ভেঙে গেল পরীর বাগদান?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৮ ১১ জুন ২০১৯
ভেঙে গেল পরীর বাগদান? দুই বছর বিনোদন সাংবাদিক তামিম হাসানের সাথে চুটিয়ে প্রেম করেছেন চিত্রনায়িকা পরীমনি। এরপর এ বছর ১৪ এপ্রিল তাঁদের বাগদান হয়। হঠাৎ তাঁদের দুজনের সেই পথ এলোমেলো হওয়ার খবর শোনা যাচ্ছে।
বাগদান অনুষ্ঠানের পরদিন পরীমনি বলেছিলেন, সামনে যেকোনো ১৪ এপ্রিল তাঁরা বিয়ে করবেন। সেভাবেই এগিয়েছে সবকিছু। বাতাসে ছড়িয়ে গেছে তাদের সম্পর্ক ভেঙে যাবার খবর।
জানা গেছে, পরীমনির ফেসবুক পেজ থেকে বাগদানসহ তাঁদের দুজনের বিভিন্ন সময়ে তোলা অনেক ছবি সরিয়ে ফেলা হয়েছে। অনেক দিন দুজনের নতুন কোনো ছবি ওঠেনি তাঁর ফেসবুক পেজে। আর তাতেই সন্দেহ বিনোদনপাড়ার মানুষজনের।
শোনা যায়, পরীমনি আর তামিমের বাগদান নাকি ভেঙে গেছে। তাঁদের ঘনিষ্ঠজনেরা বলছেন, প্রায় দেড় মাস হলো তাঁদের সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন দুজনের দুটি পথ।
মঙ্গলবার একটি শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকে পরীমনি নানা কথা বলেছেন। এদিকে ওইজাতীয় দৈনিকে বিভিন্ন কথা বললেও কৌশলে এড়িয়ে গেছেন বাগদান ভেঙে যাওয়ার কথা। তবে পরীর কথায় পরিস্কার তামিমের সঙ্গে আর সম্পর্ক নেই।
তামিমের সঙ্গে বাগদানসহ বিভিন্ন সময়ে তোলা ছবি আপনার ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে। এমনকি আপনার আঙুলে বাগদানের আংটি নেই। অনেকে ধারণা করছেন, আপনাদের মধ্যে সম্পর্ক শেষ?
এ প্রসঙ্গে পরী বলেন, সব ছবি তো সরিয়ে ফেলা হয়নি। তবে এখন আর দুজনের নতুন কোনো ছবি দিচ্ছি না। আর রিংটা অনেক বড়, ওটা পরে থাকা যায়? বাগদানের পরের দিনই খুলে লকারে রেখে দিয়েছি।
আর সম্পর্ক তো সেটাই শেষ হয়, যেটা আসলেই হয়। আমি কাজকে ফোকাস করতে চাই, বয়ফ্রেন্ডের ছবি নয়। যেটা যেখানে দেওয়া উচিত, আমি শুধু সেটাই দেওয়ার চেষ্টা করছি এখন।
এক প্রশ্নের জবাবে পরী বলেন, একসঙ্গে তো ছিলামই না, আলাদা হওয়ার কী আছে! কাজের সঙ্গেও যোগাযোগ দুবছর অফ রেখেছিলাম। তার চেয়ে নিশ্চয়ই এই প্রেমবিষয়ক ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ না। অন্তত আমি সেটাই বিশ্বাস করি।
বাগদানের পর বিয়ের ঘোষণা দিয়েছিলেন, সে পথ বন্ধ হয়ে গেল? এ ব্যাপারে পরী বলেন, আমি বাগদানের সময়ই আগামী কোনো এক বছরের ১৪ এপ্রিল বিয়ের দিন ঠিক করে রেখেছিলাম। তবে বাগদান না হলে কোনোভাবেই বুঝতে পারতাম না, আমি বিয়ের জন্য একদমই প্রস্তুত না।
দুজনের মধ্যে সম্পর্কের ফাটল ধরা প্রসঙ্গে তিনি বলেন, একতরফা বলা ঠিক হবে না। শুধু যেটুকু না বললেই নয়, সেটা হলো আমার কাজকে কেউ যদি অসম্মান করে, সেখানে আমি কখনো একচুল আপস করব না।
প্রেম আমি কোনো লুকোচুরি ছাড়া ঢাকঢোল পিটিয়ে করেছি। কারণ এখানে সম্মানের জায়গা ছিল। একইভাবে আমার কাজও সম্মানের জায়গা। সেটাও নিজেদের বুঝতে পারা অনেক বেশি দরকার।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

