ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়নকাজ অব্যাহত থাকবে। আমরা আমাদের সেতুগুলোর উন্নয়ন করে যাচ্ছি। এটা চলমান থাকবে। প্রায় সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। সড়ক, নৌ, রেল ও বিমান মিলে সব দিক থেকে মানুষের যোগাযোগটা যাতে সহজ হয়ে যায় সেই চেষ্টা করছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরও এগিয়ে নেবো।

০৪:৫৭ পিএম, ২৫ মে ২০১৯ শনিবার

বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং : দেশের মানুষের চোখে

লেখাটি পড়ে কারও কারও মন খারাপ হতে পারে। শুধু মন খারাপ নয়, কেউ কেউ বিরক্ত হতে পারেন, এমনকি রাগও করতে পারেন। তবে আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় পদ্ধতির মাঝে প্রায় দুই যুগ কাটিয়ে দিয়েছি, তাই আমি অনেক কিছু বুঝতে পারি, যা হয়তো বাইরের একজন দেখেও বুঝতে পারবেন না।

১০:২১ এএম, ২৫ মে ২০১৯ শনিবার

ভূমধ্যসাগরে প্রাণে বাঁচলো ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসী

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

দেশটির পশ্চিম উপকূল থেকে দুটি পৃথক অপারেশনে মহিলা ও শিশুসহ মোট ২৯০ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ান নেভি।
এদের মধ্যে ১৪ বাংলাদেশি উদ্ধারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

০১:৫৯ এএম, ২৫ মে ২০১৯ শনিবার

লঞ্চ টার্মিনালের শৌচাগারে ২ শিশুর লাশ

নরসিংদী লঞ্চ টার্মিনালের শৌচাগার থেকে শিশু দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে শহরের কাউরিয়াপাড়ায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালের শৌচাগার থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, সদর থানার ওসি সৈয়দুজ্জামান।

১২:৫৬ এএম, ২৫ মে ২০১৯ শনিবার

৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরালো ফেসবুক

৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত এসব ভুয়া অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবার (২৩মে) দেয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

১২:৩৪ এএম, ২৫ মে ২০১৯ শনিবার

প্যারিসের গগণশিরিষ মাটিতে লুটায়!

শনিবার (১৮ মে) বেলা ১১টা। কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী প্যারিস

০৯:৫৫ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

মানিকগঞ্জের রওশনারা এখন যুক্তরাজ্যের রামসগেটের মেয়র

১৯৬৭ সালে ১৩ বছর বয়সে প্রকৌশলী বাবা রজ্জব আলী খানের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান রওশনারা। প্রবাসে জীবনযাপন

০৯:১৩ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

আমার ওপর ছড়ি ঘোরাবার কেউ নেই: তসলিমা নাসরিন

নিজেকে নিয়ে নতুন উপলব্ধির কথা জানালেন ভারতেআশ্রয় নেয়া লেখিকা-সাহিত্যিক, নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়া

০৮:৪০ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ভারতে কোচিং সেন্টারে আগুন

পুড়ে মরলো ১৯ কিশোর শিক্ষার্থী

ভারতের গুজরাট রাজ্যে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের সুরাটের ওই ভবনে কোচিং সেন্টার রয়েছে। একেবারে ওপরের তলায় সেটি। আগুন লাগলে প্রাণ বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফ দেয় শিক্ষার্থীরা। এছাড়া তৃতীয় ও চতুর্থ তলা থেকেও লোকজন লাফ দেয়।

টেলিভিশন চ্যানেলে এর ভিডিও ফুটেজ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে কোচিংয়ের শিক্ষার্থীরা রয়েছে। 

০৮:১৮ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

প্রথমবারেই বাজিমাত নুসরাতের

টালিউডের  জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান বলেছেন, এ জয় আমার দলের, আমার সরকারের, আমার মানুষের।

০৮:০১ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

ইনজুরিতে ইংলিশ অধিনায়ক

বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে দু:সংবাদ। অনুশীলনে হাতের আঙুলে আঘাত পেয়েছেন অধিনায়ক ইয়ন মরগান।

০৭:৪১ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

সরে দাঁড়াচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রেক্সিট নিয়ে টানাপোড়েনের পর আর ক্ষমতায় টিকে থাকতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

শুক্রবার (২৪ মে) তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করে। তবে পদত্যাগের ঘোষণা দিলেও আগামী ৭ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

০৫:৪৮ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

৩০ মে শপথ নেবেন মোদি

৪৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়ে ফের দিল্লির মসনদে বসেছেন নরেন্দ্র সিং মোদি। এর আগে ভারতে দুই দফায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড ছিল দু'বার। এবার  এটি তিনবারে গিয়ে ঠেকলো।

১৯৫১-৫২ ও ১৯৬২ সালের নির্বাচনে জওহরলাল নেহরু এবং ১৯৬৯ ও ১৯৭১ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেস এ রেকর্ড গড়েছিল।

০৩:৩৭ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

এভারেস্টে পর্বতারোহীদের লম্বা লাইন

 এভারেস্টে চূড়ায় উঠতে গিয়ে চলতি মৌসুমে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে গতকালই খবর দিয়েছে অভিযান আয়োজক সংস্থাগুলো। এদিকে মাউন্ট এভারেস্টের চূড়ার কাছে পর্বতারোহীদের লম্বা লাইন তৈরি হয়েছে।

বুধবার ভালো আবহাওয়ার সুবিধা নিয়ে চীন ও নেপাল দুই প্রান্ত থেকে ২০০-এর বেশি পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার অভিযান শুরু করে। এরফলে একবারে অনেক বেশি মানুষ হয়ে যাওয়ার কারণে চূড়ায় উঠতে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতায় পর্বতারোহীদের ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করে থাকতে হয়।

০৩:২৬ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

সরকার খালেদা জিয়াকে কারাগারে মেরে ফেলতে চায়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরীক অবস্থার আরও অবনতি হয়েছে।  তার দুই হাত-ই নড়ছে না।তারা কি খালেদা জিয়াকে কারাগারেই মেরে ফেলতে চাচ্ছে?

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

০৩:১৮ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

কঠিন চ্যালেঞ্জে মমতা

প্রায় তিন দশকের বাম রাজত্বের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের লোকসভা নির্বাচনের ফল বলে দিচ্ছে, তার রাজ্যে এবার বিজেপি হানা দিয়ে তার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

লোকসভা নির্বাচনের বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের ১৮টি আসন গেরুয়ারা এগিয়ে।

০৩:১১ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

এবার তিস্তা চুক্তি হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে আমাদের যে সব সমস্যা ছিল তাতে মোদি দৃঢ়তার পরিচয় দিয়েছেন। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসছেন। তিস্তা চুক্তিসহ যে সমস্ত বিষয় অমীমাংসিত আছে তা পর্যায়ক্রমে সমাধান হবে।

শুক্রবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর  সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

০৩:০৭ পিএম, ২৪ মে ২০১৯ শুক্রবার

শুল্ক বাড়ানোয় হিলিতে চাল আমদানি শূন্য

দিনাজপুর প্রতিনিধি : কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে ধান নিয়ে কৃষকের সঙ্কট মোকাবেলায় চালের আমদানিতে শুল্ক বাড়িয়েছে সরকার। যার ফলে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বর্তমানে প্রায় শূন্যের কোঠায় রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) হিলি স্থলবন্দরে এমন দৃশ্য দেখা গেছে।  বুধবার (২২ মে) জাতীয় রাজস্ব বোর্ড চাল আমদানির শুল্ক বাড়ানোর সংক্রান্ত এসআরও (স্ট্যাচুটোরি রেগুলেটরি অর্ডার) জারি করেছে।

০৮:০২ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

অ্যাপে রেলের টিকিট মিলছে না: কাউন্টারে ভিড়

 ঈদ উপলক্ষে রেলের যাত্রী সেবা বাড়ানোর জন্য এবছর থেকে ৫০ শতাংশ টিকিট রেলওয়ের অ্যাপের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ যাত্রীরা অভিযোগ করছেন, টিকিটের জন্য বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হচ্ছেন।

অ্যাপে টিকিট না পেয়ে কাঙ্ক্ষিত টিকিটের আশায় আবার গিয়ে দাঁড়িয়েছেন কমলাপুরসহ রাজধানীর অন্যান্য টিকিট কাউন্টারে। বৃহস্পতিবার (২৩ মে) সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

০৭:৪৬ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

বিশাল বিজয় নিয়ে দিল্লীর মসনদে মোদী

বিশাল বিজয় নিয়ে ভারতের ইতিহাসে দ্বিতীয়বারের মত দিল্লীর মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এবারের নির্বাচনে ভোট হয়েছে ৫৪৩ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।  সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি (ভারতীয় জনতা পার্টি ) নেতৃত্বে এনডিএ জোট।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’র প্রতিবেদনে ভোট গণনা শুরু হওয়ার পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩২২টিতে এগিয়ে আছে।  

০৭:৩৮ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

দিদির বাংলায় মোদীর চমক

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি (ভারতীয় জনতা পার্টি ) বড় জয় পেলেও চমক দিয়েছে মোদীর বিজেপি। তবে পশ্চিমবঙ্গের মসনদ বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস।  ৪২টি আসনের মধ্যে এবার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৩টি, বিজেপি ১৮টি আর কংগ্রেস মাত্র ১টি আসন পেয়েছে।

০৬:৪২ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

সব রোগের জন্য দায়ী

কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে আম

কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে আম। এমনি কয়েকশো মণ আম ধ্বংস করলো র‌্যাব। বাগান থেকে আম নামানোর সময় না হলেও বেশি মুনাফার আশায় রাসায়নিক দিয়ে পাকানো আম বাজারজাত করছেন ব্যবসায়ীরা। ল্যাংড়া আমের ভেতরে সাদা, শক্ত হয়নি আমের আঁটি। কিন্তু দেখে মনে হয় পাকা। কার্বাইড দিয়ে পাকানো এসব আম দেদারসে বিক্রি হচ্ছিলো যাত্রাবাড়ী আড়তে। ভেতরে কার্বাইড দিয়ে দেয়। এরপর আমগুলো লোড করে এয়ারট্যাগ করে দেয়। এটা কিডনি থেকে শুরু করে সব ধরনের রোগের জন্য দায়ী।

১১:২৭ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

নারায়ণগঞ্জের জামদানি শিল্প এলাকা হবে পর্যটন নগরী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন, নারায়ণগঞ্জের জামদানি শিল্প এলাকাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে

১০:০৪ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

পাকিস্তানে যেভাবে শত শত শিশু এইচআইভিতে আক্রান্ত!

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় ছোট শহর রাত্তো ডিরোতে ফেব্রুয়ারিতে প্রথম নজরে আসে যে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে

০৯:৩০ পিএম, ২২ মে ২০১৯ বুধবার