বসুন্ধরার বিটুমিন প্লান বাংলাদেশের বড় অর্জন : অর্থমন্ত্রী
বসুন্ধরার উদ্যোগে বিটুমিন প্লান প্রতিষ্ঠার প্রশংসা করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, আমরা আনন্দিত যে বসুন্ধরার কল্যাণে বিটুমিন আর আমদানি করতে হবে না। আমরা এখন পর্যন্ত বিটুমিন নিয়ে সমাধান খুঁজে পাইনি। আমাদের আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন বিটুমিন পাইনি। আমদানি করার পর গুণগত উৎকর্ষতা ধরে রাখতে পারতাম না। রাস্তাগুলো টেকসই হতো না। বসুন্ধরা দেশের চাহিদা মিটিয়ে নিকট ভবিষ্যতে বিদেশেও বিটুমিন রফতানির পরিকল্পনা করছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন।
০৭:১৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
৪০০ মেট্রিক টন মধু রফতানির অর্ডার পেয়েছে বাংলাদেশ
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাপানে আমাদের মধু রফতানি হচ্ছে। এ বছর ৪শ’ মেট্রিক টন মধুর অর্ডার পাওয়া গেছে। এটা আমাদের জন্য খুশির খবর। কৃষির আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণে মধু একটি নতুন সংযোজন। যা আমাদের রফতানি বহুমুখীকরণে সহযোগিতা করবে। আগে মধু সীমিত আকারে উৎপাদন হলেও এখন বাণিজ্যিক ভিত্তিতে মধু উৎপাদন শুরু হয়েছে।
০৮:১০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
পুঁজিবাজার সংস্কারে ১৭০ মিলিয়ন ডলার দেবে এডিবি
বাংলাদেশে তৃতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির (সিএমডিপি) জন্য দ্বিতীয় কিস্তিতে ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
০৬:৫৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
শতভাগ ব্যাংকের শেয়ার দর বেড়েছে
সপ্তাহের প্রথম দিন রবিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ব্যাংক খাতে শতভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচকটির রবিবার সর্বোচ্চ উত্থান হয়েছে। এদিন ডিএসইএক্স বেড়েছে ১৬৯ পয়েন্ট। যা সূচকটি চালু হওয়ার ৭ বছরের মধ্যে একদিনের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান।
০৬:৫৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
শুধু বায়ু দূষণেই বাংলাদেশের ক্ষতি লাখো কোটি টাকা
বায়ু দূষণের কারণে প্রতিবছর আর্থিক ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। এর পরিমাণ হচ্ছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ।
০৭:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বন্ধ হয়ে গেল চীনে কাঁকড়া রফতানি
চীনে করোনা ভাইরাসের কারণে বাগেরহাটের কাঁকড়া রফতানি বন্ধ হয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা।সরেজমিনে গিয়ে জানা গেছে, সময় মতো ঘের থেকে কাঁকড়া বিক্রি করতে না পারায় ঘেরেই মারা যাচ্ছে অনেক কাঁকড়া। এ অবস্থা চলতে থাকলে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন জেলার কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা।
১১:৩১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ
২৪ ফেব্রুয়ারির মধ্যে সব টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ দেবে সরকার বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক।
সোমবার দুপুরে বিটিআরসি সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক একথা বলেন। আদালত গ্রামীণ ফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে ৩ মাস সময় বেধে দেয়।
০৭:৫৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত
১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ৯৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ কে এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়।
০৮:৩৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রোববার
পদ্মাসেতু প্রকল্পের ৩৫ চীনা কর্মী নজরদারিতে
চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়ানোর প্রেক্ষাপটে পদ্মা সেতু প্রকল্পে কর্মরত দেশটির ৩৫ কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
০৩:৫৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার
জেনে নিন কে কত বড় ঋণখেলাপি
ঋণখেলাপি ৮ হাজার ২৩৮ জন ব্যক্তি বা কোম্পানির তালিকা প্রকাশ করা হলো জাতীয় সংসদে। বাংলাদেশে কার্যরত সব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সিআইবি ডাটাবেসে রক্ষিত ২০১৯ সালের নভেম্বর মাসভিত্তিক হালনাগাদ তথ্য অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৮ লাখ টাকা। পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা।
বুধবার জাতীয় সংসদে আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১০:৫৩ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
চা উৎপাদনে নতুন রেকর্ড
চা উৎপাদনে নতুন রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশ। ১৬৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদনের মাধ্যমে নতুন এ রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশের চা শিল্প।
০৭:৩৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
গ্রামীণফোনের বাংলাদেশি সিইও ইয়াসির আজমান
প্রথমবারের মতো কোনো বাংলাদেশিকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোন।
০৬:২২ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
আমদানি করা পেঁয়াজ বাংলাদেশের কাছে বিক্রি করতে চায় ভারত
ভারত বিভিন্ন রাজ্যের চাহিদা মেটাতে যে পেঁয়াজ আমদানি করেছে, সেই পেঁয়াজের বেশিরভাগটা এখনো গুদামেই রয়ে গেছে। কারণ, অধিকাংশ রাজ্য জানিয়েছে তাদের আর পেঁয়াজের দরকার নেই।
০৫:০৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার
শেয়ারবাজারে ভয়াবহ পতন: বিনিয়োগকারীদের বিক্ষোভ
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবারের রেকর্ড দরপতনের পর আজ মঙ্গলবারও বড় দরপতন ঘটেছে দুই শেয়ার বাজারে। চার ঘণ্টা লেনদেনের মধ্যে দুই ঘণ্টা না পেরোতেই ৮০ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে।
০৬:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ড. ইউনূসকে শ্রম আদালতে তলব
শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করা মামলায় গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান হিসেবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছে ঢাকার শ্রম আদালত। আগামী ৬ ফেব্রুয়ারি তাকে
০৮:০৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
অর্থমন্ত্রীর বৈঠকের পর শেয়ারবাজারে দর পতন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের বৈঠকের ঠিক পরের কার্যদিবস রবিবার শেয়ারবাজারের লেনদেন ব্যাপক পতনে শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
০৭:১৫ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার
খেজুরের গুড় আসল না নকল, চিনবেন কীভাবে
শীতে প্রকৃতির আশীর্বাদ খেজুর রস। এ থেকে তৈরি হয় জিভে জল আনা সুস্বাদু ও পুষ্টিকর গুড়। শীতের পিঠা, পায়েসসহ মিষ্টি যেকোনো খাবারে এটি ব্যবহার করা হয়। এসবের মজা আসল গুড়। কিন্তু ভেজালের ভিড়ে খাঁটি গুড় কিনতে গিয়ে অনেকেই ঠকে আসি। তো আসল গুড় চেনার উপায় কী?
* কেনার সময় একটু ভেঙে চেখে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবেন এ গুড়ে ভেজাল রয়েছে।
* গুড়ের ধার দুই আঙুল দিয়ে চেপে দেখুন। যদি নরম লাগে বুঝবেন ভালো মানের আর বেশি শক্ত হলে না কেনাই বুদ্ধিমানের কাজ।
* সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের হলে বুঝতে হবে গুডড়ে অতিরিক্ত রাসায়নিক মেশানো রয়েছে।
১০:০৫ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
বিশ্বের সেরা অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী। গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করা হলো তাকে। যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা ‘দ্য ব্যাংকার’ বিশ্বের সেরা অর্থমন্ত্রী নির্বাচিত করলো বাংলাদেশের অর্থমন্ত্রীকে। লন্ডন, যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ফাইন্যানন্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ পত্রিকা ২০২০ সালের জন্য ‘ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’ এ ভূষিত করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে।
১০:৫১ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
রাজধানীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু
১ জানুয়ারি বুধবার থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ (ডিআইটিএফ) শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপি এই মেলার উদ্বোধন করেন। এ বছর প্রবেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।
০৭:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
দেশের উন্নয়নে অবদান রাখছেন ৯ লাখ প্রবাসী নারী কর্মী
দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছেন প্রবাসে কর্মরত নারী কর্মীরা। এমনি একজন হলেন মোসাম্মৎ ফজিলা খাতুন। তিনি চার বছর আগে রাজধানী ঢাকায় গৃহকর্মীর কাজ করতেন। বর্তমানে জর্ডানে একটি গার্মেন্টেসে চাকরি করে প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করে দেশে পাঠাচ্ছেন।মাসিক যা আয় করেন তা দিয়ে পরিবার পরিজন নিয়ে খুব ভালোভাবে সংসার চলে ফজিলার বাংলাদেশের পরিবারের। তার মতো আরো শত-শত নারী শ্রমিক জর্ডানের পোশাক কারখানায় কাজ করেন।
০৯:০৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
পদত্যাগের পর যা লিখেছিলেন ফজলে হাসান আবেদ
৭ আগস্ট ২০১৯। হঠাৎ করেই ৪৭ বছরে নিজের হাতে তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারপারসনের পদ থেকে সরে দাঁড়ান স্যার ফজলে হাসান আবেদ। সেদিন গণমাধ্যমে এ খবর প্রকাশের পর বিভিন্ন মহলে ব্যাপক প্রশ্ন দেখা দেয়। কেন তিনি হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নিলেন। এরপরই নিজের সরে যাওয়ার কারণ জানিয়েছিলেন ফজলে হাসান আবেদ। ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যেই ব্র্যাকের চেয়ারপারসন পদ ছাড়েন বলে প্রতিষ্ঠানটির কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে উল্লেখ করেন তিনি।
১১:১১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
যে ৩২ ব্যাংকের এটিএম বুথ বন্ধ থাকবে সাড়ে ৬ ঘণ্টা
সিস্টেম আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাড়ে ৬ ঘণ্টা কিউ ক্যাশের সদস্য ব্যাংকের এটিএম সেবা, পিওএস, কার্ড এবং অন্যান্য সেবা বন্ধ থাকবে
০৮:১৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
বগুড়ায় সরকারি ধান-চাল কেনা শুরু না হওয়ায় বিপাকে কৃষক
প্রায় দুই সপ্তাহ আগে উদ্বোধন করা হলেও সরকারিভাবে ধান-চাল কেনা শুরু হয়নি এখনো। এদিকে বাজারে দাম পাওয়ায় ধান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা।
০৮:১০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
পেঁয়াজের দাম কমলে পদত্যাগে ১ সেকেন্ডও লাগবে না বাণিজ্যমন্ত্রীর
প্রয়োজন হলে এক লাখ টন পেঁয়াজ বাজারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, দরকার হলে আগামী ৪০ দিনের মধ্যে এক লাখ টন পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামের বাজারে নিয়ে আসব। গত ছয় দিন ধরে মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার রাজধানীর ফারস হোটেলে এক মতবিনিময় সভায় এসব বলেন বাণিজ্যমন্ত্রী। ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয়’ সম্পর্কে এই মতবিনিময় সভা হয়।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বলা হচ্ছে, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পদত্যাগ করতে আমার এক সেকেন্ডও লাগবে না। তাতে পেঁয়াজের দাম যদি ঠিক হয়, তাহলে আমার তো কিছু যায় আসে না। এই মন্ত্রিত্ব কাজ করার জন্য, জব করার জন্য। তিনি বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে তাকে বহুবার বলা হয়েছে 'জেলে দেন, ক্রসফায়ারে দেন'।
১০:৫৪ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা



































