ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩
good-food
ঈদের পর ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

ঈদের পর ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

ঈদের পর হঠাৎ করে পেয়াঁজের দাম আরেকদফা বেড়েছে। দেশী  পেয়াঁজ কেজি প্রতি ১০-১৫টাকা বেড়ে ৬০টাকায় বিক্রি হচ্ছে। 
সোমবার রাজধানীর কাচাবাজার ঘুরে দেখা গেছে, দেশী জাতের পেয়াঁজ ঈদের আগে বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা কেজি। আমদানী করা ভারতীয় পেয়াঁজের দাম বেড়ে ৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

০৫:৪৯ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

সাবধান : বাজারের নোট - কয়েনে মলমূত্রের ব্যাকটেরিয়া

সাবধান : বাজারের নোট - কয়েনে মলমূত্রের ব্যাকটেরিয়া

যেসব জায়গায় টাকার প্রবাহ বেশি হয় বিশেষ করে বাজারে নোট বা কয়েনে মলমূত্রের ব্যাকটেরিয়া পাওয়া গেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্রী নিশাত তাসনিম প্রায় ছয় মাস ধরে গবেষণা করে এর প্রমাণ পেয়েছে। ‘ই-কোলাই জাতীয় ব্যাকটেরিয়া মানুষের মলে পাওয়া যায়। 

০১:৫২ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার

মহানন্দায় ধরা পড়লো এক মণ ওজনের বাঘাইড়

মহানন্দায় ধরা পড়লো এক মণ ওজনের বাঘাইড়

মহানন্দায় ধরা পড়লো এক মণ ওজনের বাঘাইড় মাছ। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় বিশাল এ মাছটি ধরা পড়ে। 
শুক্রবার বিকেলে তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার মহানন্দা নদীতে একদল পাথর শ্রমিকের জালে মাছটি আটকা পড়ে।

১০:৪১ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

চামড়ার ব্যাপক দরপতন  

চামড়ার ব্যাপক দরপতন  

এ বছর চামড়ার ব্যাপক দরপতন হয়েছে। অনেকেই চামড়া বিক্রি করতে না পেরে স্থানীয় মসজিদ-মাদরাসায় দান করে দিচ্ছেন। লক্ষাধিক টাকা দামের গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র দুইশ থেকে পাঁচশ টাকায়। ছোট গরুর চামড়ার কেউ দামই করছেন না। রাজধানী ঢাকাসহ সারাদেশে চামড়ার দরপতন নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। 

০৬:১৭ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

রেলের উন্নয়নে ভারতের সাথে চুক্তি স্বাক্ষর 

রেলের উন্নয়নে ভারতের সাথে চুক্তি স্বাক্ষর 

ভারতের লাইন অব ক্রেডিট কার্যক্রমের’ আওতায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর গুনগতমান অনুযায়ী সময়মত বাস্তবায়নে ভারতীয় রেলমন্ত্রীর সহায়তা কামনা করেছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ভারত সফরকালে গত ৬ আগস্ট নয়াদিল্লির রেলভবনে ভারতের রেলপথ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিযুশ গোয়েলের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সহযোগিতা কামনা করেন।

০৮:৫২ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

ঈদের আগের ৩ দিন কোরবানি হাটের কাছের ব্যাংক খোলা

ঈদের আগের ৩ দিন কোরবানি হাটের কাছের ব্যাংক খোলা

আসন্ন ঈদুল আজহার আগের তিন দিন (৯, ১০, ১১ আগস্ট) কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।   আগামী শুক্রবার, শনিবার ও রোববার কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখাগুলো সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। 

১১:১৮ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ঢাকার হাটে কোরবানি পশুর আনুষ্ঠানিক বেচাকেনা শুরু

ঢাকার হাটে কোরবানি পশুর আনুষ্ঠানিক বেচাকেনা শুরু

আসন্ন ঈদুল আযহা সামনে রেখে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা।  
ঢাকার দুই সিটির ২৪টি নির্ধারিত পশুর হাটে ঈদের আগের রাত পর্যন্ত চলবে পশু ক্রয়-বিক্রয়।যদিও অনেক হাটে নির্ধারিত সময়ের আগেই পশু বেচাকেনা শুরু হয়েছে।  দেশের অনেক স্থানে বন্যার ফলে আগে ভাগেই পশুর মালিক ও পাইকাররা হাটে চলে আসেন বলে জানিয়েছেন ইজারাদাররা। 

এ বছর সারাদেশে ২ হাজার ৩৬২টি কোরবানির পশুরহাট বসানো হয়। যানজটের বিষয়টি মাথায় রেখে এবার রাজধানীর চারপাশে হাট বরাদ্দ দিয়েছে বলে  কর্তৃপক্ষ জানিয়েছে।

০১:৩৬ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা। এর আগে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।ঢাকায় লবনযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৫-৫০ টাকা 

০৭:৪৫ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

চামড়া ব্যবসায়ীদের ৮শ কোটি টাকা ঋণ 

চামড়া ব্যবসায়ীদের ৮শ কোটি টাকা ঋণ 

কোরবানির পশুর চামড়া কিনতে  ট্যানারি মালিকদের ৮শ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি বছর কোরবানির ঈদের আগে ব্যবসায়ীদের কাঁচা চামড়া সংগ্রহের জন্য এই ঋণ বিতরণ করা হয়।

১২:০৪ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা

সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমিয়ে সতর্ক ও সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৩১ জুলাই ) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবির নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

০৪:০০ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

মিল্ক ভিটার দুধ বিক্রিতে বাধা নেই

মিল্ক ভিটার দুধ বিক্রিতে বাধা নেই

মিল্কভিটার পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন সুপ্রিম

০৮:০৩ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

বন্যার ক্ষতি কাটাতে বিনামূল্যে সার-বীজ পাবেন কৃষকরা

বন্যার ক্ষতি কাটাতে বিনামূল্যে সার-বীজ পাবেন কৃষকরা

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আক্রান্ত এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ দেয়া হবে। এজন্য ১২০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। তিনি বলেন, আবারও বন্যা হলে কি করণীয় তারও প্রস্তুতি নেয়া আছে। চলমান বন্যার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব।

০৮:০৬ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ঊর্ধ্বমুখি সবজি-মসলার বাজার  

ঊর্ধ্বমুখি সবজি-মসলার বাজার  

বাজারে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মসলা। ঈদুল আজহা আসতে তিন সপ্তাহ বাকি থাকলেও এরই মধ্যে দাম চড়া মসলার বাজারে। 

ক্রমে বেড়েছে এলাচি, দারুচিনি, চিকন জিরাসহ বেশ কিছু মসলার দাম। প্রতিকেজি মসলায় দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। আমদানিকারক ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ছোট এলাচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২ হাজার ২৪০ টাকায় যা কয়েকদিন আগে দাম ছিল ১ হাজার ৮০০ টাকা।

১২:১৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

চার কিলোমিটার দৃশ্যমান মেট্রোরেল

চার কিলোমিটার দৃশ্যমান মেট্রোরেল

মেট্রোরেল প্রকল্পের ২০ কিলোমিটারের মধ্যে এখন চার কিলোমিটার দৃশ্যমান। বাকি ১৬ কিলোমিটার সড়কে চলছে নানা কর্মযজ্ঞ।
 সরকার প্রথমে চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন পুরোটা একসঙ্গেই ২০২১ সালের ডিসেম্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

১০:৪৯ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম

হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম

হঠাৎ করেই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে কাঁচামরিচের দাম।
পর রাজধানীর বাজারগুলোতে শুক্রবার পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে কেজিতে কমেছে ১০ টাকা। পেঁয়াজের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে সবজি, মাছের দাম। তবে এক লাফে কাচা মরিচের দাম বেড়েছে দ্বিগুন।

০৫:৩৮ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার

পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ  

পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ  

হঠাৎ পেঁয়াজের বাজারে আগুন। বাজারে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রাজধানীর খুচরা বাজারে কয়েক দিনের ব্যবধানে ২৫ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর ৩০ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, কোরবানির ঈদকে সামনে রেখে কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। তবে পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ রফতানিতে ভারত প্রণোদনা তুলে নিয়েছে।

পেঁয়াজ বাজারের এ অস্থিরতা নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছে যাচ্ছে বণিজ্য মন্ত্রণালয়। 

০৯:০২ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

ডিমের হালি ৪০ টাকা

ডিমের হালি ৪০ টাকা

তত্বাবধায়ক সরকারের সময় ডিমের হালি ৪০ টাকা উঠলে সারাদেশে হৈচৈ পড়ে গিয়েছিল। আবার ৭ বছর পর আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। জনগণের নাভিশ্বাস উঠেছে ডিমের দাম বৃদ্ধির কারনে। 
গত এক মাসে কোন কারন ছাড়াই অন্তত তিন দফা বেড়েছে ডিমের দাম।

০৩:২৮ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

দফায় দফায় স্বর্ণের দাম বাড়ছে কেন?

দফায় দফায় স্বর্ণের দাম বাড়ছে কেন?

বাংলাদেশে বাজেট প্রস্তাবের পরদিন থেকে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা করে বেড়েছে। ফলে বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ৫২ হাজার ১৯৬ টাকা।

ঢাকার মিরপুরের বাসিন্দা তাসমিনা আহমেদ ছেলের বিয়ের আয়োজন করার পরিকল্পনা করছেন। তিনি বলছেন, গয়না না হলে আমাদের বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। আমি চাই আমার ছেলের বউকে মাথার একটা তাজ, গলার হার, সীতা হার, হাতে চুঁড়ি- যতটুক দেয়া যায় ততটুকু দিয়ে সাজিয়ে আনবো।

০৯:১৯ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

স্যানিটারি ন্যাপকিনের কাঁচামালের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার

স্যানিটারি ন্যাপকিনের কাঁচামালের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার

স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানির ওপর থেকে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে

০৭:৩৯ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

শেয়ারবাজারে অব্যাহত পতন  

শেয়ারবাজারে অব্যাহত পতন  

গত ৩০ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হয়েছে জাতীয় সংসদে। বাজেটে শেয়ারবাজার উন্নয়নে বেশ কিছু প্রস্তাবও পাস হয়েছে। বাজেট পাসের দিন থেকে পতনে রয়েছে দেশের শেয়ারবাজার। পতনের এই প্রবণতা বুধবারও (০৩ জুলাই) অব্যাহত রয়েছে। 

০৬:৪৮ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

সরবরাহ কম: প্রতিদিনই বাড়ছে আমের দাম

সরবরাহ কম: প্রতিদিনই বাড়ছে আমের দাম

আমের মৌসুম শেষ হয়ে আসছে, তাই দাম চড়া। এ অবস্থায় বাজারে আম কিনতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা।  ব্যবসায়ীরা বলেছেন, এখন সরবরাহ কম। তাই প্রতিদিনই একটু একটু করে  আমের দাম বাড়বে।

ইতোমধ্যে রাজশাহীর বাজার থেকে বিদায় নিয়েছে জাতের আম গোপালভোগ, লক্ষণভোগ, রানীভোগ। বাজার ঘুরে দেখা গেল, মৌসুম শেষ হয়ে আসায় সুস্বাদু ক্ষিরসাপাত আমও বাজারে নেই।

০৫:১৫ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস

আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস হয়েছে। রোববার স্পিকার

০৬:৩৪ পিএম, ৩০ জুন ২০১৯ রোববার

খাদ্যের নামে বিষ খাওয়াতে দেবো না
ভেজালকারীদের ফাঁসি চান বেনজীর

খাদ্যের নামে বিষ খাওয়াতে দেবো না

খাদ্যের মাধ্যমে ব্যবসায়ীরা বিষ খাওয়াবে, তা হতে দেয়া হবে না। দেশের মানুষকে বিষ খাওয়াতে দেব না। ষ্পষ্ট জানিয়ে দিলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।  তিনি বলেন, খাবারে ভেজাল, রেস্টুরেন্ট, রাস্তার দোকানেও ভেজাল। খাদ্যদ্রব্যে ভেজাল। 

১১:০২ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

প্রস্তাবিত বাজেটে  পরিবর্তন আসছে 

প্রস্তাবিত বাজেটে  পরিবর্তন আসছে 

বেশ কিছু পরিবর্তন আসছে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, দেশের ব্যবসায়ী ও শেয়ারবাজারের কথা চিন্তা করে এসব পরিবর্তন আনা হচ্ছে।

বাজেট পাসের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তনের কারণ সম্পর্কে জাতীয় সংসদে বিস্তারিত বলতে পারেন। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

১০:৫০ এএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর