মেয়েদের সামনে প্রকাশ্যে পিতাকে উলঙ্গ করে পেটালেন তিনি (ভিডিও)
ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার। শত শত মানুষ ও দুই মেয়ের সামনে উলঙ্গ করে মোটরশ্রমিক জসিমকে নির্যাতন করলেন এক যুবক। একাধিক মামলার আসামি ওই যুবকের নাম হাসান।
১১:৫৪ এএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার
আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় বিপুল মদ-সিসা-ক্যাসিনো সামগ্রী
চলচ্চিত্র প্রযোজক ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সন্ধ্যায় চালানো এ অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ক্যাসিনো সরঞ্জাম আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এতে বিপুল পরিমাণ বিদেশি মদ আগে কোন ক্যাসিনো এবং বারে পাওয়া যায়নি।
০৬:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০১৯ রোববার
নুসরাত খুনে কোন্ আসামির ভূমিকা কী ছিল ?
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তারই মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে এ কথা।
মামলার তদন্তে এসেছে, আসামিরা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার অনুগত ছিলেন। আর অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় তারা নুসরাতের ওপর ক্ষিপ্ত হন। যার ফলশ্রুতিতে প্রাণ দিতে হয় এইচএসসি পরীক্ষার্থী নুসরাতকে।
ঘটনার সময় আলিম পরীক্ষা দিচ্ছিলেন নুসরাত। ৬ এপ্রিল পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্র সাইক্লোন শেল্টারের ছাদে নুসরাতকে কৌশলে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। অগ্নিদগ্ধ নুসরাতকে ঢাকায় এনে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। ৫ দিন চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ১০ এপ্রিল মারা যান তিনি।
০৫:৫১ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
নুসরাতকে পুড়িয়ে হত্যা : ১৬ আসামির ফাঁসির রায়
অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। হত্যাকাণ্ডের ৭ মাসের মাথায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডিত আসামিদের মধ্যে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ছিলেন নৃশংস এই হত্যাকাণ্ডের হুমুকদাতা।
১২:২০ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
যে ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ক্যাসিনো-কাণ্ডে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে
০৯:১৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
নকশা পাল্টে রাস্তায় গাড়ি নামালে কঠোর ব্যবস্থা
নকশা পরিবর্তন করে রাস্তায় গাড়ি নামানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৮:৪৬ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমপি বুবলীর পরীক্ষা জালিয়াতি
এবার বিদেশি গণমাধ্যমেও জায়গা পেল এমপি তামান্না নুসরাত বুবলির বিএ পরীক্ষা জালিয়াতির খবর। বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান থেকে শুরু করে বিবিসি
০৮:১২ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
নবীর নামে অপপ্রচারকারীরা ছাড় পাবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন নানা ধরনের ঘটনা ঘটছে। তাই দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি
০৮:৩২ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ শেষে কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
০৭:১৭ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রোববার
যুবলীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর রাজীব গ্রেফতার
চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়ি ঘিরে রাখে র্যাব।
১১:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
সৌদিতে আকর্ষণীয় চাকরি ছেড়েে এলাকায় বেবি কেয়ার চালাতেন ডা. আলম
সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাস্টারের ছেলে মো. শাহ আলম (৫৮)। পেশায় চিকিৎসক। সৌদি আরবে আকর্ষণীয় বেতনে। সেই লোভনীয় বেতন-সুযোগ সুবিধার চাকরি ছেড়ে সম্প্রতি চিকিৎসক শাহ আলম গ্রামে এসে চালাচ্ছিলেন ‘বেবি কেয়ার’ নামে ক্লিনিক। শুক্রবার সকালে সীতাকুণ্ডের কুমিরার ঘাটগড় এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। রাতে নিহতের নিকটাত্মীয় মীর হেলাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানান, নিহতের নাম শাহ আলম। তিনি সৌদি ফেরত চিকিৎসক।
১১:১২ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার
বিজিবির গুলিতে ১ বিএসএফ সদস্য নিহত
ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন।
০৯:৫৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বিএনপি নেতা সালাম
ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ডলার পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি কোটি টাকা। ২০১৬ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পরিচিত এক বাংলাদেশির বাসা যান সালাম। ওই সময় বেসমেন্টে প্রবেশের সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ পায়ে প্রচণ্ড ব্যাথা পান। সঙ্গে সঙ্গে নিকটস্থ ম্যাথডিস্ট হাসপাতালে ভর্তি হন।
০৮:৩৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
বেরিয়ে আসছে পাগলা মিজানের অবৈধ সম্পদের পাহাড়
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের অবৈধ সম্পদের তথ্য একে একে বেরিয়ে আসছে
০৮:০৯ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার ৫ রাজাকারের ফাঁসি
’৭১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার রঞ্জু মিয়াসহ পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ
০৭:০৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
১০ দিনের রিমান্ডে সম্রাট
মাদক ও অস্ত্র মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার শুনানি
০৬:৫৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
আবরার হত্যার বিচার দ্রুত শেষ করার নির্দেশ
বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে নিহত আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত শেষ করতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আবরারের বাবা বরকতউল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার ফাইয়াজ সাব্বিরসহ পরিবারের সদস্যরা। এসময় শেখ হাসিনা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন। রোকেয়া খাতুন প্রধানমন্ত্রীকে বলেন, আপনি মায়ের আসনে থেকে ঘটনার পর হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিয়েছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।
০৯:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
আবরার হত্যা মামলার অভিযোগপত্র নভেম্বরে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার তদন্ত শেষে আগামী নভেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।
মনিরুল ইসলাম বলেন, আগামী নভেম্বরে শুরুর দিকেই আবরার হত্যা মামলার তদন্ত শেষ হবে। এ মাসেই আদালতে মামলার চার্জশিট দাখিল করবে মহানগর গোয়েন্দা পুলিশ।
০৯:১১ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে জরুরি নির্দেশনা
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
০৮:৪৩ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন তাপস
সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মনে করেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মামলা না হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান
০৭:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
আবরারের পরিবারকে ১০ কোটি টাকা দিতে রিট
আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার আইনজীবী শাহিন বাবুর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম ফায়েজ এ রিট দায়ের করেন। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. পারভেজ।
০৯:১৭ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার
যৌতুক মামলায় অধ্যক্ষ কারাগারে
রাজশাহীর মোহনপুরে দ্বিতীয় স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ
০৭:৩৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার
জি কে শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ
গুলশান থানার মানি লন্ডারিং মামলায় রিমান্ড শেষে ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীমকে (জি কে শামীম) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
০৭:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার
মুচলেকায় জামিন পেলেন বিএনপির হাফিজ
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিলেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আতিকুল ইসলাম এ জামিন দেন
০৭:০০ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত








































