ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১২ আশ্বিন ১৪৩৩
good-food
আবরার হত্যা নিয়ে বিবৃতি, জাতিসংঘ প্রতিনিধিকে তলব

আবরার হত্যা নিয়ে বিবৃতি, জাতিসংঘ প্রতিনিধিকে তলব

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। এজন্য তাকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

০৬:৪৭ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার

সাড়ে ৪ কোটি টাকা ফেরত দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

সাড়ে ৪ কোটি টাকা ফেরত দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতাদের নীতি-নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম নিয়ে সারাদেশে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। এর মাঝে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা। সরকারি প্রকল্পের প্রায় সাড়ে চার কোটি টাকা ফেরত দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন তিনি।

১০:০৫ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

যুক্তরাষ্ট্রে ক্লাবে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে ক্লাবে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে একটি নৈশক্লাবে বন্দুক হামলা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে এ হামলা হয়। এতে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

০৯:০৬ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার

ভারত পালানোর সময় গ্রেপ্তার হলেন কমিশনার ‘পাগলা মিজান’

ভারত পালানোর সময় গ্রেপ্তার হলেন কমিশনার ‘পাগলা মিজান’

চলমান ‘শুদ্ধি অভিযানের’ অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের বহুল আলোচিত ও বিতর্কিত নেতা হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র‌্যাব। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। হত্যা, মাদকের কারবার, সন্ত্রাস-দখল-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।

১২:৫৫ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

মেসেঞ্জার কথোপকথন ফাঁস
আবরারকে পিটিয়ে হত্যা

মেসেঞ্জার কথোপকথন ফাঁস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার একদিন আগে তাকে মেরে হল থেকে বের করার নির্দেশ দেন বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের ১৬তম ব্যাচের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন - এমন তথ্যই অনুসন্ধানে উঠে এসেছে। বুয়েট ও শেরেবাংলা হল ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তৈরি ‘এসবিএইচএসএল ১৫+১৬’নামে ফেসবুকের একটি মেসেঞ্জার গ্রুপে গেল ৫ অক্টোবর  শনিবার বেলা ১২টা ৪৭ মিনিটে এমনই নির্দেশ দেন তিনি। ওই মেসেঞ্জার গ্রুপে ৫ অক্টোবর দুপুর ১২টা ৪৭ মিনিটে ১৬তম ব্যাচের নেতাকর্মীদের উদ্দেশে মেহেদী হাসান রবিন লেখেন,  ‘১৭-এর আবরার ফাহাদকে মেরে হল থেকে বের করে দিবি দ্রুত; এর আগেও বলছিলাম; তোদের তো দেখি কোনও বিগারই নাই; শিবির চেক দিতে বলছিলাম; দুই দিন সময় দিলাম।’

১১:৫৯ এএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

আবরারের রুমমেট মিজান আটক

আবরারের রুমমেট মিজান আটক

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার রুমমেট মিজানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা হলের

০৮:৩১ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

স্কুলছাত্রী রিশা হত্যায় ওবায়দুলের মৃত্যুদণ্ড

স্কুলছাত্রী রিশা হত্যায় ওবায়দুলের মৃত্যুদণ্ড

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

০৭:৫৩ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

আবরার হত্যার চার্জশিট শিগগির
তল্লাশি হবে ভার্সিটি-কলেজ ছাত্রাবাসে

আবরার হত্যার চার্জশিট শিগগির

যারা বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা করেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করছি আমরা। ঘটনার পর পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে অপরাধীদের। ইতোমধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

০২:৩৫ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আবরারের ভাই-ভাবি আহত

পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আবরারের ভাই-ভাবি আহত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের বাড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তার ছোট ভাই ফায়াজ এবং ফুফাতো ভাইয়ের স্ত্রী তমা আহত হয়েছেন। বুধবার দুপুরে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এদিন আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে এবং তার কবর জিয়ারত করতে যান বুয়েট ভিসি। গেলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তাকে সেই পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেন। এ কারণে কবর জিয়ারত শেষে তার বাড়িতে ঢুকতে পারেননি তিনি। 

০৯:০৪ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

বাড়ির আঙিনায় শায়িত আবরার

বাড়ির আঙিনায় শায়িত আবরার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে

০৭:৩০ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আবরার হত্যায় গ্রেফতার ১০ আসামি ৫ দিনের রিমান্ডে

আবরার হত্যায় গ্রেফতার ১০ আসামি ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

০৬:৩৮ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

সবশেষ ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন আবরার

সবশেষ ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন আবরার

মৃত্যুর আগে ভারতকে সমুদ্রবন্দর, পানি ও গ্যাস দেয়ার চুক্তির বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন বুয়েট ছাত্র আবরার ফাহাদ। শনিবার বিকাল সাড়ে ৫টায় নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন তিনি।  এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ ছিলেন এ শিক্ষার্থী।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার। তার সহপাঠীরা জানান, ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। লেখালেখি করতেন। এ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

১০:২৩ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

দেখে নিন আবরার হত্যার সিসিটিভি ফুটেজ

দেখে নিন আবরার হত্যার সিসিটিভি ফুটেজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ উত্তেজনার মূল কারণ প্রভোস্টের কক্ষে থাকা সিসিটিভি ফুটেজ। 

০৯:৫৬ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

১৯ জনকে আসামি করে আবরারের বাবার মামলা

১৯ জনকে আসামি করে আবরারের বাবার মামলা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সন্ধ্যা

০৯:৩৮ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

আবরার হত্যায় ৪ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, বিক্ষোভ

আবরার হত্যায় ৪ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, বিক্ষোভ

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 
সোমবার সকালে বুয়েট শাখা ছাত্রলীগ 

০৫:৩৬ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

কেরানীগঞ্জ কারাগারে সম্রাট
২ জনকে ৬ মাস করে কারাদণ্ড

কেরানীগঞ্জ কারাগারে সম্রাট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে ৬ মাস করে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সম্রাটের সাজা হয়েছে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে, তার কাকরাইলের অফিসে দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে। আর কুমিল্লায় গ্রেপ্তারের সময় আরমান ‘মদ্যপ’থাকায় তাকে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম জানিয়েছেন।

১০:৩৬ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাটের অফিস থেকে মদ, ইয়াবা, পিস্তল, ক্যাঙ্গারু চামড়া উদ্ধার

সম্রাটের অফিস থেকে মদ, ইয়াবা, পিস্তল, ক্যাঙ্গারু চামড়া উদ্ধার

বহুল আলোচিত ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। এদিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, একটি পিস্তল ও দুটি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

সম্রাটকে সঙ্গে নিয়েই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার দুপুর থেকে প্রায় পাঁচ ঘণ্টা র‌্যাবের এই অভিযান চলে।

০৯:২৩ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাটকে নিয়ে যা বললেন দ্বিতীয় স্ত্রী শারমিন (ভিডিও)

সম্রাটকে নিয়ে যা বললেন দ্বিতীয় স্ত্রী শারমিন (ভিডিও)

ক্যাসিনোকাণ্ডে তুমুল আলোচিত আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন, তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী। বললেন, এই অভিযান আরো চালালে ভালো হতো।  সাংবাদিকদের তিনি বলেন, ও (সম্রাট) অন্য লাইনে চলে গেছে। তবে ক্যাসিনোর টাকা সে সংসারে খরচ করতো না। অবৈধ টাকা পরিবারের সদস্যদের দিত না। 

০৬:১৮ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাটকে নিয়ে কাকরাইলের অফিসে র‌্যাবের অভিযান

সম্রাটকে নিয়ে কাকরাইলের অফিসে র‌্যাবের অভিযান

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সঙ্গে নিয়ে ঢাকার কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে তার অফিসে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  রোববার ভোরে কুমিল্লায় গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। পরে দুপুর ১টা ৩৮ মিনিটে তার কার্যালয় যায় র‌্যাবের একটি দল।  র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে  দলটি কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে কলাপসিবল গেটের তালা ভেঙে সম্রাটের কার্যালয়ের ভেতরে ঢুকে। এ সময় র‌্যাবের সঙ্গে হেলমেট পরিহিত একজনকে দেখা যায়। তিনি সম্রাট বলে পরে জানা যায়।  

০২:৪৩ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাটের সহযোগী কে এই আরমান?

সম্রাটের সহযোগী কে এই আরমান?

পুরো নাম এনামুল হক আরমান। ঢাকা দক্ষিণ যুবলীগের সহসভাপতি। বাড়ি নোয়াখালী। আরমানের উত্থান রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে। পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে লাগেজসহ বিভিন্ন ধরনের পণ্য এনে বায়তুল মোকাররমে বিক্রি করতেন। আরমান একসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিকটাত্মীয় ‘বাউন্ডারি ইকবাল’ হিসেবে পরিচিত ইকবাল হোসেনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ইকবালের যাতায়াত ছিল হাওয়া ভবনে। তার মাধ্যমে আরমানও হাওয়া ভবনঘনিষ্ঠ হন। শামিল হন বিএনপির রাজনীতিতে। পদ-পদবি না থাকলেও হাওয়া ভবনঘনিষ্ঠ বলে মতিঝিল ক্লাবপাড়ায় প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। বিএনপি আমলেই আরমান ফকিরাপুলের কয়েকটি ক্লাবের জুয়ার আসর নিয়ন্ত্রণ শুরু করেন। 

১২:০৯ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাট গ্রেপ্তার
অবশেষে যুবলীগ নেতাকে আনা হলো আইনের আওতায়

সম্রাট গ্রেপ্তার

ক্যাসিনোকাণ্ডের চাঞ্চ্ল্যকর তথ্যের পর অবশেষে গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট।    রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট এবং তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করছে র‌্যাব। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিল যুবলীগ নেতা সম্রাটের নাম। 

১১:২৯ এএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেপ্তার
দেশে আনার প্রস্তুতি চলছে

শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাতের (ইউ এ ই) দুবাই শহরে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ। তার নামে ইন্টারপোলের রেড নোটিশও ছিল। শীর্ষ সন্ত্রাসী ও রাজধানীর মালিবাগে দুই পুলিশ হত্যা মামলার আসামি জিসান আহমেদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। তাকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই থেকে দেশে আনার প্রক্রিয়া চলছে।   

১২:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব

ক্যাসিনো কেলেঙ্কারিতে জর্জরিত যুবলীগ নেতারা। এবার  সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা হলো।

০৯:৪৯ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

লাদেনের সঙ্গে বৈঠক করা জঙ্গি ঢাকায় গ্রেফতার

লাদেনের সঙ্গে বৈঠক করা জঙ্গি ঢাকায় গ্রেফতার

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকা থেকে হরকাতুল জিহাদের (হুজি) তিন সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

০৭:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর