অন্তর্বর্তী সরকারের অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৯ ২৭ নভেম্বর ২০২৫
অন্তর্বর্তী সরকারের অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানিয়েছেন, নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই তারা সরকার থেকে সরে দাঁড়াবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে বিকালে ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
সংবাদকর্মীরা উপদেষ্টার কাছে জানতে চান—তিনি ঢাকায় কোন আসন থেকে এবং কোন দলের হয়ে নির্বাচন করবেন, সরকার থেকে কবে পদত্যাগ করবেন, সরকারে থেকে নির্বাচন করলে স্বার্থের সংঘাত হবে কি না—এমন নানা প্রশ্ন রাখেন।
এক প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করব ঘোষণা দেইনি। তবে আমরা দুজন ছাত্র উপদেষ্টা নই; আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ কেউ নির্বাচন করবেন—এমন কথাও আছে।”
আরেক প্রশ্নে তিনি বলেন, “এমন কোনো আইন নাই বা এমন কোনো বিধিনিষেধ নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা এমন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
“তবে আমি মনে করি, এটা স্বার্থের সংঘাত ঘটায়—পদে থেকে নির্বাচন করা। নীতিগত জায়গা থেকে আমরা মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক, তাদেরকে অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢোকার আগেই পদত্যাগ করা প্রয়োজন, এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”
কবে পদত্যাগ করছেন—সেই বিষয়ে খোলাসা না করে উপদেষ্টা বলেন, “কোনো কিছুই তো ফাইনাল হয়নি—ডেট, শিডিউল ঘোষণা। ফাইনাল হোক আস্তে-ধীরে… সময় এবং অন্যান্য বিষয় সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের জানিয়ে দেওয়া হবে।”
সম্প্রতি ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন আসিফ মাহমুদ। এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি; গুঞ্জন আছে যে তাকে এই আসনে সমর্থন দিতে পারে দলটি। তবে এ বিষয়ে তিনি বা বিএনপির কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না।
এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ৪৪টি উপজেলায় বহুমুখী লাইব্রেরি স্থাপনের উদ্বোধন ঘোষণা করেন আসিফ মাহমুদ।
প্রতিটি লাইব্রেরির জন্য ৫৩ লাখ করে মোট ২৩ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বই কেনার জন্য প্রতিটি লাইব্রেরির অনুকূলে বরাদ্দ হয়েছে ৫ লাখ টাকা।
এসব কাজ নিয়ে যদি কোনো অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে দুদক সেটার অনুসন্ধান করতে পারে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
তিনি জানান, লাইব্রেরির কার্যক্রম পরিচালনার জন্য দুটি করে পদ সৃষ্টি করা হয়েছে। তবে জনবল নিয়োগের আগ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে চলবে এর কার্যক্রম।
দেশের বাকি উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে লাইব্রেরি স্থাপন করা হবে বলেও জানান আসিফ মাহমুদ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




