অফিসে ‘বদমেজাজী’ বসকে খুশি করার যত উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৬ ২৮ জানুয়ারি ২০২১
বস, অফিসের এমন একজন ব্যক্তি যার নাম শুনলেই ভয় আসে মনে। পরিশ্রম করছেন, সঠিক সময়ে অফিস আসছেন, এসে ফাঁকি মারেন না, তারপরও বস নাখোশ। একটুতেই সবার সামনে আপনার ওপর চেঁচামেচি করেন। রেগে গিয়ে কাজের বোঝা চাপিয়ে দেন আপনার ঘাড়ে। আপনাকে দেখলেই ভ্রু কুঁচকে যায় বসের।
কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারবেন না। আর যাই হোক, বসকে খুশি রাখলে ছুটি নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকে না। বছর শেষে ইনক্রিমেন্ট এবং প্রমোশন নিয়ে তো চিন্তাই থাকে না। তাই পানিতে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ না করাই শ্রেয়। বরং জেনে নিন কী করে বসের মন জয় করবেন? কিছু টেকনিক অবলম্বন করলেই দেখবেন বস আপনার প্রশংসায় পঞ্চমুখ!
পোশাক
কথায় আছে, পহেলে দর্শনধারী, ফির গুণবিচারী। বসকে ইমপ্রেস করতে চাইলে প্রথমে নিজেকে ঠিক করতে হবে। মনে রাখবেন পোশাক আপনার সম্পর্কে একটা ধারণা দেয়। তাই অফিসে যা ইচ্ছে পরে চলে যাবেন না। ফর্মাল পোশাক পরার চেষ্টা করুন। পরিষ্কার ইস্ত্রি করা শার্ট, ফর্মাল প্যান্ট পরুন। শার্ট সমসময় ইন করে পরবেন। মহিলাদের ক্ষেত্রেও কুর্তি বা ফর্মাল পোশাক পরা উচিত।
অফিস পৌঁছান সঠিক সময়ে
কখনও বাস পাননি, কখনও রাস্তা জ্যাম বা বাড়িতে সমস্যা - অফিস দেরিতে পৌঁছে এই ধরনের বাহানা সবাই দিয়ে থাকেন। এটা আপনার সম্পর্কে খারাপ ইম্প্রেশন তৈরি করবে। তাই বাহানা ছেড়ে সঠিক সময়ে অফিস পৌঁছোন। সময়ানুবর্তিতা সবাই পছন্দ করে, সঠিক সময়ে অফিস গেলে বস বুঝতে পারবেন, যে কাজের প্রতি আপনার দায়িত্ববোধ আছে। অফিসে সঠিক সময়ে পৌঁছাবেন। তবে বেরোনোর সময় তাড়াহুড়ো করবেন না। কর্মীরা সময়ের বেশি থাকলে সব বস খুশি হন।
টেকনোলজি
টেকনোলজির যুগে আপনি পিছিয়ে পড়লে চলবে না। এরকম কর্মীদের বসেরা পছন্দ করেন না। তাই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জানা খুব দরকার। বস কোনও কাজ দিলে সেটা যত তাড়াতাড়ি প্রেজেন্ট করতে পারবেন, আপনারই ফায়দা হবে।
উদ্যোগী হন
বস কোনও প্রোজেক্ট, প্রেজেন্টেশনের কথা বললে এগিয়ে যান। ইন্টারেস্ট দেখান কাজের ওপর এবং নিখুঁতভাবে কাজটি শেষ করার চেষ্টা করুন। মনে রাখবেন, অফিসে কাজই আপনার পরিচয়। ভালো কর্মীর ইমেজ তৈরি করতে চাইলে দুর্দান্ত কাজ করতে হবে। কর্মঠ কর্মী সব বস পছন্দ করেন।
বসের কথা শুনুন
বসের গুড বুকে নাম তুলতে চাইলে বসের কথাকে অগ্রাধিকার দিন। তিনি যা বলছেন, যা চাইছেন সেটাকে সাপোর্ট করুন। বস যেভাবে কাজটা করতে চাইছেন, সেভাবেই করুন। দেখবেন তিনি খুশি হয়েছেন।
জানার ইচ্ছা
সবজান্তা কর্মী কোনও বস পছন্দ করেন না। বরং বস কিছু বোঝাতে চাইলে মন দিয়ে বুঝুন। নতুন কিছু জানা এবং বোঝার ক্ষেত্রে আগ্রহ দেখালে উপকৃত হবেন আপনিই। আপনার জানার ইচ্ছা বসের মনে ভালো ইম্প্রেশন ফেলবে।
সৎ হন
কর্মক্ষেত্রে সততা খুব দরকার। বসকে মিথ্যে কথা বলবেন না। দেখবেন কোনও ব্যাপারে বসের সঙ্গে ভুল বোঝাবুঝি যেন তৈরি না হয়।
অফিসে বাড়ির চিন্তা আনবেন না
অফিসে যতক্ষণ থাকবেন পুরো সময়টা অফিসকে দিন। অফিসে এসে বাড়ির লোকের সঙ্গে বারবার ফোনে কথা বলা, বাড়ির সমস্যা নিয়ে আলোচনা করা - এসব একদমই করবেন না। কোনও বসই এগুলো পছন্দ করেন না। আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা থাকতেই পারে। কিন্তু অফিস সেজন্য সাফার করবে না।
চটপটে হোন
ঘণ্টার পর ঘণ্টা কাজ নিয়ে বসে থাকা কোনও বসই পছন্দ করেন না। চটপটে নাহলে সাফল্য আসবে না। যেকোনও কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন।
বসকে চিনুন
বস কেমন ধরনের মানুষ সেটা জানা খুব দরকার। সব মানুষের চরিত্র একরকম হয় না। বস কীরকম সেটা বুঝে গেলে তাকে সেভাবে ইমপ্রেস করতে আপনার সুবিধা হবে।
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















