আউটসোর্সিংয়ে ৫০ বছর এগিয়ে গেছে দেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৪ ৪ অক্টোবর ২০২১
করোনা সমস্যার পাশাপাশি কাজের ক্ষেত্রে কিছু সম্ভাবনাও দেখিয়েছে। এগুলো কী? কীভাবে এসব সম্ভাবনা কাজে লাগানো যায়? এসব বিষয়ে কথা বলেছেন দেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট আউটসোর্সিং প্রতিষ্ঠান কাজী আইটি এবং অ্যাপেক্স ডিএমআইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও মাইক কাজী।
প্রশ্ন: ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিং ব্যবসার বর্তমান অবস্থা কেমন?
উত্তর: নিঃসন্দেহে সবকিছুতেই করোনার প্রভাব পড়েছে গত দেড় বছরে। লোকসান হয়েছে, চাকরির সুযোগ কমে গেছে। তবে আশার কথা হলো, আমাদের ব্যবসাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, সবাই ব্যয় সাশ্রয় করতে চায়। সেদিক থেকে আউটসোর্সিংয়ের যারা সেবা গ্রহণ করবে, তারা খরচ কমাতে পারে। সুতরাং আমি মনে করি, এই আউটসোর্সিং হচ্ছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আর এখন তো সবাই অনলাইনে কাজ করছে। যেহেতু অনলাইনে কাজ করছে, পড়াশোনা করছে, তাদের দক্ষতা তৈরি হচ্ছে।
প্রশ্ন: এতে কতটা সক্ষমতা অর্জন করেছি আমরা?
উত্তর: আমি মনে করি, এই করোনাকালে বাংলাদেশ অন্তত ৫০ বছর এগিয়ে গেছে। বিশেষ করে আউটসোর্সিং বা বিপিওর ক্ষেত্রে। কারণ, সবার বাসায় ইন্টারনেট আছে। মোবাইল ফোন দিয়ে অনলাইনে ক্লাস করছে, শিখছে। করোনার কারণে এমনিতে একটু কষ্ট হলেও ভবিষ্যতের জন্য পৃথিবীটা একদম হাতের নাগালে নিয়ে এসেছে। সুতরাং এখন খারাপ সময় গেলেও ৫ বা ১০ বছর পর অনেক ভালো হবে দেশের জন্য। একটি ব্যাকবোন তৈরি হয়েছে বলতে পারেন। এখন একজন মানুষের যদি একটা ডিভাইস আর ইন্টারনেট থাকে, সে কিন্তু অনেক কিছু করতে পারে। ইন্টারনেটের খরচও এখন কমে এসেছে। এতে মানুষের অ্যাকসেস বেড়েছে।
প্রশ্ন: চাকরি বা কাজের সুযোগ তৈরিতে আপনারা কী প্রস্তুতি নিচ্ছেন?
উত্তর: আমরা সক্ষমতা বাড়াচ্ছি। প্ল্যাটফর্ম ও বিভিন্ন রকম অবকাঠামোগত সুযোগসুবিধা তৈরি করছি, যাতে বিপুলসংখ্যক মানুষ এ খাতে কাজ করতে পারে। মার্কেটিং বাড়িয়ে দিয়েছি। কারণ, এখন বিদেশে বিশেষ করে উন্নত দেশ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপের উদ্যোক্তারা তাঁদের লোকসান কমাতে, ব্যবসা টিকিয়ে রাখতে, শ্রমিক নিয়োগ ব্যয়বহুল বলে তাঁরা নির্ভর করছেন আউটসোর্সিংয়ের ওপর। রীতিমতো তাঁরা টিকে থাকার লড়াই করছেন। এই টিকে থাকার জন্য আউটসোর্সিং ছাড়া তাঁদের কোনো গতি নেই। কারণ, আমেরিকার একজন উদ্যোক্তা যদি কাউকে নিয়োগ দেন, তাঁর বছরে খরচ পড়বে ৮০ হাজার থেকে ১ লাখ ডলার। আর বাংলাদেশ থেকে কাজটা করিয়ে নিলে এর খরচ পড়বে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ হাজার ডলার। মানে, তাঁদের অন্তত ৫০ শতাংশ সাশ্রয় হয়।
প্রশ্ন: ঘরে বসে কাজ করার সুযোগ আমরা কাজে লাগাতে পারছি কিনা?
উত্তর: গত ১৫ মাসে আমাদের কর্মীরা কিন্তু রাজশাহীতে ঘরে বসে বা নাটোরে বাড়িতে বসে কাজ করেছেন। যাঁদের ভালো ইন্টারনেট ছিল, তাঁরা তাঁদের কাজটা ওখানে বসেই করেছেন। যাঁদের খুব প্রয়োজন, আমাদের ব্যাংকিং বা অন্য ক্লায়েন্ট যাঁরা নিরাপত্তার কারণে বাসায় বসে কাজের অনুমোদন দেন না, কেবল তাঁদের হয়তো অফিসে আনতে হয়েছে। আর যাঁদের অফিসে আসা প্রয়োজন নেই, এমন বেশির ভাগ কর্মীকে আমরা বাসায় বসে কাজ করার সুযোগ দিয়েছি। একটা অফিস চালাতে অনেক খরচ আছে। তাঁরা বাসায় বসে কাজ করায় আমাদেরও অনেক রকমের খরচ কমেছে।
প্রশ্ন:একটি দক্ষ জনবল গড়ে তোলার উপায় কী?
উত্তর: আমাদের তরুণদের পরিপূর্ণভাবে উপযুক্ত করে গড়ে তুলতে একটু সময় লাগবে। সরকারকে বিশ্ববাজারের জন্য তরুণদের তৈরি করতে হলে একটা পদক্ষেপ নিতে হবে। যদিও এরই মধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। তারপরও আরও কার্যক্রম গ্রহণ করতে হবে। জাতীয় পাঠ্যক্রম পরিবর্তন করা উচিত। ফিলিপাইন তাদের শিক্ষাক্রম আমূল বদলে দিয়েছে। যার প্রতিফলন হলো, তারা এখন বিলিয়ন বিলিয়ন ডলার রপ্তানি আয় করছে। তাদের শিক্ষাক্রমে প্রাথমিক থেকে ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। এ রকম একটি পরিবর্তনের দিকে যেতে হলে ভালো শিক্ষক এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণ লাগবে। শুধু ফেসবুক চালালে হবে না; একটা গুণগত যোগাযোগ দক্ষতা তৈরি হতে হবে। ভালোভাবে একটি ই-মেইল লেখা, কাস্টমার সার্ভিস দেওয়া ইত্যাদি।
প্রশ্ন: আমাদের তরুণদের দুর্বলতাটা কোথায়?
উত্তর: বাংলাদেশে অনেক মেধাবী ছেলে আছে, যারা কোডিং পারে, প্রোগ্রামিং জানে। কিন্তু তারা তাদের পণ্যটা বিক্রি করতে পারে না। কারণ, তারা ইংরেজি ভালো জানে না। মোটকথা তারা কমিউনিকেটিভ না। আমাদের ছেলেরা যদি ইংরেজি জানে, আমি নিশ্চয়তা দিতে পারি, আমাদের ছেলেরা বেকার থাকবে না। আমাদের এখন বিপুল জনগোষ্ঠী বেকার রয়েছে। এখন অনলাইনে এত কাজের সুযোগ। কাজের অভাব নেই। অভাব শুধু ইংরেজি জানা মানুষের। অর্থাৎ যোগ্য লোকের অভাব।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

