আক্রান্তদের চোখের দিকে তাকালেই কী চোখ ওঠে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৭ ২৫ অক্টোবর ২০২২
দেশে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এ রোগকে বলে কনজাংটিভাইটিস। তবে এতে আক্রান্ত হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে চক্ষু বিশেষজ্ঞ ডা. বুলবুল চৌধুরী বলেন, চোখ ওঠার সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে কোনও ওষুধ ছাড়াই ভালো হয়ে যায়। কিন্তু যেহেতু রোগটি ছোঁয়াচে, তাই হেলাফেলা না করে আক্রান্তকে কিছু নিয়ম মেনে চলতে হবে।
মনে রাখতে হবে, সবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম নয়। ফলে চোখ ওঠায় কারো ক্ষেত্রে ভোগান্তি কিছুটা বেশি হতে পারে। আমাদের সমাজে চোখ ওঠা বিষয়ে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। এর মধ্যে-কারো চোখ উঠলে, তার দিকে তাকানো যাবে না, তাকালে তারও চোখ উঠবে। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা।
চোখ কেনো ওঠে? এই প্রসঙ্গে জানতে চাইলে ডা. মাহবুব আলম বলেন, চোখ ওঠার জন্য সাধারণত চারটি কারণকে চিহ্নিত করা যায়। অ্যালার্জি, ভাইরাস, ব্যাকটেরিয়াল কারণের পাশাপাশি ফাঙ্গাল কারণেও চোখ উঠতে পারে। তাই এর চিকিত্সার আগে চোখ ওঠার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। মনে রাখবেন, ভাইরাল কারণে চোখ উঠলে সাধারণত এক চোখ আক্রান্ত হয়। এতে আক্রান্ত চোখ দিয়ে পানি পড়ে, জ্বালাপোড়া করে। তবে ময়লা কম আসে। এটি খুবই ছোঁয়াচে।
তিনি বলেন, পাশাপাশি ব্যাকটেরিয়াল কারণে উঠলে চোখে ময়লা বেশি হয়। তাই চোখ উঠলে হুট করে ফার্মেসিতে গিয়ে ড্রপ কিনে আনবেন না। চোখ ওঠার কারণ না জেনে নিজের ইচ্ছে মতো ড্রপ ব্যবহার করলে চোখের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
চোখ উঠলে কী করবেন, কী করবেন না- এই বিষয়ে অধ্যাপক ডা. আবদুল কাদির বলেন, চোখ ওঠা সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। তবে যদি এসময় মাথাব্যথা কিংবা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো কিছু উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই চক্ষু চিকিত্সকের পরামর্শ নিতে হবে। শিশুদের চোখ উঠলেও বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নেয়া জরুরি।
চোখ উঠলে কী করবেন আর কী করবেন না-সেই বিষয়ে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবদুল কাদির কিছু পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো হচ্ছে-
# আক্রান্ত ব্যক্তির চশমা, রুমাল, তোয়ালে ও বালিশের কাভার গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে। এসব বাসার অন্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না।
# আক্রান্ত চোখে হাত দেবেন না। ভুলে চোখে হাত চলে গেলে সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
# চোখে যাতে পানি না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে।
# চোখে কন্টাক্ট লেন্স পরবেন না এবং আক্রান্ত চোখে কাজল, আইলাইনার জাতীয় কোনো প্রসাধনী ব্যবহার করবেন না।
# কালো সানগ্লাস ব্যবহার করতে পারেন।
# চোখ উঠলে, চাপ পড়ে এমন কোনো কাজ করা যাবে না। এর মধ্যে ছোট ছোট লেখা পড়া, দীর্ঘক্ষণ মোবাইল ও কম্পিউটার ব্যবহার করা যাবে না।
# হালকা গরম পানিতে পাতলা, পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে কয়েকবার করে চোখ পরিষ্কার করবেন। প্রতিবার পরিষ্কার শেষে সেই কপড় আবার ধুয়ে নেবেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




