আমি কখনো এমপি হতে চাইনি : ফেরদৌস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৫ ৪ ডিসেম্বর ২০২৩
সংসদ সদস্য (এমপি) হওয়ার কোনো লক্ষ্য ছিল না জানিয়ে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, আমি কখনো এমপি হতে চাইনি। আমি চেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিউমার্কেট থানা আওয়ামী লীগ আয়োজিত প্রার্থী পরিচিতি ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেরদৌস বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকা মার্কার কোনো বিকল্প নেই। চেষ্টা করেছি— আওয়ামী লীগের নৌকাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। তাই সবাইকে একসাথে মিলে দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য কাজ করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, এই সরকারই আমাদের বারবার দরকার। না হলে বর্তমানে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমরা আর হরতাল-অবরোধের রাজনীতি চাই না। আমরা পরিশুদ্ধ, মার্জিত এবং সুন্দর রাজনীতি দেখতে চাই।
আগামী ৭ জানুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফেরদৌস বলেন, এবারের নির্বাচন ভীষণ জরুরি। আমার বিশ্বাস, ত্যাগী নেতৃবৃন্দের পরিকল্পনা ও কাজের ফসল হিসেবে অধিকাংশ আসনেই আমাদের বিজয় হবে। তবে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই নির্বাচনী আমেজ কাকে বলে এবং নির্বাচন কীভাবে উৎসবমুখর করতে হয়। আমাদের এবারের পরিকল্পনা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। তিনি বলেছেন— ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ নীতিতে কাজ করার জন্য। সেজন্য, মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব নেতাকর্মীদের পালন করতে হবে। আমার জায়গা থেকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি— আমি সবার সাথে মিলে কাজ করব। নির্বাচনের আগে ও পরে সমানভাবে জনগণের পাশে থাকব।
তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে বিশ্বাস করে, আস্থা রেখে নৌকার দায়িত্ব দিয়েছেন। ঢাকা-১০ আসন সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি আসন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে, প্রধানমন্ত্রী আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন। আমাদের এখন লক্ষ্য একটাই। সেটি হলো, আগামী ৭ জানুয়ারি প্রত্যেকটা কেন্দ্রে মানুষকে ভোট দিতে নিয়ে আসতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনু মিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আবুল হাসেম লিটনসহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



