আসল পারফিউম চিনবেন কিভাবে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৮ ১৫ নভেম্বর ২০২০
মন ভালো করে দেয়ার জন্য একফোঁটা সুগন্ধই যথেষ্ঠ। গোসলের পর গায়ে একটু সুগন্ধির ছোঁয়াতেই তরতাজা ভাব বেড়ে যায় কয়েক গুণ। তবে একেকজনের একেক রকম গন্ধ পছন্দ। কেউ ভালোবাসেন মিস্ট, কেউ কোলন।
বাজারে নানারকম সুগন্ধী পাওয়া যায়। যেমন পারফিউম, কোলন, ওডি পারফিউম, ওডি টয়লেট ইত্যাদি। সেগুলো কিনতে গিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না, ভেবে ব্যাকুল হন।
এছাড়া সব সুগন্ধির ব্যবহারও সবাই জানেন না। তবে পারফিউমের তফাৎ হয় গন্ধের নীরিখেই। কতটা সুগন্ধ রয়েছে সেই অনুযায়ী আলাদা নাম হয়। অবশ্যই দামের তারতাম্য ঘটে। তাছাড়া বানানোর পদ্ধতিও আলাদা।
পারফিউমের দাম
সবচেয়ে বেশি দাম হয় পারফিউমের। কারণ, এতে এসেন্স থাকে সর্বোচ্চ। ফলে সুগন্ধির নির্যাস হয় আরও জোশ। পারফিউমে অপরিহার্য তেলের পরিমাণ থাকে সর্বাধিক। প্রাকৃতিক উপাদানও থাকে অনেক। তবে যে সুগন্ধিতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে, সেটার দাম তুলনামূলক কম হয়। এতে যে তেল ব্যবহার করা হয়, সেটার উপর নির্ভর করে গন্ধের স্থায়িত্ব। যে কারণে পারফিউম সবার প্রথমে।েএরপর আসে ওডি পারফিউম, ওডি টয়লেট, ওডি কোলন।
কখন সুগন্ধি লাগাবেন
সুগন্ধি লাগানোর রয়েছে নির্দিষ্ট সময়। যেমন সকালের দিকে কোনও অনুষ্ঠান থাকলে পারফিউম না লাগানোই ভালো। গোসলের পর সবচেয়ে ভালো কোলন বা বডি মিস্ট। এতে আরাম হয় যেমন, তেমনই খুব ফ্রেশও লাগে। কিন্তু রাতের অনুষ্ঠানে অবশ্যই পারফিউম লাগান। তবে কেমন গন্ধ আপনার পছন্দ তা আগে ভালো করে বুঝে নিন। কারণ, গন্ধ নির্ভর করে ব্যক্তিত্বের উপর। গন্ধ দিয়েই যায় মানুষ চেনা। কিছু গন্ধ হয়তো আপনার বন্ধুকে মানিয়েছে, কিন্তু আপনাকেও মানাবে -এমন কোনও কথা নেই।
এছাড়া অনেকের গন্ধেও অ্যালার্জি থাকে। এতে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়। বহু পারফিউমে অ্যালকোহলের পরিমাণ থাকে বেশি। ফলে তাতে পোশাকে দাগ থেকে র্যাশ-সবই হতে পারে। যারা বেশি ঘামেন, তারা একটু বেছে পারফিউম কিনবেন।
কীভাবে পারফিউম লাগাবেন
পারফিউম সর্বত্র লাগাবেন না। শরীর থেকে অন্তত ৫ ইঞ্চি দূরে সুগন্ধি স্প্রে করবেন। হাতের কবজিতে স্প্রে করতে পারেন। এছাড়া কবজি আর কনুইয়ের সংযোগস্থলেও স্প্রে করুন। ঘাড়ে করতে পারেন। এমন কিছু জায়গায় স্প্রে করবেন যেখানে গন্ধ অনেকক্ষণ থাকে।
তবে পোশাকের ওপর কখনও সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে দাগ থেকে যায়। পরবর্তীতে ডিটারজেন্টের সঙ্গে বিক্রিয়াতে দাগও বসে। পারফিউম লাগিয়ে ঘষবেন না। সবচেয়ে ভালো হয় যদি গোসল করে পারফিউম লাগান। কোথাও যাওয়ার আগে গোসল করে পোশাক পরে তা লাগান। এতে ফ্রেশও লাগবে। গন্ধও বেশ কিছুক্ষণ স্থায়ী হবে।
কীভাবে পারফিউম রাখবেন
পারফিউম রাখার বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন-বাথরুমে তেল, শ্যাম্পুর বোতলের পাশে কখনই কোনও সুগন্ধি রাখবেন না। এতে গন্ধ চলে যায়। যেখানে রোদ আসে সেখানে রাখবেন না। সবচেয়ে ভালো হয় যদি বাক্সবন্দি করে পারফিউম রাখতে পারেন। আলমারিতেই রাখার চেষ্টা করুন। কাঠের আলমারিতে রাখতে পারলে সবচেয়ে ভালো।
পারফিউম কেনার সময় সচেতন থাকুন
পারফিউম যেকোনও দোকান থেকে কিনবেন না। বিশ্বাসযোগ্য দোকান থেকে কিনুন। অনলাইন হলে অবশ্যই দেখে নিন। সবচেয়ে ভালো নামী কোনও সাইট থেকে অর্ডার করতে পারলে ভালো। খুব বেশি ছাড় দেয়া মানেই কিন্তু সেই পারফিউম ভালো নয়। কারণ, ভালো ব্র্যান্ডেড পারফিউমের ৩৫ মিলি’র দাম অন্তত ৩ হাজার টাকা হবেই।
উপহারে পারফিউম
পারফিউমের দাম এমনিই বেশি। সবার পছন্দ একরকম নয়। তাই পারফিউম কাউকে উপহার দেয়ার আগে অবশ্যই একবার দেখে নিন। আপনি বড় কোনও কিট উপহার দিলেন; আর তিনি ব্যবহার করলেন না সেটা কিন্তু খারাপ। এর চেয়ে উপহার হিসেবে সেন্টেড ক্যান্ডেল দিতে পারেন।
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















