উন্নয়নের স্বার্থে বিরোধীদল চায়নি জনগণ: রাঙ্গা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫১ ৩ জানুয়ারি ২০১৯
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে জনগণ বিরোধী দল চায়নি।
তিনি বলেন, দেশের জনগণ চায় না যে সংসদে বড় ধরনের কোনো বিরোধী দল থাকুক। জনগণ সরকারের ওপর সন্তুষ্ট। সে কারণেই তারা মহাজোটকে ভোট দিয়েছে। মহাজোটই আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে।
বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির বৈঠক থেকে বেরিয়ে এ মন্তব্য করলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
এর আগে প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন জাতীয় পার্টির এমপিরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশীদার জাতীয় পার্টির (জাপা) অবস্থান কী হবে তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।
সরকার না বিরোধী দলে থাকা না থাকার বিষয়িট খোলাসা করে জাপা মহাসচিব বলেন, আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। তাই অধিকাংশ এমপিই সরকারের সঙ্গে থাকতে চান। এ ব্যাপারে মহাজোটের মহানেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত।
সাংবাদিকরা জানতে চান, তাহলে কী সংসদে বিরোধী দল থাকবে না?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই তো বিরোধী দল চায়নি। জনগণই উন্নয়নের স্বার্থে বড় ধরনের বিরোধী দল চায়নি। জনগণই মহাজোটকে ২৮৮ আসনে ভোট দিয়েছে।
তিনি বলেন, ‘সভায় আমাদের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ নির্বাচিত সব সংসদ সদস্যরা ছিলেন। আমরা ২০০৮, ২০১৪ এবং এবারও মহাজোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সুতরাং আমরা মহাজোটের সঙ্গেই আছি। আগামী দিনেও আমরা মহাজোটের সঙ্গে থাকবো।’
‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি না থাকায় আমরা সরকার ও বিরোধী দলে ছিলাম। একসঙ্গে সরকারি ও বিরোধীদলে থাকাটা প্রধানমন্ত্রীর নতুন ফরমেট ছিল। দেশের উন্নয়নের জন্য আমরা সেভাবেই ছিলাম।’
জাতীয় পার্টি কী তাহলে সরকারে থাকছে - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটে আছে। মহাজোটের মহানেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, তিনি আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে আমাদের সিদ্ধান্ত।’
‘তবে সরকারে বা বিরোধীদলে থাকতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের সংসদ সদস্যরা তাদের এলাকা ও দেশের উন্নয়নে মহাজোটের সঙ্গে সরকারেই থাকতে আগ্রহী।’
তাহলে সংসদে বিরোধী দলের নেতা কে হবেন - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের বিষয় নয়। এটা সংসদের নেতা ঠিক করবেন।
সংসদে জাতীয় পার্টির নেতা কে হবেন জানতে চাইলে পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, সংসদে আমাদের পার্টির নেতা কে হবেন সেটা দলের নীতি নির্ধারণী পর্যায়ের মিটিংয়ে এ সিদ্ধান্ত হবে। সে মিটিংটা কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমরা পরে জানিয়ে দিবো।’
তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের সময়ও ছিলাম, সরকারেও থাকবো। সেটাই আমরা চূড়ান্ত করেছি।’
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয় পেয়েছে। বিএনপি তথা তাদের জোট ঐক্যফ্রন্টের তরফ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়েছে। তবে তা সঠিক নয় দাবি করছে নির্বাচন কমিশন (ইসি)।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



