এমপি হয়েই বিএনপির সাথে ‘ডিগবাজি’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫২ ৫ জানুয়ারি ২০১৯
রেজাউল করিম বাবুল
বগুড়া-৭ আসনে দলের প্রার্থী শূন্য হয়ে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুলের ওপর ভরসা রেখে তাকেই সমর্থন দিয়ে ঠকেছে বিএনপি। ধানের শীষের ঘাঁটিতে দলটির কর্মী-সমর্থকদের ভোটে জিতে এসে তিনি ভুলে গেছেন পেছনের কাহিনি। বিএনপির বিজয়ীরা না নিলেও তিনি ঠিকই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আর এতে খেপেছে বিএনপি।
স্থানীয় বা জাতীয় নির্বাচন মানেই প্রার্থী হন বাবুল। তবে জয়ের মালা এবারই প্রথম। স্থানীয়ভাবে গুলবাগী হিসেবে পরিচিত এই ব্যক্তির যে তেমন কোনো জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা ছিল না, সেটা গত উপজেলা নির্বাচনেও দেখা গেছে। ১৭ ভোট পেয়ে তিনি জামানত হারান সে সময়।
এই আসন থেকে নির্বাচন করতেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির মামলায় দ-িত এই নেত্রী ভোটে অযোগ্য ঘোষিত হওয়ার পর বিএনপি প্রার্থী করে মিল্টন মোরশেদকে। তবে উচ্চ আদালত তার প্রার্থিতা বাতিল করে দেয়। এতে বিএনপির প্রার্থীশূন্য হয়ে পড়ে আসনটি। তবে বাবুলকেই সমর্থন দেয় তারা।
বিএনপিভক্ত গাবতলী ও শাহজাহানপুর উপজেলার ভোটাররা ধানের শীষ না পেয়ে দলের নির্দেশে ব্যাপকভাবে ভোট দেন গুলবাগীর ট্রাক মার্কায়। উপচে পড়ে ব্যালট বাক্স। গণনা শেষে দেখা যায়, বিএনপি-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট পড়ে এক লাখ ৯০ হাজার ২৯৯টি। ডাব প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা মিনু পেয়েছেন ৬৫ হাজার ২৯২ ভোট। তিনি ছিলেন আওয়ামী লীগের সমর্থিত। মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আলতাফ আলী পান ২৬ হাজার ৫৪ ভোট।
৩০ ডিসেম্বরের এই নির্বাচনে সারা দেশে বিস্ময়কর রকমের কম ভোট ও আসন পাওয়া বিএনপি এই ভোটকে কারচুপি আখ্যা দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। বিএনপির পাঁচজন এবং গণফোরামের দুজন শপথ নেননি।
তবে বিএনপির এই সিদ্ধান্ত মানেননি গুলবাগী। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে যে ২৮৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন, তাদের মধ্যে আছেন তিনিও। আর এর পর থেকে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। বারবার ফোন করা হলেও তিনি কল ধরেন না। তবে শপথের আগের রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘জনগণকে ধোঁকা দেওয়া যাবে না।’
গুলবাগী যে ডিগবাজি দিচ্ছেন, সেটা আগেই বোঝা গিয়েছিল। বিএনপি ভোটের ফল প্রত্যাখ্যান করলেও পরদিন তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। এতে তাকে নিয়ে ক্ষোভ তৈরি হয় বিএনপি-পাড়ায়।
গাবতলী উপজেলা যুবদলের নেতা খোরসেদ আলম বলেন, ‘গুলবাগী উপজেলা নির্বাচনে ভোট পেয়েছিলেন ১৭। এবার বিএনপি সমর্থন দেওয়ায় প্রায় দুই লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এই ভোটারদের সঙ্গে বেইমানি করলে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে তাকে।’
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ‘তাকে (গুলবাগী) দলীয় সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তার পরও তিনি শপথ নিয়েছেন। এ বিষয়ে দলীয়ভাবে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।’
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



