কেন নোবেল শান্তি পুরস্কার পেলেন না ট্রাম্প?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫১ ১১ অক্টোবর ২০২৫
ব্যাপক প্রচারণা ও রাজনৈতিক সমর্থনের পরও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিততে পারলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিবর্তে এ বছরের সম্মানজনক পুরস্কারটি পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
জানুয়ারিতে হোয়াইট হাউজে ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন ট্রাম্প। তিনি বারবার দাবি করেন, তার উদ্যোগে বিশ্বজুড়ে চলমান আটটি যুদ্ধের অবসান ঘটেছে। কিন্তু এতসব দাবি ও আন্তর্জাতিক পর্যায়ে কিছু সমর্থনের পরেও রিপাবলিকান এই নেতার ঝুলিতে এবার নোবেল পুরস্কার আসেনি।
শুক্রবার প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নোবেল না পাওয়ার পেছনে সবচেয়ে বড় এবং আনুষ্ঠানিক কারণটি হলো মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। ২০২৫ সালের পুরস্কারের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু তার পক্ষে যত মনোনয়ন জমা পড়েছিল, সবই এই নির্ধারিত সময়ের পরে পাঠানো হয়েছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পাকিস্তান সরকার ট্রাম্পকে মনোনয়ন দিলেও তা দেরিতে জমা পড়ায় কমিটি তা বিবেচনা করতে পারেনি। এ বিষয়ে ট্রাম্পের নাম উল্লেখ না করলেও কমিটির কাজের নীতিমালা স্পষ্ট করেছেন নোবেল কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স।
তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত কেবল আলফ্রেড নোবেলের উইল ও কর্মের ওপর ভিত্তি করে নেওয়া হয়। এই কমিটি এমন একটি কক্ষে বসে সিদ্ধান্ত নেয়, যেখানে সব বিজয়ীর প্রতিকৃতি রয়েছে এবং সেই কক্ষটি সাহস ও সততায় পূর্ণ।”
নোবেল পুরস্কার বিশেষজ্ঞরা বলছেন, কমিটি সাধারণত তাৎক্ষণিক কূটনৈতিক সাফল্যের চেয়ে দীর্ঘমেয়াদী ও বহুপাক্ষিক শান্তি প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দেয়।
ইতিহাসবিদ ও গবেষক থিও জেনু বলেন, “অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হওয়া আর সংঘাতের মূল কারণ সমাধান করার মধ্যে বড় পার্থক্য রয়েছে। ট্রাম্পের উদ্যোগগুলো দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে, তা এখনও প্রমাণিত নয়।”
তিনি বলেন, “আমার মনে হয় না, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি এমন কাউকে দেওয়া হবে, যিনি জলবায়ু পরিবর্তনেই বিশ্বাস করেন না। পৃথিবীর দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটি একটি বড় হুমকি, যা নোবেল কমিটির দর্শনের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।”
ইতিহাসবিদ ও গবেষক যোগ করেন, পূর্ববর্তী বিজয়ীরা যেখানে সেতুবন্ধনকারী এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক ছিলেন, ট্রাম্পের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত।
সব মিলিয়ে মনোনয়নের সময়সীমা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী শান্তির দর্শন এবং বৈশ্বিক ইস্যুতে বিতর্কিত অবস্থান—এসবই ট্রাম্পের নোবেল প্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স