বদলে যাচ্ছে মাঠের অবয়ব
কেমন হবে ‘নতুন’ বঙ্গবন্ধু স্টেডিয়াম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০০ ২৪ জানুয়ারি ২০২১
রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিল-গুলিস্তান-পল্টন। এর মাঝখানে সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ৬৬ বছরের সমৃদ্ধ ইতিহাসে ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ হকি, আর্চারি, অ্যাথলেটিক্স আয়োজনের উদাহরণ আছে এই স্টেডিয়ামে। লিওনেল মেসি-জিনেদিন জিদানের মতো তারকারাও মাতিয়ে গেছেন এই বিশাল মাঠ। পাশাপাশি জাতীয় দিবস আর রাষ্ট্রীয় আয়োজনের গুরুত্বপূর্ণ মঞ্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
এবার বদলে যাচ্ছে ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চেহারা। দেশের ইতিহাস, ঐতিহ্যের স্বাক্ষী এই স্থাপনাটির খসড়া নকশা শতভাগ প্রস্তুত। টেন্ডার কার্যক্রম শেষে এ মাসেই ওয়ার্ক অর্ডার হাবার কথা। জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম।
বাংলাদেশ গেমসসহ অন্যান্য ফেডারেশনের ব্যস্তসূচি থাকলেও, কয়েক ধাপে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এবার স্টেডিয়ামের মূল অবকাঠামো ঠিক রেখেই সাজানো হয়েছে নতুন ডিজাইন। যার খসড়া নকশাও চূড়ান্ত। যদিও করোনায় বছরখানেক পিছিয়েছে সংস্কার কার্যক্রম। তবে টেন্ডার কার্যক্রম শেষে এ মাসেই ওয়ার্ক অর্ডার পেতে যাচ্ছে স্টেডিয়ামটি।
জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো. মাসুদ করিম এ বিষয়ে বলেন, এলএডি ফ্লাড লাইট, টার্ফ, মাঠ উন্নয়ন এগুলো ভিন্ন ভিন্ন প্যাকেজে হবে। আমরা সেভাবেই এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখন এটা মুল্যায়নের পর্যায়ে রয়েছে। আশা করি, এক সপ্তাহ অথবা ১০ দিনের মধ্যে প্রতিমন্ত্রীর সম্মতি পেলেই এর কার্যাদেশ দিয়ে দেব।
শুরুতেই প্রেসিডেন্ট বক্স ও ভিআইপি জোন দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। এলএডি ফ্লাড লাইট, শেড, জায়ান্ট স্ক্রিনসহ আমদানি নির্ভর স্থাপনার কাজ হবে দ্বিতীয় পর্বে। আর সবার শেষে মূল মাঠ ও অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ করা হবে। যেখানে ভিআইপি প্রবেশ পথে হল অব ফেমের ফলক নির্মাণেও আছে পরিকল্পনা।
মাসুদ করিম বলেন, বাংলাদেশ গেমসসহ অন্যান্য ফেডারেশনের ব্যস্তসূচি থাকলেও, কয়েক ধাপে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন করা হবে। অগ্রাধিকার ভিত্তিতেই প্যাকেজগুলো করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ক্রীড়া ইভেন্টগুলোকে গুরুত্ব দিয়েই সংস্কার কাজ করা হবে।
সংস্কারের পর হয়তো পুরো স্টেডিয়ামই পাবে নতুন রুপ। কিন্তু বছরের পর বছর বাণিজ্যিক এলাকায় পরিণত হওয়া স্টেডিয়াম পাড়া কি বদলাবে? যেখানে ব্যবসা নয়, থাকবে শুধু ক্রীড়াবিদদের পদচারনা। এ আলোচনা এখন ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















