ফিলিস্তিনের পক্ষে বার্তা দেওয়ায় কি বরখাস্ত রিজওয়ান?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৩ ২১ অক্টোবর ২০২৫
পাকিস্তানের অধিনায়ক, কোচ কিংবা নির্বাচকের মতো পদগুলো অনেকটা রকিং চেয়ারের মতো দোদুল্যমান! সেই ধারাবাহিকতায় অনেকটা হঠাৎ করেই ওয়ানডে দলের নেতৃত্ব হারালেন দলটির অভিজ্ঞ তারকা মোহাম্মদ রিজওয়ান। তার বদলে ফরম্যাটটিতে পাকিস্তানের অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ হাজির করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে গতকাল (সোমবার) রাতে শাহিনকে রিজওয়ানের স্থলাভিষিক্ত করার কথা জানিয়েছে। তবে ঠিক কী কারণে পাকিস্তানের ওয়ানডের নেতৃত্বে পরিবর্তন আনা হলো তা উল্লেখ কনেনি পিসিবি। ইএসপিএন ক্রিকইনফো বলছে, ইসলামাবাদে গতকাল সভায় বসেছিলেন নির্বাচক কমিটি ও পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ মাইক হেসন। হেসনই মূলত অধিনায়ক বদলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিসিবি সভাপতি মহসিন নাকভিকে নির্বাচক ও পরামর্শক কমিটির সঙ্গে সভা আয়োজনের আহবান জানিয়েছিলেন।
এরপর পাকিস্তান জাতীয় দলে ‘ডিভাইড এন্ড রুল’ নীতি চালু রাখার অভিযোগ তুলেছেন রশিদ লতিফ। তিনি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘শাহিন শাহ আফ্রিদিকে ওয়ানডে’র অধিনায়ক করা হলো। সাধারণত রাজনীতিতে ক্ষমতা অর্জন ও ধরে রাখার লক্ষ্যে “ডিভাইড এন্ড রুল” পলিসি প্রয়োগ করা হয় জনগণের ওপর। যার মধ্য দিয়ে ধর্ম, জাতি কিংবা দলভিত্তিক বিভাজন তৈরি করা হয়। পাকিস্তানই একমাত্র দল যারা সঠিক উপায়ে কোনো অধিনায়ক কিংবা নেতা নির্বাচন করতে পারে না।’
তবে রশিদ লতিফের ওই পোস্টের সঙ্গে দেওয়া একটি ছবি চাঞ্চল্য তৈরি করেছে। যেখানে রিজওয়ানের ছবিতে ফিলিস্তিনের একটি পতাকা যুক্ত। বিভিন্ন সময়ে ফিলিস্তিন ও গাজার পক্ষে সংহতি এবং সমর্থনমূলক বার্তা দিয়ে আসছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেটাই রিজওয়ানকে কোচের বিরূপ দৃষ্টিতে নিয়ে গেছে বলে ইঙ্গিত রশিদের। এ ছাড়া পাকিস্তানের ঘন ঘন অধিনায়ক বদলের একটি তালিকাও দিয়েছেন তিনি। যেখানে দেখা যায়– ২০২৩ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৯ বার অধিনায়ক বদলেছে দেশটি।
রশিদ লতিফের অধিনায়ক পরিবর্তনের সেই পোস্ট অনুরূপ–
১৩ মার্চ ২০২৩ – শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের অধিনায়ক ছিলেন শাদাব খান (পিসিবি সভাপতি ছিলেন নাজাম শেঠি)
১৫ নভেম্বর ২০২৩ – বাবর আজম তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেন (সভাপতি– জাকা আশরাফ)
১৫ নভেম্বর ২০২৩ – শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ (সভাপতি– জাকা আশরাফ)
– শান মাসুদকে টেস্ট অধিনায়ক করা হয়
২৯ মার্চ ২০২৪ – শাহিন আফ্রিদিকে সাদা বলের অধিনায়কের পদ থেকে বরখাস্ত (সভাপতি– মহসিন নাকভি)
৩১ মার্চ ২০২৪ – বাবর আজমকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পুনঃনিয়োগ (সভাপতি– মহসিন নাকভি)
১ অক্টোবর ২০২৪ – বাবর আজম সাদা বলে অধিনায়কের পদ ছাড়েন (সভাপতি– মহসিন নাকভি)
২৭ অক্টোবর ২০২৪ – মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের অধিনায়ক নিয়োগ
৪ মার্চ ২০২৫ – সালমান আলি আগাকে টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা
২০ অক্টোবর ২০২৫ – শাহিন শাহ আফ্রিদিকে ওয়ানডের অধিনায়ক নিয়োগ
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















