কোন্ দেশের কাছে কত পরমাণু বোমা রয়েছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২০ ১৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথমত একটা জিনিস বলে স্পষ্ট করে দেয়া দরকার, সরকারি নথিতে কোনও দেশের কাছে যতগুলো পারমাণবিক বোমা থাকার কথা উল্লেখ করা হয়, বাস্তবে দেখা যায়, তার চেয়ে বহুগুণ বেশিই বোমা মজুত রয়েছে। সেসব খবর গুপ্তচরদের মারফত পৌঁছে যায় শত্রু দেশগুলোর কাছে। এ প্রতিবেদনে দেখে নেয়া যাক, কোন দেশের কাছে কয়টি(বলা ভালো শত বা হাজার) পরমাণু বোমা সরকারিভাবে মজুত রয়েছে। বর্তমানে বিশ্বের ৯টি দেশের কাছে ১৬,৩০০ পারমাণবিক বোমা আছে। তবে এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
রাশিয়ার কাছে সবচেয়ে বেশি: স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের (সিপ্রি) তথ্য অনুসারে, রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে। সেদেশে বোমার সংখ্যা সাড়ে ৭ হাজারের বেশি। ১৯৪৯ সালে সেখানে প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল।
দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম পারমাণবিক বোমা বানিয়েছিল এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধে ব্যবহারও করেছে। দেশটির এখন ৭ হাজারের বেশি পারমাণবিক বোমা রয়েছে।
সাবমেরিনে পারমাণবিক বোমার প্রযুক্তি রয়েছে ফ্রান্সের: ফ্রান্সের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে ৩০০’র মতো। এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে। দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়।
চীনও পিছিয়ে নেই: অনুমান, ২৫০’র মতো পারমাণবিক বোমা আছে চীনের কাছে। রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এ সংখ্যা বাড়াচ্ছে। স্থল, আকাশ বা সমুদ্রপথে বোমা ছোঁড়ার প্রযুক্তি রয়েছে দেশটির হাতে।
ব্রিটেনের কাছেও রয়েছে পারমাণবিক বোমা: ২০০’র বেশি পারমাণবিক বোমা রয়েছে ব্রিটেনের কাছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
থেমে নেই ভারতও: ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে। দেশে এখন ৯০টির বেশি পারমাণবিক বোমা রয়েছে। ভারত অবশ্য জানিয়ে রেখেছে, তারা আগে কোনও দেশকে আঘাত করবে না। আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে ভারতীয় সেনা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনও দিন।
পাকিস্তানের কাছে আদৌ রয়েছে কি: ইতিমধ্যে ৩ বার প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। তাদের কাছে শতাধিক পারমাণবিক বোমা থাকার দাবি করলেও আদতে সংখ্যাটা জানা নেই কারও। সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি। অনেকে আশঙ্কা করেন, ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াই যেকোনও সময় পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে।
ইজরায়েলের পরমাণু বোমা নিয়ে ধোঁয়াশা: ইজরায়েল অবশ্য তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন তথ্য জনসমক্ষে প্রকাশ করে না। দেশটিতে ৮০টির মতো নিউক্লিয়ার ‘ওয়ারহেড’ আছে বলে ধারণা করা হয়।
উত্তর কোরিয়া সবার নিচে: এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে ১০টিরও কম পারমাণবিক বোমা রয়েছে। তবে তাদের নিজেদের এ ধরনের বোমা তৈরির সক্ষমতা রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো












