ক্ষোভ ও আক্রোশে বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিমকে হত্যা: র্যাব
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৪ ১৮ জুন ২০২৩
জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনাতেই সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১৭ জুন) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, মাহমুদুল হাসান বাবুর বিভিন্ন কেলেঙ্কারির খবর প্রকাশ করায় সে ক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীতে ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে তাকে উচিত শিক্ষা দিতে নাদিমের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়।
আল মঈন বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় একদল সন্ত্রাসী নাদিমের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে জামালপুর হাসপাতাল হয়ে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হয়। পরে ১৫ জুন তিনি মৃত্যুবরণ করেন।
বাবুকে গ্রেফতারের বিষয়ে মঈন বলেন, র্যাবের গোয়েন্দা সংস্থার তথ্যে র্যাব-১৩ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত চেষ্টায় সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে বাবুসহ জড়িত ৪ জনকে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বগুড়ার দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করে র্যাব।
মঈন আরও বলেন, বাবু মোবাইল ব্যবহার না করে ঘটনার পরদিনই তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে চলে যায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাংবাদিক নাদিমকে যে ব্যক্তি মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে আটক করা হয়েছে জানিয়ে আল মঈন বলেন, সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে রেজাউল নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। যিনি চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর অন্যরা তখন এলোপাতাড়ি তাকে মারতে থাকে। ধাক্কা দিয়ে ফেলে দেয়া রেজাউলকে বগুড়া থেকে গ্রেফতার করে র্যাব। মামলার শুরু থেকেই র্যাবের জামালপুর ক্যাম্প এ অভিযান পরিচালনা করে আসছে।
সরাসরি ঘটনাস্থলে যারা আক্রমণ করেছে তাদের মধ্য থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে আল মঈন বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। বাকিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের গোয়েন্দারা কাজ করছেন। বাবুর ছেলে ও অন্যান্যদের ধরতে আমাদের অভিযান চলমান আছে।’
সাংবাদিক নাদিম জীবনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন করেছিলেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি কেন- এমন প্রশ্নের জবাবে আল মঈন বলেন, স্থানীয় থানায় তিনি কোনো অভিযোগ করেছেন কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
বাবুর বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা জানতে চাইলে মঈন বলেন, ‘তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা ও মারামারির মামলা রয়েছে। আরও কোনো মামলা আছে কিনা সেটি আমরা স্থানীয় থানায় জিজ্ঞেস করলে পরে জানাতে পারব। আমরা তাকে মাত্র আটক করেছি। সামগ্রিক বিষয়টি আমরা পরবর্তীতে জানাতে পারব।’
এ ঘটনায় অভিযুক্ত মূল পরিকল্পনাকারী বাবুসহ মো. মনিরুজ্জামান মনির (৩৫), জাকিরুল ইসলাম (৩১), মো. রেজাউল করিমকে (২৬) সকালে পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয়।
গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে হামলা চালানো হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নাম উল্লেখসহ ৪৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নাদিমের স্ত্রী। আত্মগোপনে থাকা বাবুকে গ্রেফতার করা হয়। ঘটনায় অভিযুক্ত তার ছেলের কোনো হদিস এখনও পাওয়া যায়নি।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে









