গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নেপথ্য নায়ক যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৪ ৫ অক্টোবর ২০২৫
অসহায় গাজাবাসীদের সাহায্য ও ইসরাইলি অবরোধ ভাঙার জন্য সবচেয়ে বড় সমুদ্র অভিযান ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। জীবনের বাজি রেখে মানবতার উদ্দেশ্যে যাত্রা করে চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, অভিনেতা, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মীসহ শত শত স্বেচ্ছাসেবক। এই যাত্রাটি গ্লোবাল মার্চ টু গাজা, সুমুদ কনভয়, সুমুদ নুসান্তারা এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশগ্রহণকারী এবং সংগঠকদের একত্রিত করেছিল। দুঃসাহসী এই অভিযানের পেছনে রয়েছে ১০ নায়কের নাম। ‘স্টিয়ারিং কমিটি’র এই সদস্যরা অভিযানটি নিয়ে শুধু স্বপ্নই দেখেননি বরং তা বাস্তবে রূপ দেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইট থেকে।
ক্লিওনিকি আলেক্সোপৌলো (গ্লোবাল মুভমেন্ট টু গাজা (পূর্বে গ্লোবাল মার্চ টু গাজা), গ্রিস)

ক্লিওনিকি আলেক্সোপৌলো একজন অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসবিদ। গ্লোবাল সাউথবিষয়ক বিশেষজ্ঞ। গত এক বছর ধরে তিনি প্রিন্সটন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজে পোস্ট ডক্টরাল স্কলার হিসাবে কর্মরত। তার গবেষণার মূল ক্ষেত্র হলো ঔপনিবেশিক রাষ্ট্র গঠন, আর্থিক ব্যবস্থা, শ্রম এবং প্রান্তিক প্রেক্ষাপটে কল্যাণ উন্নয়ন। সম্প্রতি তিনি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি সংহতি আন্দোলনে সক্রিয় হয়েছেন।
ইয়াসেমিন আকার (ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, তুরস্ক-জার্মানি)

ইয়াসেমিন আকার একজন মানবাধিকার কর্মী ও সংগঠক। সামাজিক ন্যায়বিচার, শরণার্থী অধিকার এবং মুসলিমবিরোধী বর্ণবাদের বিরুদ্ধে কাজ করছেন। ইউরোপজুড়ে বিভিন্ন সংস্থার সঙ্গেও তিনি জড়িত। তিনি ফিলিস্তিনি মুক্তির দীর্ঘদিনের সমর্থক ইয়াসেমিন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের স্টিয়ারিং কমিটির সদস্য। গাজা অভিমুখে ১ জুনের ‘ম্যাডলিনে’ নামক নৌকার যাত্রী হিসাবেও অংশ নেন। এর লক্ষ্য ছিল গাজার অবৈধ অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
থিয়াগো আভিলা (ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, ব্রাজিল)

থিয়াগো আভিলা―ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের স্টিয়ারিং কমিটির সদস্য। যোগাযোগকর্মী ও পরিবেশবিদ। ৩৮ বছর বয়সি থেয়েগা দুই দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিন সংহতি আন্দোলনের সঙ্গে জড়িত। ২০২৫ সালের ৯ জুনে ইসরাইলি বাহিনীর হাতে আটক ‘ম্যাডলিন’ মিশনের অন্যতম সমন্বয়কারী। গ্রেফতারের পর তিনি ইসরাইলের কাঠগড়ায় দাঁড়িয়েই তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ তুলে ধরেন। এই অপরাধে তাকে কারা নির্বাসন দেওয়া হলে মুক্তির আগ পর্যন্ত অনশন শুরু করেন।
মারিয়া এলেনা ডেলিয়া (গ্লোবাল মুভমেন্ট টু গাজা এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, ইতালি)

ইতালির তুরিনের মারিয়া এলেনা ডেলিয়া একজন পদার্থবিজ্ঞানী। পাশাপাশি তিনি একজন প্রকল্প ব্যবস্থাপক ও শিক্ষিকা। বহু দেশে স্বেচ্ছাসেবক হিসাবে ভূমি উন্নয়ন ও শিশু সুরক্ষা প্রকল্পে কাজ করেছেন। বর্তমানে তিনি ফিলিস্তিনি অধিকারের জন্য নিবেদিত। ফ্রি গাজা মুভমেন্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সাবেক ইতালীয় সমন্বয়কারী। ২০১২ সাল থেকে তিনি ভিটোরিও অ্যারিগনি ফাউন্ডেশনের বোর্ড সদস্য হিসাবে মানবিক উদ্যোগকে সমর্থন করছেন।
সাইফ আবুকেশেক (গ্লোবাল মুভমেন্ট টু গাজা, গাজা-ফিলিস্তিন ও স্পেন)

বার্সেলোনায় বসবাসকারী ফিলিস্তিনি কর্মী সাইফ আবুকেশেক দুই দশকেরও বেশি সময় ধরে ইউরোপজুড়ে ফিলিস্তিনি সংহতি আন্দোলন সংগঠিত করছেন। গ্লোবাল মার্চ টু গাজা’র প্রধান সংগঠক ছিলেন। বর্তমানে তিনি ফিলিস্তিনের দখলদারিত্ববিরোধী ‘গ্লোবাল কোয়ালিশন অ্যাগেইনসট দ্য অকুপেশন ইন ফিলিস্তিন’র সভাপতি। একই সঙ্গে তিনি কাতালোনিয়ার ইন্টারসিন্ডিক্যাল অল্টারনেটিভা (আইএসি)-এর প্রতিনিধিত্ব করেন। এছাড়া তিনি ‘পপুলার কনফারেন্স ফর ফিলিস্তিনিয়ানস অ্যাব্রোড’র জেনারেল সেক্রেটারি ও ইউরোপীয় ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক ফর জাস্টিসের বোর্ড সদস্য।
মুহাম্মদ নাদির আল-নুরি (সিন্টা গাজা মালয়েশিয়া (সিজিএম)

মুহাম্মদ নাদির আল-নুরি। মালয়েশিয়ার মানবতাবাদী নেতা এবং সিজিএমের প্রতিষ্ঠাতা। এই সংস্থা ফিলিস্তিনে টেকসই উন্নয়ন ও সহায়তায় দেশের অন্যতম প্রধান এনজিও। ২০১৩ সাল থেকে তিনি গাজায় মালয়েশিয়ান কালচারাল সেন্টার, বিজনেস ইনকিউবেটর ও স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ‘এইড৪প্যালেস্টাইন’ কোয়ালিশনের শুভেচ্ছাদূত ছিলেন।
মারুয়ান বেন গুয়েত্তায়া (জিল তারজিহ লিডারশিপ একাডেমি, আলজেরিয়া)

মারুয়ান বেন গুয়েত্তায়া একজন আলজেরিয়ান রাজনৈতিক কর্মী। তিনি জিল তারজিহ লিডারশিপ একাডেমি এবং আলজেরিয়ান পপুলার কোঅর্ডিনেশন ফর দ্য সাপোর্ট অব প্যালেস্টাইন পরিচালনা করেন। সেখানে নাগরিক সমাজের প্রচেষ্টাকে ফিলিস্তিনি সংহতির জন্য একত্রিত করা হয়। ছাত্র আন্দোলন ও নাগরিক সম্পৃক্ততায় তার দৃঢ় অভিজ্ঞতা রয়েছে।
ওয়ায়েল নাওয়ার (সুমুদ কনভয়, তিউনিসিয়া)

ওয়ায়েল নাওয়ার একজন বামপন্থি রাজনৈতিক কর্মী এবং ন্যায়বিচারক। তিনি জেনারেল ইউনিয়ন অব তিউনিসিয়ান স্টুডেন্টস-এর সেক্রেটারি-জেনারেল ছিলেন। পাশাপাশি তিনি কো-অর্ডিনেশন অব জয়েন্ট অ্যাকশন ফর প্যালেস্টাইন-এর সহ-প্রতিষ্ঠাতা। গাজার অবরোধ ভাঙতে তিনি সুমুদ কনভয়ের সমন্বয়কারী ও মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছেন।
হায়ফা মানসুরি (কো-অর্ডিনেশন অব জয়েন্ট অ্যাকশন ফর প্যালেস্টাইন, তিউনিসিয়া)

হায়ফা মানসুরি একজন তিউনিসিয়ার সমাজকর্মী ও সমাজ গবেষক। সমাজবিজ্ঞানে উচ্চতর পড়াশোনার পর উন্নয়ন নীতি, এনজিওর ভূমিকা এবং গ্লোবাল সাউথের পিছিয়ে পড়া দেশগুলোর তৃণমূল সামাজিক পরিবর্তনের উন্নতিসাধনে গবেষণা করেন। ন্যায়বিচার ও মুক্তির সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ হায়ফা ছোটবেলা থেকেই ফিলিস্তিনের পক্ষে সক্রিয়।
২০১৭ সালে প্রতিষ্ঠিত কো-অর্ডিনেশন অব জয়েন্ট অ্যাকশন ফর প্যালেস্টাইন’র সহপ্রতিষ্ঠাতা। প্রত্যিষ্ঠানটি তিউনিসিয়ার নাগরিক সমাজে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রচেষ্টা জোরদার করার একটি প্ল্যাটফর্ম।
তোরকিয়া চাইবি (মিলিয়ন রুরাল উইমেন অ্যান্ড ল্যান্ডলেস, তিউনিসিয়া)

তোরকিয়া চাইবি একজন মানবাধিকার ও কৃষক আন্দোলনের নেত্রী। দীর্ঘদিন ধরে তিনি ফিলিস্তিনবিষয়ক অধিকারকর্মী হিসাবে সক্রিয়। ১৯৮৫ সাল থেকে ফিলিস্তিনের একজন নিবেদিত কণ্ঠস্বর হয়ে কাজ করছেন। ৭ অক্টোবরের পর থেকে তিনি সংহতি কর্মকাণ্ডে নেতৃত্ব দেন এবং তার ছেলের সঙ্গে সুমুদ কনভয়ে যোগ দেন। বর্তমানে তিনি সুমুদ ফ্লোটিলা স্টিয়ারিং কমিটিতে লা ভিয়া ক্যাম্পেসিনার প্রতিনিধিত্ব করছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








