চা নিয়ে যত চমকপ্রদ তথ্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২০ ২৪ মে ২০২২
প্রচলিত আছে, ‘যদি এক কাপ ধূমায়িত চা দিয়ে আপনার দিন শুরু হয়, তবে আপনি একা নন।’ চা ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুব কমই বলা চলে। কারও কারও তো এক কাপ চায়ে চুমুক দেওয়া ছাড়া সকালই হয় না। ছুটির দিনে ঘুম ভেঙেছে ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সুঘ্রাণে।
সকালের নাশতা সেরে আরও এক কাপ চা। বিকেল গড়াতেই মোড়ের চায়ের দোকানে না বসলে ঠিক যেন আড্ডাটা জমে না। তর্ক জমে ওঠে চায়ের কাপের টুং টাং আওয়াজে। কারওর চাই লিকার চা, কারওর আদা-লেবু চা, কারওর আবার খুব করে দুধ-চিনি মেশানো চা। এই হলো রোজকার জীবনে চায়ের জড়িয়ে থাকার গল্প। আজ বিশ্ব চা দিবসে চলুন মন চাঙা করা এই পানীয় নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জেনে নেওয়া যাক—
২০০০ খ্রিষ্টপূর্বে চা পানের শুরু চীনে
বিশ্বে সর্বপ্রথম চা পানের প্রচলন করেন চীনের সম্রাট শেন নাং। তখন খ্রিষ্টপূর্ব ২ হাজার ৭৩৭ সাল। একদিন বাগানে বসে গরম পানি খাচ্ছিলেন সম্রাট। তখন একটি বুনো গাছ থেকে কিছু পাতা এসে পানিতে পড়ে এবং রং লালচে হয়ে যায়। তিনি সেই রঙিন পানি পান করেন। এর পর থেকেই চা পানের প্রচলন শুরু হয় চীনে।
সব চা আসে এক প্রজাতির উদ্ভিদ থেকে
পুরো বিশ্বে প্রায় ৩ হাজার ভিন্ন জাতের চা পাওয়া যায়। এর মধ্যে ব্ল্যাক টি, গ্রিন টি, ওলং টি ইত্যাদি প্রচলিত রয়েছে। আর এর সবগুলোই উৎপন্ন হয় একই গাছ থেকে, যার বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেসিস। প্রক্রিয়াজাতকরণের ফলে চায়ের স্বাদ, গন্ধ আর আকারে আসে ভিন্নতা।
পানির পরেই চা
চা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পানীয়। পানির পর সারা বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয় চা। এ তালিকায় শীর্ষে রয়েছে চীন, তুরস্ক এবং যুক্তরাজ্য। তুরস্কে একজন মানুষ বছরে গড়ে প্রায় সাত পাউন্ড চা পান করেন। যুক্তরাজ্যে একজন মানুষ প্রতিবছর আনুমানিক ১ হাজার কাপ চা পান করেন। আর বিশ্বজুড়ে প্রতিবছর চা পান করা হয় ৩ দশমিক ৬ বিলিয়ন কাপ।
একচেটিয়া বাজারে ভাঙন
সপ্তদশ শতকে চীন এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে ভাঙন ধরলে ব্রিটিশদের চায়ের জন্য অন্য দেশের দিকে মনোযোগ দিতে হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন একজন স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী রবার্ট ফরচুনকে নিয়োগ করল, যিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি বিভিন্ন নমুনা সংগ্রহের জন্য পরিচিত ছিলেন। তাঁকে দায়িত্ব দেওয়া হয় গোপনে চীনে যাওয়ার এবং সেখান থেকে ভারতে চা-গাছ পাচারের জন্য- উদ্দেশ্য সেখানে বিকল্প একটি চা শিল্প গড়ে তোলা। এবং তাতে আশ্চর্যজনকভাবে সফল হয় ব্রিটিশরা।
বিশ্বের সবচেয়ে দামি চা
বাংলাদেশের চা-বাগানে তৈরি সোনার প্রলেপ দেওয়া চা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চা, এমনটা দাবি এর উৎপাদকদের। চায়ের উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ তাদের উৎপাদিত ‘গোল্ডেন বেঙ্গল টি’ নামের বিশেষ চায়ের মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ১৪ লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
কফিকে ছাড়িয়ে চায়ের জয়জয়কার
ঐতিহ্যগতভাবে তুরস্ক বিশ্বের বৃহৎ চা-বাজারগুলোর মধ্যে অন্যতম। তুর্কি কফিও বিশ্বজুড়ে বিখ্যাত, তবে তুরস্কসহ বিশ্বের বেশির ভাগ দেশেই সবচেয়ে জনপ্রিয় পানীয় চা। অনেক গবেষণাও হয়েছে চা-কফির গুণ নিয়ে। দুটি পানীয়রই উপকারিতা থাকলেও চারদিকে চায়ের জয়জয়কার বেশি।
শরীরের জন্য উপকারী চা
সাধারণত পানীয় হিসেবে চা পান করলেও এর রয়েছে শরীরের জন্য কার্যকরী গুণ। বিশেষজ্ঞদের মতে, চা হার্ট ও লিভারের জন্য উপকারী। চা পানকারীদের হৃদ্রোগের হার কম, এমন তথ্য উঠে এসেছে গবেষণায়। অনেকের মতে, ক্যানসার রোধেও চায়ের উপকারিতা অনেক। অবশ্য এ বিষয়ে সুনিশ্চিত কিছু জানা যায়নি।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






