চাঁদে নামলো বেসরকারি মহাকাশযান ‘ব্লু ঘোস্ট’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৫০ ৪ মার্চ ২০২৫
পৃথিবী থেকে দৃশ্যমান বিশাল খাদ সী অব ক্রাইসিসে অনুসন্ধান চালাতে চাঁদে নেমেছে বেসরকারি মহাকাশযান ব্লু ঘোস্ট।মার্কিন প্রতিষ্ঠান ফায়ারফ্লাই এরোস্পেসের পাঠানো এ যানটি পৃথিবী ছাড়ে গত ১৫ জানুয়ারি; এরপর কয়েক সপ্তাহে পৃথিবীর কক্ষপথ পাড়ি দিয়ে পৌঁছায় চাঁদে। এ নিয়ে দ্বিতীয় কোনো বাণিজ্যিক যান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলো, বলছে বিবিসি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এখন বেসরকারি অনেক কোম্পানির সঙ্গে যৌথভাবে মহাকাশে অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে এ বেসরকারি যান পৃথিবীর একমাত্র উপগ্রহে সফলভাবে অবতরণ করলো। আরেকটি কোম্পানি, ইনটুইটিভ মেশিনের মহাকাশযান এথেনা আগামী কয়েকদিনের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বলে আশা করা হচ্ছে।
ইনটুইটিভই হচ্ছে প্রথম বেসরকারি কোম্পানি যারা চাঁদে যান পাঠিয়েছিল। তাদের মহাকাশযান ওডিসি গত বছরে ২২ ফেব্রুয়ারি উপগ্রহটির বুকে নামে। যদিও তাদের ওই মিশনের স্থায়িত্ব ছিল খুবই কম। ওডিসি চাঁদের একটি গর্তের ঢালে নামার পর তার ল্যান্ডিং গিয়ারের অনেকখানি ভেঙে যায়, এবং পরে যানটি উল্টে যায়।
ব্লু ঘোস্ট শেষ দুই সপ্তাহ চাঁদের কক্ষপথ পরিভ্রমণ করেছিল, পরে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার ভোররাতের দিকে এটি কোনো জটিলতা ছাড়াই চাঁদে নামে। ব্লু ঘোস্টকে নিয়ে চাঁদে অবতরণ করা বাণিজ্যিক যানের সংখ্যা দাঁড়াল দুই-য়ে। অবতরণ সফল হয়েছে- এ ঘোষণা শোনার পর ফায়ারফ্লাইয়ের সদরদপ্তরের কর্মীরা উচ্ছ্বাস ও করতালিতে ফেটে পড়ে।
ইংল্যান্ডের ওপেন ইউনিভার্সিটির গ্রহ সংক্রান্ত বিজ্ঞানের গবেষক ড. সিমিওন বারবার বলছেন, ব্লু ঘোস্টের মাধ্যমেই প্রথম কোনো বাণিজ্যিক উদ্যোগ চাঁদে সফলতার মুখ দেখলো। কেননা, এখনও মহাকাশযানটি আস্ত আছে এবং সাড়া দিচ্ছে।
মহাকাশের অন্যত্র অনুসন্ধানে চাঁদকে লঞ্চিং প্যাড বা যান উৎক্ষেপণ কেন্দ্র বানানোর লক্ষ্যেই অনেক বেসরকারি প্রতিষ্ঠান এখন চাঁদের পানে ছুটছে, বলেছেন তিনি। “চাঁদে গিয়ে আমরা শিখতে পারবো কীভাবে মহাকাশে এবং কখনো ঠাণ্ডা, কখনো গরম চাঁদের এমন রূঢ় পরিবেশে কী করে রোবোটিক যন্ত্রপাতি পরিচালনা করতে হয়। সেখানে ধুলোয় ভরা ও উচ্চমাত্রার তেজস্ক্রিয়তাও আছে,” বলেছেন সিমিওন বারবার।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



