চুল পড়া সমস্যা কমায় যে ৮ খাবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৪ ৩ নভেম্বর ২০২১
চুল পড়া আজকালকার অন্যতম প্রধান সমস্যা। নারী-পুরুষ নির্বিশেষ সকলের জন্যই এটি বেশ চিন্তার। চুল পড়া কমাতে আমরা সকলেই বিভিন্ন ঘরোয়া প্রতিকার, নামীদামী প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কিন্তু কিছুতেই ভাল ফল মেলে না। আমাদের স্বাস্থ্য এবং ত্বকের মতো, চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রোটিন, ভিটামিনের প্রয়োজন হয়। তাই খাবারের পাতে রাখুন এমন কিছু, যা আপনার চুল ঝরা তো কমাবেই, সঙ্গে চুলকে করে তুলবে স্বাস্থ্যকর। দেখে নিন, চুল পড়া বন্ধ করতে কোন কোন খাবার আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করবেন।
১) ডিম
চুলের যত্নে সবচেয়ে উপকারি হল ডিম। ডিম প্রোটিন, বায়োটিন, ভিটামিন বি১২, আয়রন, জিঙ্ক এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের উত্স। এই ভিটামিন এবং খনিজগুলির মধ্যে যেকোনও একটির অভাব হলেও, চুলের গুণমান খারাপ হতে পারে। তাই চুল পড়া বন্ধ করতে খাদ্যতালিকায় ডিম অবশ্যই রাখুন।
২) গাজর
গাজর কেবলমাত্র চোখের ক্ষেত্রে নয়, ত্বক এবং চুলের ক্ষেত্রেও অত্যন্ত উপকারি। গাজর ভিটামিন-এ সমৃদ্ধ। এটি স্ক্যাল্পে পুষ্টি সরবরাহ করে। চুলের গোড়া শক্ত হয়, চুলকে ময়শ্চারাইজড রাখে। তাই গাজরকে অবশ্যই খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন।
৩) পালং শাক
পালং শাক ভিটামিন এ, ভিটামিন সি এবং ফোলেট এবং আয়রনের উত্স। এগুলি সবই চুলের স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও, আপনি যদি চুল পড়া রোধ করতে চান, তাহলে পালং শাক অবশ্যই খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন।
৪) সবুজ কড়াইশুঁটি
চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে সবুজ কড়াইশুঁটি অত্যন্ত উপকারি। সবুজ কড়াইশুঁটি ভিটামিন বি, জিংক এবং আয়রনের উত্স। স্বাস্থ্যকর চুল বজায় রাখার জন্য এগুলি অপরিহার্য। তাই খাদ্যতালিকায় অন্যান্য শাকসবজির পাশাপাশি, সবুজ কড়াইশুঁটিও অন্তর্ভুক্ত করুন।
৫) মেথি বীজ
মেথির বীজ ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে সমৃদ্ধ। এটি চুল পড়া বন্ধ করতে অত্যন্ত জনপ্রিয় প্রতিকার হিসেবে বিবেচিত।
৬) লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট
চুলের বৃদ্ধির ক্ষেত্রে, প্রোটিন এবং ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। তাই আপনার খাদ্যতালিকায় অবশ্যই দই কিংবা পনির অন্তর্ভুক্ত করুন। ভাল ফল পেতে চাইলে, জিংক এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট কিংবা ফ্ল্যাক্সসিডও যোগ করতে পারেন।
৭) ওটস
ওটস কেবলমাত্র ফাইবার সমৃদ্ধ নয়, এতে জিংক, আয়রন এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের মতো অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিও আছে। ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড ত্বক ভাল রাখে, চুলের বৃদ্ধিতেও অত্যন্ত প্রয়োজনীয়। তাই আপনার রোজকার ব্রেকফাস্টের তালিকায় ওটস অন্তর্ভুক্ত করুন।
৮) মিষ্টি আলু
মিষ্টি আলু ভিটামিন-এ শোষণ করতে পারে। এছাড়াও, এগুলি বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। চুলের ঘনত্ব এবং সিবাম উত্পাদনের জন্য ভিটামিন এ অপরিহার্য, যা আপনার চুলকে সুস্থ এবং প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে। তাই ডায়েটে মিষ্টি আলু অন্তর্ভুক্ত করতে পারেন।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















