চোখ ওঠার লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৮ ২৭ সেপ্টেম্বর ২০২২
সারাদেশে চোখ ওঠার প্রাদুর্ভাব ঘটেছে। এটি স্পর্শকাতর রোগ। যা চোখের কনজাংটিভার প্রদাহজনিত সমস্যা। বেশিরভাগ চোখ ওঠাই ভাইরাসজনিত। এ রোগ অতিমাত্রায় ছোঁয়াচেও। কখনো কখনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে চোখের কোণায় পুঁজ জমতে পারে। সেই সঙ্গে সমস্যা জটিল হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে চোখের কনজাংটিভাইটিসের কারণ ব্যাকটেরিয়া বা ভাইরাস। তবে অ্যালার্জি, ঠাণ্ডা, সর্দি বা কোনো রাসায়নিক বা ক্ষতিকর পদার্থের সংস্পর্শে এলে কনজাংটিভায় প্রদাহ হয়। পাশাপাশি চোখ লাল দেখায়। ভাইরাসজনিত চোখ ওঠায় পাতলা বর্ণহীন পানি পড়ে। তবে ব্যাকটেরিয়াজনিত হলে নিঃসরণটি ঘন এবং একটু হলদেটে হয়।
লক্ষণ
চোখ দিয়ে পানি ঝরা, লাল হওয়া, চোখের পাতা ফুলে যাওয়া এ রোগের অন্যতম লক্ষণ। চোখের কর্নিয়া আক্রান্ত হলে দৃষ্টি ঝাপসা হয়। ফলে আলোর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পায়।
যেভাবে এ রোগ ছড়ায়
প্রদাহ হলে চোখের পানিতে ভাইরাস ভেসে বেড়ায়। অশ্রু মুছতে গেলে তা হাতে আসে। পরে সেই হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করলে ভাইরাস ছড়িয়ে পড়ে। যেমন-কারো সঙ্গে করমর্দন, টিভি-এয়ারকন্ডিশনার রিমোট, ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশের কভার, এমনকি মুঠোফোন ইত্যাদিতে চলে আসে। এজন্য আক্রান্ত ব্যক্তিকে এসময় বাসায় থাকতে পরামর্শ দেয়া হয়। তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখা হয়।
চিকিৎসা ও প্রতিরোধ
ভাইরাসজনিত চোখ ওঠার কোনো চিকিৎসা নেই। বেশিরভাগ ক্ষেত্রে কয়েক দিন পর তা এমনিতেই সেরে যায়। উপসর্গ দেখা দেয়ার পরবর্তী এক-দুই সপ্তাহ রোগী অন্যকে এ রোগ ছড়াতে পারেন। তাই এসময়ে যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি—
- চোখের পানি বা ময়লা মোছার জন্য আলাদা তোয়ালে বা রুমাল ব্যবহার করা।
- পরিচ্ছন্ন থাকতে হবে। অপরিষ্কার রুমাল ব্যবহার করা যাবে না।
- এসময়ে কালো চশমা পরা যেতে পারে। এতে বাইরের ধুলা বালু বা বাহ্যিক আঘাত থেকে রক্ষা পাওয়া যায়।
- বাইরের পানি দিয়ে ঝাপটা দেওয়া যাবে না
- চোখের পাতা বেশি ফুলে গেলে বরফ দেওয়া যেতে পারে
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খাওয়া উচিত
- হাত না ধুয়ে যখন-তখন চোখ ঘষা বা চুলকানো যাবে না
- চোখ ওঠা শিশুদের আলাদা বিছানায় শোয়াতে হবে
তবে কর্নিয়ায় প্রদাহ হলে সময়মতো চিকিৎসা না নিলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এমনকি কর্নিয়া সংযোজনের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। তাই জরুরিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




