ডায়াবেটিস মানেই সব খাওয়া বন্ধ নয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১১ ১৪ নভেম্বর ২০২২
মিষ্টি খেও না, মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হবে। ছোটবেলা থেকে আমরা এটাই শুনে আসছি। তাই অনেকেই ডায়াবেটিস হবে এই ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দেন। তবে মিষ্টি খেলেই ডায়াবিটিস হবে বা সুগার বেড়ে যাবে এই ধারণা ভুল। বর্তমানে অসংখ্য মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন।
পুরুষ-মহিলা নির্বিশেষে। এই রোগকে তো সাইলেন্ট প্রোগ্রেসিভ ডিসঅর্ডারও বলেন ডাক্তারবাবুরা। শুধুমাত্র শারীরিক কিছু লক্ষণ দেখে ডায়াবেটিস আগাম ধরতে পারা খুব মুশকিল। কিছু লক্ষণ দেখে সতর্ক হতেই হয়। ডায়াবেটিক রোগীদের মধ্যে ৯০-৯৫ শতাংশেরও বেশি ভোগেন টাইপ ২ ডায়াবিটিসে। বিভিন্ন ওষুধেও যখন নিয়ন্ত্রণে থাকে না রক্তের শর্করার মাত্রা, তখনই চিকিত্সকরা পরামর্শ দেন ইনসুলিন নিতে শুরু করার।
শুধু ইনসুলিন নিলেই হয় না, ডায়াবেটিসে খাওয়াদাওয়ার দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। যদি সঠিকভাবে নিয়ম মেনে চলা যায়, তাহলে সারাজীবন ইনসুলিনের বোঝা বইতে হয় না। ডায়াবেটিস মানেই সবকিছু বাদ দিতে হবে এমনটা নয়। ডায়াবেটিসে কী কী খাওয়া যায়, আর কী কী নয়, সে নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। আর এখন ইন্টারনেট ঘেঁটে এবং নানা বিজ্ঞাপনী চমকে ভুলে মানুষজন আরও বেশি বিভ্রান্ত হচ্ছেন। তাই আজ বিশ্ব ডায়াবেটিস দিবসে জেনে নেওয়া যাক, কেমন হবে আপনার ডায়েট চার্ট।
কী কী খাবেন না
কার্বোহাইড্রেট একেবারেই বাদ তা নয়। তবে ফাস্ট ফুড, ভাজা খাবার, মিষ্টি খাবার কিংবা অতিরিক্ত নুন রয়েছে যে খাবারে সেখান থেকেই অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করে শরীর। আর তাই এই সব খাবার একেবারেই এড়িয়ে চলতে হবে।
ডায়াবেটিসের রোগীদের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমাতে হবে। যে সব খাবারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি যেমন মাখন, ঘি, দুধ, রেড মিট এসব এড়িয়ে চলতে হবে।
চিনি শরীরের জন্য বিষ। কোল্ড ড্রিঙ্কস, রাস্তায় তৈরি জুস, শেক, ভাজা মিষ্টি একেবারেই বাদ দিন।
অতিরিক্ত লবণ আমাদের একাধিক সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। সুগার তো বাড়েই সঙ্গে বাড়ে হৃদরোগের ঝুঁকি। তাই নুন খাওয়া কামেত হবে।
অ্যালকোহল আর ইনসুলিন একসঙ্গে শরীরে ঢুকলে সাঙ্ঘাতিক পরিস্থিতি তৈরি হবে। ডায়াবেটিসের রোগীদের অ্যালকোহল একেবারেই বাদ দিতে হবে। শুরুতে না পারলে কম করে খান, মাসে একবার খান। ধীরে ধীরে ছেড়ে দিন।
কী কী খেতে পারবেন?
প্রথমেই আসা যাক ভাত বা রুটির কথায়। অনেকেই ভাবেন ডায়াবেটিস হলে ভাত বা রুটি খাওয়া যায় না। এই ধারণা ভুল, ডায়াবেটিস হলে সুনির্দিষ্ট ডায়েট ফলো করা উচিত, কিন্তু ভাত রুটি সব দুম করা বন্ধ করে দেওয়া একেবারে ঠিক নয়।
শরীরে ভাত রুটির মতো একটুও কার্বোহাইড্রেট না গেলে শরীর ঠিকমতো চলতে পারে না। তাই ওগুলোরও প্রয়োজন। আসলে রক্তে শর্করা বাড়লে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সবই পরিমিত মাত্রায় খাওয়া প্রয়োজন। ডায়াবেটিস হলে সুষম খাবার খাওয়াই বাঞ্চনীয়। জিরো কার্বোহাইড্রেট ফুড নয়।
সাদা ভাত খেলেও কম করে খান। ব্রাউন রাইস সবচেয়ে ভাল। রুটি পছন্দ হলে চেষ্টা করুন ছোলা, যব, রাগি বা রাজগিরা/আমরান্থের আটার রুটি খেতে।
যথেষ্ট পরিমাণ সবজি যেমন পালং, মেথি, নটে ইত্যাদি শাক ও টাটকা মরশুমি ফল যেমন আপেল, পেয়ারা, নাশপাতি, জামরুল, মুসাম্বি, বাতাবিলেবু, কমলালেবু, পাকা পেঁপে, তরমুজ ইত্যাদি রাখতেই হবে ডায়াবেটিসের ডায়েটে।
সবজি ও ফলমূলে বিভিন্ন রকম ভিটামিন ও মিনারেলের সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরের জন্য খুবই দরকারি। সবুজ শাকসবজি রক্তে গ্লুকোজ ও লিপিডের পরিমাণও কম রাখতে সাহায্য করে। শাকপাতা খেলে গ্লাইসেমিক ইনডেক্স অর্থাত্ রক্তে শর্করার পরিমাণ হঠাত্ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
হাই ব্লাড সুগার থাকলে কম পরিমাণ ফ্যাট থাকা দুগ্ধজাত খাবার বা লো ফ্যাট দুধ যেমন দই, ছানা, বাটার মিল্ক ইত্যাদি খাওয়া যেতে পারে।
চারাপোনা, বাটা বা ১ কেজির চেয়ে কম ওজনের মাছ খাওয়া যেতে পারে। ডায়াবেটিস রোগীদেরও প্রোটিন খাওয়া প্রয়োজন। প্রোটিনের চাহিদা সহজেই পূরণ করতে পারে স্বাস্থ্যকর ছোট মাছ।
সুগার থাকলেও ডিম খাওয়া যায়। রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি না থাকে, তা হলে সপ্তাহে ৩-৪টে ডিম তো অনায়াসে খাওয়া যেতে পারে।
ডায়াবেটিস রোগী মাত্রেই মিষ্টি থেকে একেবারে বঞ্চিত করে রাখা ঠিক নয়। পরিমিত পরিমাণে সুগার ফ্রি দিয়ে ঘরে তৈরি মিষ্টি বা পায়েস খাওয়া যেতেই পারে, তবে নিয়মিত নয়। সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, খাবারে যেন কখনই সুগার ফ্রি-র পরিমাণ খুব বেশি না হয়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




