ঢাকা সিটি নির্বাচনের হালহকিকত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৪ ৩০ জানুয়ারি ২০২০
দুই সিটি নির্বাচন ঘিরে ঢাকায় এখন শেষ মুহূর্তের জমজমাট প্রচার চলছে। নির্বাচনী বিধি অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের পর সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। ভোটের নিরাপত্তায় এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী৷ আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে একযোগে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে ভোটের দুই দিন আগে অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন নগরীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামতে শুরু করেছেন। এবার নির্বাচনী প্রচারের সময় কয়েকটি জায়গায় হামলা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি থেকে পরস্পরের বিরুদ্ধে নির্বাচন ঘিরে ঢাকায় ‘বহিরাগত ও সশস্ত্র সন্ত্রাসী' জড়ো করার অভিযোগও উঠেছে।
কয়েকদিন আগে বিএনপির দুই মেয়র প্রার্থীর প্রচার দলের উপর হামলা ছাড়াও উভয় দলের কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারির কয়েকটি ঘটনা ঘটেছে৷ সংঘর্ষে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ছাত্রদলের এক সাবেক নেতা রয়েছেন।
ভোট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা:
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার দুই সিটিতে মোট ৬৫ প্লাটুন বিজিবি নামানো হয়েছে। এর মধ্যে উত্তরে ২৭ প্লাটুন এবং দক্ষিণে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি বলেন, ভোটের দিনের জন্য আরও ১০ প্লাটুন বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও মোতায়েন করা হবে।
এ নির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেলের নেতৃত্ব দিচ্ছেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলাবাহিনীর অর্ধ লাথ সদস্য মাঠে থাকবেন। এছাড়া নির্বাহী ও বিচারিক হাকিমদের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন সদস্যদের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকায় টহলে থাকবেন। কেন্দ্রে কেন্দ্রে থাকবেন আনসার ও ভিডিপির সদস্যরা। দুই সিটির ২৪৬৮টি ভোট কেন্দ্রে ৫০ হাজারেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
মেয়র প্রার্থী:
এবার দুই সিটিতে মেয়র পদের জন্য লড়ছেন বিভিন্ন দলের ১৩ জন (দক্ষিণে ৭, উত্তরে ৬ জন) প্রার্থী৷ তবে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির চার প্রার্থীর প্রচারের ডামাডোলে অনেকটাই ম্রিয়মান অন্যরা। উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম এবং বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল৷
দক্ষিণ সিটিতে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এবং আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। প্রধান চার প্রতিদ্বন্দ্বীর ইশতেহার পর্যালোচনা করে দেখা গেছে, রাজধানীর মূল সমস্যাগুলো সমাধানের অঙ্গীকার করেছেন সবাই। প্রতিশ্রুতি দিচ্ছেন আধুনিক সচল ঢাকা গড়ার।
ভোটের তথ্য:
উত্তর সিটি করপোরেশন: সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত ১৮টি, মোট ভোট কেন্দ্র ১৩১৮টি। মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তাদের মধ্যে ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন পুরুষ, ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন নারী।
দক্ষিণ সিটি করপোরেশন: সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ২৫টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৫০টি। মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন পুরুষ; ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন নারী।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



