তোফাজ্জলের শেষ বিদায়ও ভিন্ন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:০৫ ২১ সেপ্টেম্বর ২০২৪
মা, বাবা, ভাই; কেউই বেঁচে নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনে প্রাণ হারানো মানসিক ভারসাম্যহীন বরগুনার তোফাজ্জলের শেষ বিদায়ও ভিন্ন। তোফাজ্জলের জন্য কেউ কাঁদছে না হাউমাউ করে। বাড়িতে নেই কান্নার রোল কিংবা আহাজারি। তবে ছোটবেলার স্মৃতি হাতড়ে মাঝে মাঝে ফুঁপিয়ে কাঁদছেন মামাতো আর চাচাতো বোনরা। তোফাজ্জলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতনে নিহত হওয়া বরগুনার মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাতটায় তোফাজ্জলের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তার নানা বাড়ি পাথরঘাটা উপজেলার সৎকর গ্রামে। এরপর তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় চরদুয়ানি বাজারে। তারপর পারিবারিক কবরস্থানে বাবা-মা ও একমাত্র ভাইয়ের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
তোফাজ্জলের ওপর নিষ্ঠুর নির্যাতনের কারণে জানাজায় অংশ নেয়া এলাকাবাসীর চোখেমুখে ছিল ক্ষোভের চিহ্ন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিষ্ঠুরতায় হতবাক তারা। নির্মম এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আর কারও প্রাণ যেনও এভাবে না ঝরে এমনটাই চাওয়া তাদের।
তোফাজ্জলের চাচাতো ভাই শামীম বলেন, মানুষ মানুষকে এভাবে মারতে পারে! নির্মম নির্যাতনের কারণে তোফাজ্জলের হাত ও পায়ের হাড় থেকে মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই মাংস খসে খসে পড়ছে। স্থানীয় অধিবাসী শওকত বলেন, ছোটবেলা থেকেই তোফাজ্জলকে দেখে এসেছি আমরা। এখানে ওর জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা। আজ অবধি ওর বিরুদ্ধে কোথাও কখনো কোন চুরি, ছিনতাই কিংবা কারো কোন জিনিস ছিনিয়ে নেয়ার অভিযোগ আমরা শুনিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গিয়েছিল তোফাজ্জল শ্রেফ খাবারের সন্ধানে। পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে তোফাজ্জল লাশ হলো।
তোফাজ্জলের জানাজা পড়ানো ঈমান মাওলানা খলিলুর রহমান বলেন, দেশের শ্রেষ্ঠ মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। তারা জজ ব্যারিস্টার হন। পুলিশ-আমলা হন। যেসব শিক্ষার্থীরা তোফাজ্জলকে মেরেছেন, তারা শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু মানুষ হতে পারেননি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধু শিক্ষিত মানুষ তৈরি না করে, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা জরুরি বলে জানান তিনি।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী