দাঁত দিয়ে নখ কাটা! আর না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩২ ৩০ এপ্রিল ২০২১
অনেকেই দাঁত দিয়ে নখ কাটেন। এটি খুবই অস্বাস্থ্যকর বদভ্যাস। জানেন কি এতে স্বাস্থ্যের কতটা ক্ষতি হয়? এজন্য মারাত্মক রোগ হতে পারে। কাজ করার জন্য হাত আমাদের প্রধান অঙ্গ। বিভিন্ন কাজের সময় বিভিন্ন ধরনের রোগ-জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি শরীরে প্রবেশ করতে পারে দাঁত দিয়ে নখ কাটার মাধ্যমে।
হাত ভালোভাবে ধুয়ে ফেললেও অনেক সময় নখের আনাচে-কানাচে বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণু লুকিয়ে থাকতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ত্যাগ করার কিছু উপায়-
দাঁত দিয়ে নখ কাটার কারণ
অবিরত দাঁত দিয়ে নখ কাটা নখের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এতে নখের পার্শ্ববর্তী চামড়াগুলো ড্যামেজ হয়ে যাওয়া একটি গ্রুমিং ডিজর্ডার। একে বলা হয় অনিকোফেইজিয়া।
শিশুদের মধ্যে দাঁত দিয়ে নখ কাটার ব্যাপারটি বেশি লক্ষ্য করা যায়, যখন তারা উদ্বেগ বা বিরক্তিতে ভোগে। কিছু শিশু ঝোঁকের বশেও এই কাজটি করে। এছাড়া নখ কামড়ানোর বিভিন্ন সম্ভাব্য কারণগুলো হলো-
১. প্রভাবিত ব্যক্তির বাবা বা মায়েরও এ অভ্যাস ছিল বা আছে।
২. ইমোশনাল বা মানসিক চাপ
৩. নার্ভাসনেস
৪. উদ্বেগ
৫. বিরক্তি
৬. ক্ষুধা
৭. নিরাপত্তাহীনতা
দাঁত দিয়ে নখ কাটার ক্ষতিকর দিক
১. যদি দাঁত দিয়ে নখ কাটেন, তাহলে এতে নখ স্বাভাবিক আকার হারিয়ে ফেলে। সৌন্দর্য নষ্ট হয়।
২. দাঁত দিয়ে নখ কাটার কারণে চোয়ালের পাশাপাশি দাঁতও ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি অনেক সময় দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।
৩. এটা বিভিন্ন রোগে আক্রান্ত হতে সহায়তা করতে পারে। কারণ, হাত জীবাণুর আখড়া ছাড়া আর কিছুই নয়। এই জীবাণু পুরোপুরি নখে লুকানো থাকতে পারে। যখন নখ কামড়াবেন, তখন এই জীবাণু শরীরে প্রবেশ করবে। অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়াবে।
৪. এই বদভ্যাস সামাজিকভাবেও বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। অন্যদের উপস্থিতিতে নখ কামড়ানো বাজে অভ্যাস। এটি সামাজিক আচরণ লঙ্ঘন করে।
৫. এটি নখের ছাড়া আশেপাশের টিস্যুর ক্ষতি করতে পারে। এছাড়া নখ ঠিকমতো বৃদ্ধি পাওয়ার হারও কমিয়ে দিতে পারে।
৬. দাঁত দিয়ে নখ কাটার কারণে দাঁতের মাড়ির ক্ষতি হতে পারে। ওরাল ইনফেকশন, ওরাল ড্যামেজ ইত্যাদি হতে পারে। এমনকি নখের আঘাতে মুখে ইনফেকশন হয়ে যেতে পারে।
দাঁত দিয়ে নখ কাটা প্রতিরোধের উপায়
এই বদভ্যাস ত্যাগ করার জন্য কিছু উপায় রয়েছে যা খুব সহজেই এটি প্রতিকার করতে সক্ষম। চলুন জেনে নেয়া যাক-
১. নখ সবসময় ছোট করে কেটে রাখা এবং পরিষ্কার রাখা। ২. নিজের হাত ও নখ সবসময় যত্নে রাখুন ম্যানিকিউর-এর মাধ্যমে। ম্যানিকিউর শুধু হাতের সৌন্দর্যই বাড়িয়ে তোলে না। এমনকি নখগুলোকেও সুন্দর ও চকচকে রাখে। নখ সুন্দর থাকলে দাঁত দিয়ে কাটার কোনও প্রশ্নই আসে না!
৩. এটা শুনতে একটু অদ্ভূত শোনালেও পদ্ধতিটা বেশ কার্যকরী। নখে স্টিকার ব্যবহার করলে বা হাতে গ্লাভস পরিধান করলে নিজেকে নখ কামড়ানো থেকে বিরত রাখতে পারা যায়।
৪. হাত ও মুখ ব্যস্ত রাখুন সবসময়। নখ কামড়ানোর অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে মুখে চুইংগাম নিয়ে সারাক্ষণ চিবুতে পারেন। হাতে কাজ না থাকলে একটি বল বা যেকোনও কিছু নিয়ে হাতকে ব্যস্ত রাখতে পারেন। এভাবে এক সপ্তাহ নিজেকে ব্যস্ত রেখে অভ্যাসটি দূর করতে পারেন।
৫. তেতো স্বাদের নেইল পলিশের ব্যবহার খুব ভালো পদ্ধতি। এটি নখ কামড়ানো থেকে বিরত রাখতে সহায়তা করবে। এতে নখগুলোও সুন্দর লাগবে দেখতে। আর নিজেকে সংযত রাখতে পারবেন।
৬. কখন দাঁত দিয়ে নখ কামড়ান? যখন বোরিং ফিল করেন? যখন বিরক্ত থাকেন? নাকি যখন অন্যমনস্ক হয়ে কিছু ভাবেন? অথবা যখন উদ্বিগ্ন থাকেন তখন? আসলে কিছু গবেষণায় দেখা গেছে, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দাঁত দিয়ে নখ কাটে; যখন তারা বোরিং ফিল করে, ক্ষুধার্ত থাকে, স্ট্রেস ফিল করে এবং নার্ভাস থাকে। তাই এই বদভ্যাস দূর করার জন্য নিজেকেই সচেতন হতে হবে।
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















