দুর্ঘটনায় গাড়ি নিয়ে পানিতে পড়ে গেলে বাঁচবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৩ ২ মার্চ ২০২২
চাঁদপুরের শাহরাস্তিতে এক গাড়ি দুর্ঘটনায় পাঁচজন মানুষ মারা গেছেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পুকুরে পানিতে পড়ার পর গাড়িটির কোনো যাত্রীই বের হতে পারেননি, ফলে গাড়িতে থাকা সবাই পানিতে ডুবে মারা গেছেন।
পুলিশ জানায়, কুমিল্লায় এক বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন তারা। বাংলাদেশে এ ধরণের সড়ক দুর্ঘটনা বিরল নয়। সাবেক অর্থমন্ত্রী এবং বিএনপি নেতা সাইফুর রহমান এরকম এক দুর্ঘটনাতেই মারা গিয়েছিলেন।
কিন্তু কোনো যানবাহন পানিতে পড়লে বাঁচার কোনো উপায় কি আছে? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের অধ্যাপক আরমানা সাবিহা হক বলেন, সাধারণত এ ধরণের দুর্ঘটনায় মানুষ ভীষণ আতংকিত হয়ে যান, আর এ কারণে বাঁচার উপায় সম্পর্কে যুক্তিসংগত চিন্তা করতে পারেন না অনেকেই।
তিনি বলেন, এ ধরণের দুর্ঘটনায় প্রথমেই মনে রাখতে হবে যে আপনার হাতে সময় খুব কম, যে সময় আছে সে টুকুর সর্বোচ্চ ব্যবহার করার কথা ভাবতে হবে। তার পরামর্শের ভিত্তিতে এ ধরণের দুর্ঘটনায় যা করতে হবে-
১. আতংকিত হওয়া যাবে না। এ ধরণের পরিস্থিতিতে আতংকিত হওয়াই স্বাভাবিক, তবে চেষ্টা করুন শান্ত থাকতে। সময় ক্ষেপণ করা যাবে না। পানিতে গাড়ি ডুবে যাচ্ছে, এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি, কিন্তু মনে রাখতে হবে আপনার হাতে মাত্র ৩০ থেকে ১২০ সেকেন্ড সময় আছে। এর মধ্যেই দ্রুত করণীয় ঠিক করে ফেলতে হবে। গাড়ি থেকে বের হবার আগে সাহায্য চেয়ে ফোন দেয়ার দরকার নেই, কারণ দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক সাহায্য এসে পৌঁছানোর সম্ভাবনা এক্ষেত্রে খুব কম। ততক্ষণে বরং আপনার মূল্যবান সময় নষ্ট হবে।
২. দ্রুত সিট-বেল্ট খুলে ফেলতে হবে। বাস বা অন্য কোনো যানবাহনে থাকলে যেখানে সিট-বেল্ট নেই সেখানে প্রথমেই জানালা খুলে ফেলতে হবে।
৩. গাড়ি পানিতে ডুবে গেলে প্রথমেই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে লকড হয়ে যায়। চেষ্টা করুন গাড়ি আনলক করে দ্রুত বেরিয়ে যাবার। দরজা খুলতে না পারলে জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন।
৪. গাড়ির কাঁচ নামাতে না পারলে জানালা ভাঙতে হবে। সাধারণত গাড়ির কাঁচ খুব মজবুত হয়, হালকা কিছুর আঘাতে সেটি ভাঙবে না। চালকের আসনের পাশের আসনটির হেডরেষ্টের সাথে ইস্পাতের একটি ছোট রড থাকে, যা গ্লাস-ব্রেকিং হ্যামার নামে পরিচিত, সেটি দিয়ে গাড়ির কাঁচ ভাঙা যায়। সেটি খুঁজে না পেলে হাতের কাছে শক্ত কোন কিছু দিয়ে চেষ্টা করুন কাঁচ ভাঙার। কিছু না পেলে লাথি দিয়েও চেষ্টা করতে পারেন। পানিতে ডুবে গেলে চেষ্টা করবেন যেন কোনভাবেই যেন নাক-মুখ দিয়ে পানি না ঢুকে। দমবন্ধ করে আটকে রাখুন। সাথে শিশু থাকলে তাদের আগে গাড়ি থেকে বের করুন।
৫. জানালা বা দরজা যেখান দিয়েই বের হন, দ্রুত সাঁতরে ওপরে উঠে যান। পানির বুদবুদ খেয়াল করুন। বুদবুদ দেখেই আপনি ওপরে যাওয়ার পথ বুঝতে পারবেন।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















