দেশের ৬৪ জেলার সঙ্গে রেলপথ সংযুক্ত করা হবে : রেলমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৬ ৭ সেপ্টেম্বর ২০২৩
যে দেশ যত উন্নত তার রেলপথও তত উন্নত উল্লেখ করে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাকে রেলপথের সঙ্গে সংযুক্ত করা হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলক ট্রেন পৌঁছানোর পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রেলপথ মন্ত্রণালয় আলাদা করেছেন। দেশের রেলকে আধুনিক, যুগোপযোগী এবং সাশ্রয়ী করতে এবং রেলপথকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্য এই সব বিভিন্ন প্রকল্পের বিনিয়োগ এবং বাজেটে যথেষ্ট বরাদ্দ রাখছেন। সেজন্য মোটা দাগে আমাদের পরিকল্পনা হলো রেলকে প্রত্যেকটি জেলার সঙ্গে সংযুক্ত করতে হবে।
দুই ধরনের রেলপথ উঠিয়ে ওয়ানওয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নদী এবং সমুদ্র বন্দরের সঙ্গেও রেল সংযোগ স্থাপন করা হবে। ভবিষ্যতে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে রেল পরিচালনা আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
রেলপথের অগ্রগতি সম্পর্কে বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৮০ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৯৬.৫০ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর অংশে ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করা হবে। এসব লাইনের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনাও রয়েছে। একইসঙ্গে রেলের সম্পদ রক্ষার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, রেলপথ সচিব ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে


