নাসার সঙ্গে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে ঢুকলো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০৪ ১০ এপ্রিল ২০২৫
মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীতে ইনভেস্টমেন্ট সামিটে নাসা ও স্পারসোর চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটের ৫৪তম সদস্য হলো বাংলাদেশ। এতে গবেষণার তথ্য পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা পাবে বাংলাদেশ।
বাংলাদেশে মহাকাশ নিয়ে গবেষণা করতে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো। যাত্রার ৪৫ বছর অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোনো সফলতা দেখাতে পারেনি স্পারসো। তবে মহাকাশ গবেষণা কাজকে আরও ত্বরান্বিত করতে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান-নাসার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ চুক্তির আওতায় প্রযুক্তির বিনিময়, অর্থনৈতিক সহযোগিতাসহ বিজ্ঞানভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশের স্পারসো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা আজকে ৫৪তম দেশ হিসেবে জয়েন করলাম। ৫৩টা দেশ নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। এই অ্যাকর্ডটাতে যে আমরা সাইন করলাম বা সাইন করে জয়েন করলাম এতে আমাদের কি লাভ হলো এ প্রশ্ন যদি করেন, তাহলে এই লাভ দেখতে আমাদের ২০–২৫ বা ৩০ বছর সামনে যেতে হবে।’
আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মত দেশ এই আন্তর্জাতিক মহাকাশ জোটের সদস্য।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



