পথে পথে ভোগান্তি
নাড়ির টানে ঘরে ফেরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৯ ১ জুন ২০১৯
প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়ছে মানুষ। নাড়ির টানে সবাই ছুটছেন বাস, ট্রেন আর লঞ্চ টার্মিনালে।ঈদকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার পালা।
আগামী ৫ জুন সম্ভাব্য ঈদ ধরে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্য মানুষ ঢাকা ছাড়লেও শনিবার সকাল থেকে বাড়ি ফেরা মানুষের ভিড় চোখে পড়ার মতো। লঞ্চ টার্মিনাল, বাস ও রেল স্টেশনে শুধু মানুষ আর মানুষ।
কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। মানুষের ভিড়ে নির্দিষ্ট সিটে পৌঁছাতেই বেশ বেগ পেতে হচ্ছে যাত্রীদের।
খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার জন্য অপেক্ষায় ছিলেন আরিভানা শাহরিন পিশো। তিনি বলেন, পরিবারের স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। দুর্ভোগ হলেও ভালো লাগছে।
গাবতলী বাসস্যান্ডে সকাল থেকেই প্রচণ্ড চাপ। ভিড় ছড়িয়েছে বাসস্ট্যান্ড থেকে আরও দূর পর্যন্ত। কিছু কিছু বাসের শিডিউলও বিপর্যয়ের মুখে পড়েছে। অনেকের কাছ থেকেই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাস-ট্রেনের মতো অতিরিক্ত চাপ পড়েছে লঞ্চ টার্মিনালেও। কয়েকদিন ধরে ভিড় থাকলেও শনিবার সকালে বেড়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে।
তবে বিড়ম্বনার শিকার উত্তরবঙ্গের মানুষ। রেলমন্ত্রী উতরাঞ্চলের হলেও এবার ঈদ যাত্রার শুরু থেকেই সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। তারপরেও কষ্ট সহ্য করে ঈদ করতে সবার মাঝেই তাড়া।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার শবে কদরের ছুটি। সোমবার ঈদের আগে সবশেষ কর্মদিবস। ৪ থেকে ৬ জুন বা মঙ্গল থেকে বৃহস্পতিবার ঈদের ছুটি। এরপর ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার। লম্বা ছুটির ফাঁদ। যে কারণে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন।
ঈদের মওসুমে এবার রাস্তাঘাটের পরিস্থিতি ভালো দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘স্বস্তিদায়ক’ হবে বলেই তার প্রত্যাশা।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


