নিরঙ্কুশ বিজয় পেল আওয়ামী লীগ, রেকর্ড গড়লেন শেখ হাসিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৯ ৩১ ডিসেম্বর ২০১৮
বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেল ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই বিজয় লাভের মধ্য দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া এ দলটি। একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন।
এখন পর্যন্ত ২৯৯ টির মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) ।
এতে সর্বোচ্চ ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ।
এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২২টি আসন।
বিএনপি পেয়েছে ৫টি আসন।
ওয়ার্কার্স পার্টি ৩টি আসন পেয়েছে।
জাসদ পেয়েছে ২টি আসন।
বিকল্পধারা ২টি আসন পেয়েছে।
গণফোরাম পেয়েছে ২টি আসন।
তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন।
স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন।
জোটগতভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন।
অন্যদিকে বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন।
গতকাল ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট চলে।
১০ বছর পর অংশগ্রহণমূলক এই নির্বাচনে গতকাল ২৯৯টি আসনে ভোট হয়। একজন প্রার্থী মারা যাওয়ায় গাইবান্ধা-৩ আসনে আগেই ভোট স্থগিত করা হয়।
তিনটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফল গতকাল স্থগিত করা হয়।
এবারের ভোটে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৮৬১ জন।
মোট ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন। তরুণ ভোটার প্রায় ২ কোটি ৪০ লাখ।
এদিকে, ভোট চলাকালেই বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৭৬ জন প্রার্থী ভোট বর্জন করেন।
১২ জেলায় ভোট সহিংসতায় নিহত হন ১৭ জন।
ভোট শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। দলীয় সরকারের অধীনে যে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব, তা প্রমাণিত হয়েছে।
অন্যদিকে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপির নেতত্বে জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে পুনর্নির্বাচনের দাবি করেছেন জোটের নেতারা।
৩০ ডিসেম্বরের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী করণীয় ঠিক করতে আজ সোমবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটি, এরপর সন্ধ্যায় ২০ দলীয় জোটের সভা ডাকা হয়েছে।
রোববারের ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ভারত, নেপাল, সার্ক ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষকরা। তাঁদের মতে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট শেষ হয়েছে।
নির্বাচন কমিশন বলছে, ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





