পরচর্চায় ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৩ ৪ এপ্রিল ২০২১
পরিচিতদের আচরণ নিয়ে মন্তব্য করা নতুন নয়। তাদের কিছু অভ্যাস নিয়ে ঠাট্টা, মশকরাও হয়ে থাকে। কাকে কেমন দেখতে। কে কীভাবে কথা বলেন। কার কাকে বেশি ভালো লাগে। এমন চর্চা পরিচিত অধিকাংশের কাছেই। যিনি করছেন সেই আলোচনা, তার কথায় অনেকে মজা পান। সঙ্গও দেন। তবে সবার মনে কি সম্মানের স্থান পান সেই ব্যক্তি, যিনি অন্যের খামতি তুলে ধরেন বারবার?
এ নিয়ে মতভেদ আছে। কেউ মনে করেন, এতে সামাজিক গুরুত্ব পাওয়া যায়। কিন্তু অধিকাংশেরই বক্তব্য, এই কাজ নিজের নেতিবাচক দিকটি তুলে ধরেন। অন্যরা তার খামতি দেখতে শুরু করতে পারেন। ফলে সামনে কেউ না বললেও, আসলে ভেতরে একটা বাধা তৈরি হতে পারে তার সঙ্গে মন খুলে মেলামেশার ক্ষেত্রে। চরিত্রের ঠিক কোন কোন দিক এর জেরে প্রকাশ পেতে পারে?
দেশ-বিদেশের মনোবিদেরা এ নিয়ে নানা কথা বলে থাকেন। একটা বিষয়ে সবাইই একমত, নিজের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্নের ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়ে যেতে পারে এমন কাজের মাধ্যমে।
যেকোনও কাজই নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে পারিপার্শ্বিকের কাছে একটি ধারণা বহন করে নিয়ে যায়। ফলে অন্যকে নিয়ে যিনি চর্চা করছেন, তিনি মানুষটি কেমন, সেই প্রশ্ন বাকিদের মনের মধ্যে উঠতেই পারে। মত এ শহরের মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের। যেমন অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার চেষ্টা তখনই হয়, যখন নিজেকে নিয়ে হয়তো কোনও সংশয় রয়েছে।
তিনি বলেন, ''আত্মবিশ্বাসে ঘাটতি থাকলে অনেক সময়েই অপরের খামতি ধরার ইচ্ছা প্রকাশ পেতে পারে। অন্যের ত্রুটি খোঁজা যদি অভ্যাসে পরিণত হয়, তখন সেই প্রবণতা বাকিদের চোখেও পড়তে পারে।''
নিজেও সেক্ষেত্রে অন্যের কাছে সমালোচনার পাত্র হয়ে ওঠার আশঙ্কা থাকে। যদি নিজেকে নিয়ে কেউ স্বচ্ছন্দ্য থাকেন, তবে অন্যকে সাহায্য করতে চেষ্টা করার প্রবণতা বেশি আসার কথা। এ কথা নতুন নয়। দেশ-বিদেশের মনোবিদেরা বলেই থাকেন। কিন্তু এর বিপরীত হয় কেন?
অনুত্তমার বক্তব্য, ''এমন আচরণ দেখলে বোঝা যায়, সেই ব্যক্তির মধ্যে কোনও হীনমন্যতা রয়েছে অথবা অন্যের প্রতি ঈর্ষা থেকেও এ ধরনের আচরণের ইঙ্গিত আমরা পেয়ে থাকি।''
মনোবিদের বক্তব্য, ছোট বৃত্তের মধ্যে কাউকে নিয়ে মজা করা এক রকম। কিন্তু তা হেনস্থার পর্যায় চলে যায় বহু ক্ষেত্রে। সেই আচরণ নিজেকেও অন্যদের চোখে নিচু করে দিতে পারে। ফলে কাজ করার আগে ভাবার কথা মনে রাখা যাক!
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















