পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে: নাহিদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৮ ১ ডিসেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচন কেন্দ্র করে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি যে সংস্কার কার্যক্রমের অগ্রযাত্রা শুরু করেছিল, তা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। একটি দল প্রকাশ্যে এবং অন্য একটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ায় সংস্কার নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জনগণের ভেতরে সংস্কার এবং পরিবর্তনের ব্যাপক চাহিদা থাকায় তারা গণভোটের বিষয়টি আদায় করতে পেরেছেন। আর তাই এবারের ভোট শুধু দলবদল বা সরকার পরিবর্তনের ভোট হবে না। বরং দেশের পরিবর্তনের ভোট হিসেবে ভাবতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, “এবারের ভোট হবে মূলত সংস্কারের পক্ষে এবং বিপক্ষে একটি গণভোট। জনগণ বিচার বিবেচনা করে ভোট প্রদান করবে; যেখানে গণভোটে 'হ্যাঁ' দেওয়া মানে সংস্কারের পক্ষে থাকা, এবং 'না' দেওয়া মানে সংস্কারের বিপক্ষে থাকা।”
তিনি বলেন, “পতিত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কারওই ‘না’-এর পক্ষে থাকা উচিত না। তবে কিছু রাজনৈতিক শক্তি পুরোনো কাঠামোটাকেই বজায় রাখতে চায়, ফলে তাদের ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন করার আশঙ্কা আছে।”
এই বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নাহিদ বলেন, “এবার নির্বাচনের মাধ্যমে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোই অর্জন করা উচিত ছিল। আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ; অর্থাৎ অর্থনৈতিক ন্যায়বিচারের সুরাহা করা, যার মধ্যে রয়েছে তরুণদের কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা এবং শহর ও মধ্যবিত্তদের জীবন-জীবিকার প্রশ্ন। দ্বিতীয়ত, গণতন্ত্র এবং সুশাসন, ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতি রক্ষা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নগুলো প্রধান হওয়ার কথা ছিল।”
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “বর্তমানে দুটি দল মুক্তিযুদ্ধ কার্ড (মুক্তিযুদ্ধ বনাম রাজাকার) এবং ধর্ম কার্ড (ইসলাম বনাম ইসলামবিরোধী) খেলছে, যা পুরোনো রাজনীতি ফিরিয়ে এনে দেশকে আবার বিভক্ত করে ফেলছে।”
তিনি বলেন, “গণঅভ্যুত্থান এই বিভাজনের ঊর্ধ্বে গিয়েই হয়েছে। তাই জাতীয় নাগরিক পার্টি সংস্কারের অতন্দ্র প্রহরী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।”
জনগণের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়ে অঙ্গীকার জানিয়ে বলেন, “এনসিপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণ ও শহীদদের প্রতি তার কমিটমেন্ট রক্ষা করে এগিয়ে যাবে। রাজনীতির প্রশ্নে কোনো আপস করবে না।”
কারাগার থেকে মুক্তি পাওয়ায় প্রবাসীদের প্রতি অভিনন্দন জানান ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতাও কামনা করেন।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অনেকে বক্তব্য দেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




