পর্যটক আকৃষ্ট করতে ৬৫ ভাগ ফি হ্রাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৯ ৩ জুন ২০২০
লকডাউন শিথিল করার সঙ্গে সঙ্গে অর্থনীতিকে চাঙ্গা করার কৌশল নিয়েছে বিভিন্ন ট্রাভেল কোম্পানি। এখন গ্রীষ্ম। এ সময়ে বৃটেন সহ পশ্চিমা দুনিয়ার বহু মানুষ ছুটি কাটাতে বিদেশে যান। তাদেরকে আকৃষ্ট করতে ট্রাভেল কোম্পানিগুলো ফি শতকরা ৬৫ ভাগ কমিয়ে দিয়েছে। এই সপ্তাহান্ত থেকে বৃটিশদের জন্য পর্তুগাল ও গ্রিস কোয়ারেন্টিনমুক্ত অবকাশ যাপনের সুযোগ দিয়েছে। তবে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে নাগরিকদের অত্যাবশ্যক নয় এমন সফর না করার পরামর্শ দিয়ে যাচ্ছে। পর্যটন বিষয়ক বিশেষজ্ঞরাও এমন পরামর্শ দিচ্ছেন। অবকাশ যাপনের জন্য কর্তিত মূল্যের বিজ্ঞাপন দেয়া হচ্ছে বিভিন্ন বুকিং সাইটে।
পর্তুগাল ও গ্রিস বলেছে, কয়েকদিনের মধ্যে তারা বৃটিশ পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। ফলে এরই মধ্যে কয়েক লাখ বৃটিশকে তাদের স্বপ্নের পর্যটন আকৃষ্ট করার উদ্যোগ নিচ্ছে পর্যটন বিষয়ক কোম্পানিগুলো। এখাতে বৃটেনের সবচেয়ে বড় অপারেটর হলো টুই। তারা বুলগেরিয়ায় ১০ই জুলাইয়ে টুই সুনেও অডিসোস-এ সব কিছু মিলে তিন রাতের জন্য প্রস্তাব করছে জনপ্রতি ২৯৬ পাউন্ড। আগে এই অংক ছিল ৫৪৩ পাউন্ড। ৬ই জুলাই গ্রান ক্যানারিয়াতে সাত রাতের জন্য প্রস্তাব করা হয়েছে ৩৯৪ পাউন্ড। ৬০৬ পাউন্ড থেকে কমিয়ে এই অংকে আনা হয়েছে। সেপ্টেম্বরে প্যারিসে দুই রাতের জন্য ৭৯ পাউন্ড অফার করেছে ট্রাভেল জু। নির্ধারিত ফির চেয়ে এই পরিমাণ শতকরা ৬৪ ভাগ কম। রোডস আইল্যান্ডে আনসেলি হোটেলে এক সপ্তাহ অবস্থানের জন্য ইজিজেট হলিডে প্রস্তাব করছে ফ্লাইট ও ট্রান্সফার ফি সহ ১৯৫ পাউন্ড। এটা শুরু হবে ৮ই জুলাই থেকে। কিন্তু এই প্রস্তাবে মাতোয়ারা বৃটিশদের সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাবধান করা হয়েছে। বিদেশ থেকে ফিরলে ৮ই জুন থেকে দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
অন্যদিকে হুইচ ট্রাভেল-এর সম্পাদক রোরি বোল্যান্ড বলেছেন, ভোক্তারা এখনই বুকিং দিতে পারেন। যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অব্যাহত থাকে তাহলে তারা অর্থ ফেরত পাবেন। এ জন্য তারা যথেষ্ট সময় পাবেন অপেক্ষা করার জন্য। উল্লেখ্য, বৃটেনে প্রতি তিন সপ্তাহ পর পর কোয়ারেন্টিন বিষয়ে পর্যালোচনা করা হবে। টুই-এর মুখপাত্র লিজ এডওয়ার্ডস বলেছেন, তারা আশা করছেন গ্রীষ্মের অবকাশযাপনের জন্য ২৯ শে জুনের মধ্যে সব বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।
বিমান সংস্থাগুলোও তাদের ফ্লাইটের ভাড়া অনেক কমিয়ে দিয়েছে। সাধারণত হিথরো বিমানবন্দর থেকে কানকুনে ফিরতে এয়ার ফ্রান্স হাঁকিয়ে নেয় ৮০০ পাউন্ড। কিন্তু তারা এখন সেপ্টেম্বরের জন্য এই ভাড়া ৩১২ পাউন্ড চেয়ে বিজ্ঞাপন দিচ্ছে।
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের


