পাকিস্তানে ভারতের হামলায় ৩০০ জঙ্গি নিহত: নয়াদিল্লী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৯ ২৬ ফেব্রুয়ারি ২০১৯
পাকিস্তানের কাশ্মীর হামলার কড়া জবাব দিল ভারত। নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে একাধিক পাক ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বিমানবাহিনী। মঙ্গলবার ভোরে ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান হাজার কেজি বোমা নিক্ষেপ করে এসব ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করে।
এতে ৩০০ পাক জঙ্গি নিহত হওয়ার দাবি করছে ভারত। তবে অস্বীকার করছে পাকিস্তান। অনেকে একে ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’ বলেও অ্যাখ্যা দিয়েছেন।
নয়াদিল্লী বলছে, পাকিস্তান সমর্থিত এসব জঙ্গি ভারতের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে ইসলামাবাদ বলছে, এতে কোনো হতাহত হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে চিরবৈরি দেশ দুটির মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, হামলায় জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সন্ত্রাসী, প্রশিক্ষক, সিনিয়র কমান্ডারসহ ৩০০ সদস্য নিহত হয়েছে। যাদের আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেয়া হচ্ছিল।
নয়াদিল্লীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে, জইশ-ই-মহম্মদ দেশের বিভিন্ন স্থানে শিগগির আত্মঘাতী হামলা চালানোর উদ্যোগ নিচ্ছিল।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটবার্তায় বলেন, ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমানা লঙ্ঘন করেছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জঙ্গি আস্তানাটি বালাকোটে অবস্থিত। তবে বিস্তারিত জানানো হচ্ছে না। আস্তানাটি কোথায় অবস্থিত তাও গোপন রাখা হচ্ছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বালাকোট অবস্থিত। এটি নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।
বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরের বাইরে পাকিস্তানি ভূখণ্ডে চালানো এ হামলা প্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যকার উত্তেজনা উস্কে দেবে।
চীন পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, আমরা আশা করছি; ভারত ও পাকিস্তান সময়োচিত পদক্ষেপ নেবে। ফলে পরিস্থিতি স্থিতিশীল হবে। পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।
১৯৭১ সালের পর পাকিস্তানের বিরুদ্ধে এটি ভারতের প্রথম বিমান হামলা।
এ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুজনেই নিজ দেশে শীর্ষ মন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছেন।
গেল ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী হামলায় ৪০ সৈন্য নিহত হয়। জইশ-ই-মহম্মদ সেই হামলার দায় স্বীকার করে। এর পরপরই ভারত পাল্টা হামলার হুমকি দিয়েছিল। তবে মঙ্গলবার রাজস্থানের সমাবেশে মোদি সরাসরি হামলা নিয়ে কিছু বলেনি।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান










