প্রতারণা জানতে পেরে সরে গেলেন মাশরাফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৮ ২ জুন ২০২১
মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের শুভেচ্ছাদূত থেকে সরে গেলেন মাশরাফি বিন মুর্তজা। ই-কমার্সের নামে প্রতারণা ও ব্যবসার কথা জানতে পেরে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তিনি। গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ সিদ্ধান্ত জানান ম্যাশ।
বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বলেন, এসপিসি ওয়ার্ল্ড লিমিটেড সম্পর্কে আমাকে যে ধারণা দেওয়া হয়েছিল তা সঠিক নয়। তাই দুই বছরের চুক্তি থাকলেও সব জানার পর দুই মাসের মধ্যেই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। পরে তিনি সবাইকে বিভ্রান্ত না হতেও অনুরোধ করেন।
পাঠকদের জন্য মাশরাফির স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-
‘গত এপ্রিলে আমি ‘SPC GROUP’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল, 'শুভেচ্ছা দূত' হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে।
বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নতমানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে। কিন্তু সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরণ তা নয়।
দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যেই আমি তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছি, আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’
এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের প্রধানের নাম আল আমিন প্রধান। ২০২০ সালের নভেম্বরে ই-কমার্সের নামে প্রতারণার মাধ্যমে ২৬৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদপুর এলাকা থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলামিন প্রধানকে গ্রেপ্তার করা হয়। ওইসময় এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের ছয় ব্যক্তিও গ্রেপ্তার হয়েছিলেন।
আল আমিন প্রধান একসময় ডেসটিনি-২০০০ লিমিটেডে সক্রিয় ছিলেন। ডেসটিনি বন্ধ হয়ে গেলে তিনি একই ব্যবসাপদ্ধতি অনুসরণ করে অনলাইনভিত্তিক প্রতারণা শুরু করেন। মাত্র ১০ মাস সময়ের মধ্যে উচ্চ কমিশনের প্রলোভনে মোট ২২ লাখ ২৬ হাজার ৬৬৮ সদস্যের আইডি থেকে প্রায় ২৬৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনসহ বাকি সদস্যরা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















