প্রবাসীদের ভোট দেয়ার প্রক্রিয়া প্রকাশ করলো ইসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৫ ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) ভোটিংয়ের জন্য নিবন্ধন ও ভোটদানের প্রক্রিয়া প্রকাশ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইসির ওয়েবসাইটে এ প্রক্রিয়ার নমুনা প্রকাশ করা হয়। এতে দুটি বিষয় তুলে ধরা হয়েছে ‘পোস্টাল ভোটিংয়ের (আইটি সাপোর্টেড) তালিকাভুক্তি প্রক্রিয়া’ এবং ‘পোস্টাল ভোটিংয়ের (আইটি সাপোর্টেড) ভোটদান প্রক্রিয়া’। ইসি জানিয়েছে, অনলাইনের মাধ্যমে প্রবাসীরা সহজ ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন।
পোস্টাল ভোটিং নিবন্ধনের জন্য মোট ১১টি ধাপ রয়েছে। প্রথমে Postal Vote BD ইউ অ্যাপ চালু করতে হবে। পরে দেশ নির্বাচন (বাংলাদেশ ছাড়া) করতে হবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং মোবাইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ইনপুট দিয়ে নম্বর যাচাই করতে হবে। এরপর ভোটারের ছবি তুলতে হবে এবং লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সেলফি তুলতে হবে। রেজিস্ট্রেশনের জন্য এনআইডির ছবি তুলতে হবে, যা যাচাই করা হবে এবং পাসপোর্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে। এরপর ভোটারকে বিদেশে অবস্থানরত ঠিকানা দিতে হবে, যেখানে পোস্টাল ব্যালট যাবে। অ্যাকাউন্ট যাচাই হওয়ার পর নিবন্ধন সম্পন্ন হবে এবং ভোটার পোস্টাল ব্যালট প্রাপ্তির জন্য অপেক্ষা করবেন।
ভোটদানের জন্য ৯টি ধাপ নির্ধারিত হয়েছে। ব্যালট পেপার পৌঁছলে অ্যাপে দেয়া ঠিকানা নিশ্চিত করতে হবে। ভোট দিতে ইসির নির্দেশনা গ্রহণ করতে হবে এবং মোবাইল নম্বর যাচাই করতে হবে। পরে নিজের ছবি তুলতে হবে, খামের উপর কিউআর কোড স্ক্যান করতে হবে এবং ব্যালট পেপারে ক্রম বা টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। ব্যালট পেপারের নমুনা সংরক্ষণ করতে হবে। খামের ভেতরে থাকা ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে এবং ভোট দিয়ে রিটার্ন খামে ব্যালট পেপার রেখে তা বন্ধ করে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।
গত ১৮ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য আউট অব কান্ট্রি ভোটিংয়ের বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে তৈরি হয়েছে Postal Vote BD অ্যাপ, যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এনআইডি ব্যবহার করে নিবন্ধন করা যাবে। অ্যাপটির উদ্বোধন এখনও হয়নি। তবে কমিশন এর নাম ও কাঠামো অনুমোদন করেছে।
নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে, যা স্বয়ংক্রিয়ভাবে সংসদীয় আসন শনাক্ত করবে। এরপর ভোটার প্রবাসে যে ঠিকানায় ব্যালট পেতে চান সেটি দিতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সহজ ও নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে ইসির কর্মকর্তারা জানান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




