ফারুকের আসনে লড়তে চান ফেরদৌস ও ড্যানি সিডাক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৫ ৬ জুন ২০২৩
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২২ জন। গত শনিবার (৩ জুন) থেকে আজ (মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত সময়ের মধ্যে ২২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ছেলে রৌশন হোসেন পাঠান, অভিনেতা ফেরদৌস, সিদ্দিকুর রহমান ও খলনায়ক ড্যানি সিডাক।
মঙ্গলবার (৬ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান।
তিনি জানান, ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের জন্য ২২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবু সাইদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা।
আরও রয়েছেন আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের (একাংশ) সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির (প্রস্তাবিত) তাহসিন মাহবুব, সাংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাছির, বনানী থানা আওয়ামী লীগের সদস্য লতা নাসির, বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম, প্রয়াত চলচ্চিত্র নায়ক ফারুকের ছেলে রৌশন হোসেন পাঠান ও সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ড্যানি সিডাক।
অ্যাডভোকেট সায়েম খান আরও জানান, সারাদেশের নয়টি পৌরসভার মেয়র পদে ৭৮টি ও ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৫৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭ জুলাই আসনটিতে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের মাধ্যমে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



