ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫০ ৭ সেপ্টেম্বর ২০২৫
আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব এ কথা বলেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দেশব্যাপী প্রায় এক হাজার ৬০০ বিক্ষোভ ও আন্দোলনের ঘটনা ঘটেছে, যা গড়ে প্রতিদিন চারটির সমান। এর মধ্যে প্রায় ৬০০টি ছিল শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ দমন-পীড়নের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা গণতান্ত্রিক পরিবেশে নানা দাবি-দাওয়ার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করছে।
জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অধিকাংশ ক্ষেত্রে সমঝোতা হয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ধৈর্য ও পরিপক্বতার পরিচয় দিয়েছে। তারা নির্ধারিত সময়ে জুলাই সনদ চূড়ান্ত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজবাড়ীর নুরাল পাগলার মাজারে হামলার ঘটনার বিষয়ে শফিকুল আলম জানান, এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কোন গাফিলতি ছিল না। স্থানীয় প্রশাসন আগেভাগেই ‘ঈমান ও আকিদা রক্ষা কমিটি’র সঙ্গে একাধিক বৈঠক করে এবং তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দেওয়া হয়। কিন্তু পরে তারা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
তিনি বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।
শফিকুল আলম জানান, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগেভাগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, সরকার শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সহনশীল। তবে বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহকসেবা ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




