বগুড়া-১ উপ নির্বাচন : সব প্রস্তুতি সম্পন্ন
রিপন দাস, বগুড়াঃ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৫ ১৩ জুলাই ২০২০
বগুড়া- ১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন উপ নির্বাচনের সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। আগামী ১৪ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন এলাকার ভোটারা। মোট ১২৩টি কেন্দ্রে ভোট দিতে পারবেন দুটি উপজেলার মোট ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন ভোটার। পুরুষের তুলনায় নারী ভোটার রয়েছে ১ লাখ ৬৮ হাজার ৫৮৬ জন আর পুরুষ আছেন ১ লাখ ৬২ হাজার ৩২৩ জন ভোটার।
করোনা ভাইরাস আতঙ্কের পাশাপাশি বন্যার কারণে এবার ভোটারদের মধ্যে তেমন উৎসাহ দেখা যায়নি। সোনাতলা উপজেলার চেয়ে বেশি পানি বন্দি মানুষ আছেন সারিয়াকান্দিতে। আর এ অংশের বেশিরভাগ ভোটার থাকেন চর এলাকায়। এ উপজেলার ৯টি ইউনিয়নের সাড়ে ১২ হাজার পরিবারে প্রায় ৫০ হাজার মানুষ পানিতে নিমজ্জিত থাকায় ভোট দিতে আসতে পারবেন কিনা এ নিয়ে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে সংশয়।
এলাকায় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রাকৃতিক এ দুর্যোগের মধ্যে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে তেমন উৎসাহ নেই। প্রতিদিন কম বেশি বৃষ্টি হচ্ছে এ ছাড়াও চরের বেশিরভাগ মানুষ এখন আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এসব বাঁধে থাকা ভোটাররা ঠিক সময় গিয়ে ভোট দিতে পারবেন কীনা তা নিয়ে আছে নানা মতভেদ।
বগুড়া-১ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না মূল প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষ প্রতীকের এ, কে, এম আহসানুল তৈয়ব জাকির। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে আছেন মোঃ ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, বটগাছ প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মোঃ নজরুল ইসলাম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের বাঘ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন মোঃ রনি। আর আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান মারা যাওয়ায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন তার স্ত্রী সাহাদারা মান্নান। এদিকে বিএনপি প্রার্থী নির্বাচন বর্জন করায় এলাকায় ভোটাদের মধ্যে নানা ধরণের উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
তবে আওয়ামীলীগ প্রার্থী সাহাদারা মান্নান বলছেন, বিএনপি নির্বাচন কমিশন ও গণতন্ত্রে বিশ্বাস না করায় নির্বাচন থেকে সরো গেছে। তিনি আরও বলেন, বিএনপি ভোটারদের আস্তা অর্জন করতে পারেনি। তবে বিএনপি প্রার্থী নির্বাচন বর্জন করলেও প্রার্থীতা থেকেই যাচ্ছেন এবং ব্যালটে তাদের প্রতীকও থাকছে।
এ নির্বাচনে ৯৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর মোট কেন্দ্রের ২৫টি পানিতে নিমজ্জিত।
নির্বাচন কর্মকর্তারা বলছেন, প্রত্যেকটি কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। এবং যে কেন্দ্রগুলো পানি বন্দি অবস্থায় আছে সেখানে ভোটারদের যাতায়াতের জন্য ব্যবস্থা রাখা হয়েছে।
তবে প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে বলেন কোন ভোটার যদি ভোট দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন এ দায়ভার নির্বাচন কমিশন নিবে না।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



