বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৬ ১২ নভেম্বর ২০২১
দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ করে শেষ হয়ে গেলে তা মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। যেকোনো সম্পর্কের বিচ্ছেদের পর একজন ব্যক্তি মানসিকভাবে মারাত্মক ট্রমায় ভুগতে পারেন। কিন্তু, তা-ই বলে জীবনের চলার পথে থমকে গেলে তো চলবে না। বরং, চাই এ যন্ত্রণা কাটিয়ে ওঠার শক্তি। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আজকের লেখায় থাকবে কীভাবে বিচ্ছেদের পর তার যন্ত্রণা থেকে সামলে উঠবেন সেই পরামর্শ।
কান্নাকাটি অস্বাভাবিক নয়
বিচ্ছেদের মানেই অনুভূতির আচমকা পরিবর্তন। এ পরিবর্তনকে জোর করে চাপিয়ে রাখা যাবেনা। বিচ্ছেদের পর প্রয়োজনে কান্নাকাটি করুন। চিৎকার করেও কাঁদতে পারেন। মোটকথা, ভেতরটা হালকা করার জন্য যা দরকার হয় তা-ই করুন।
গান শুনুন, দুঃখের গান
হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিচ্ছেদের পর মন খারাপ করানো গানগুলোই শুনতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে করে হয়তো প্রথম প্রথম আপনার পুরনো স্মৃতির ক্ষতে খানিকটা নুনের ছিটা পড়বে, কিন্তু সামগ্রিকভাবে আপনার যন্ত্রণার সাথে অভ্যস্ত হতে এ গানগুলোই সহায়তা করবে।
প্রয়োজনে কথা বলুন অন্যদের সাথে
বিচ্ছেদের পর অনেকে চুপচাপ হয়ে যান। কেউ কেউ তো আবার ইচ্ছে করেই চারপাশের সবাইকে এড়িয়ে চলেন। একাজগুলো একদমই করা যাবে না। আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে কথা বলুন। তাদের সাথে শেয়ার করলে আপনার যন্ত্রণা কিছুটা লাঘব হতে পারে। তবে তারা কতটুকু সহায়ক হতে পারে সেটাও মাথায় রাখতে হবে। তাই বেশি প্রত্যাশা না করাই উচিত
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক
আপনার প্রাক্তনের সাথে বাস্তব জীবনে যোগাযোগ তো অবশ্যই বন্ধ হয়ে যাবে, তেমনিভাবে সামাজিক যোগাযোগমাধ্যমেও তা বন্ধ করতে হবে। অনেকে বিচ্ছেদের পরেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনের রেশ রেখে দেন। এটা করা একদম ঠিক নয়। বিচ্ছেদের পরপর আপনার উচিত হবে আপনার প্রাক্তনকে সবরকম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করা।
পড়তে পারেন বই
এ সময়টাতে বইয়ের দুনিয়ায় ডুবে যাওয়ার চেষ্টা করা যেতে পারে। অনেকে পরামর্শ দেন, বিচ্ছেদ প্রসঙ্গে লেখা নন-ফিকশন বইগুলো পড়তে। এতে করে আপনার চিন্তাভাবনা আবেগের চেয়ে যুক্তির দ্বারা বেশি প্রভাবিত হবে।
সামাজিক অনুষ্ঠানে যোগ দিন
নিজেকে গুটিয়ে না নেওয়ার একটা চমৎকার উপায় হতে পারে সামাজিক অনুষ্ঠানগুলোতে নিয়মিত অংশগ্রহন করা। এতে করে মন হালকা হবে।
ভালো খাবার ও ঘুম
বিচ্ছেদের পর নিজেকে ভালোবাসতে হবে। এ সময় শরীরের যত্ন নেওয়া দরকারি। তাই সুষম খাবার গ্রহণ, নিয়মিত যথাসময়ে খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। রাতের বেলা ঘুম হতে হবে পর্যাপ্ত। আর চাইলে ব্যায়াম করতে পারেন। এতে মনের ভেতর চেপে রাখা রাগ, ক্ষোভ, যন্ত্রণা কিছুটা হলেও প্রশমিত হবে।
নতুনভাবে শুরু করুন
হ্যাঁ, এটা একটা ভালো উপায় বটে। বিচ্ছেদের পর আবারও সবকিছু নতুনভাবে শুরু করার পরিকল্পনা করা উচিত। অনেকে তিন থেকে ছয় মাস পর নতুন সঙ্গীর সন্ধান করেন জীবনে। কারণ, পুরনো ক্ষত জাগিয়ে রাখা নিরর্থক।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















