বৃহস্পতিবার মন্ত্রিসভার শপথ: কে থাকছেন, কে বাদ পড়ছেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৩ ৯ জানুয়ারি ২০২৪
গত ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই হিসাব অনুযায়ী নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের চারদিনের মাথায় নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে বুধবার (১০ জানুয়ারি) আর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হবে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শপথ নেবে আওয়ামী লীগ মন্ত্রিসভা। প্রসঙ্গত, বর্তমানে একাদশ সংসদের সরকারের শেখ হাসিনার নেতৃত্বে ৪৫ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৪, প্রতিমন্ত্রী ১৮ ও উপমন্ত্রী ৩ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার মন্ত্রিসভার শপথ। কারা স্থান পাবে আর কারা বাদ যাবে নতুন মন্ত্রিসভা থেকে, তাই নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।বিরোধী দলের আন্দোলন সহিংসতা মোকাবেলা করে সারাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সরকার গঠনের কথা ভাবছে আওয়ামী লীগ। তাই নির্বাচনের চারদিনের মাথায় নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন করছে দলটি।
এমতাবস্থায় জোর আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সরকারের তিন প্রতিমন্ত্রী, বেশ কিছু সিনিয়র নেতা ও অনেক হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ে তরুণদের দিকে ঝুঁকছে নতুন মন্ত্রিসভা বলে জানা গেছে।
দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছেন, বিগত সরকারের মন্ত্রিসভার অনেরকেই থাকছেন না নতুন মন্ত্রিসভায়। শেখ হাসিনা যথারীতি আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন। তবে সূত্রটি দাবি করেছেন, শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে সরকারকে নেতৃত্ব দিবেন তাই তার পছন্দই আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা গঠনে সবচেয়ে গুরুত্ব পাবে।
সূত্রটি জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ বিষয়ক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নাম আবারও আসতে পারে নতুন মন্ত্রিসভায়। এদের কাজ সরকারি প্রসাশন, দল ও দেশের জনগণের ভেতর আওয়ামী লীগ সরকার সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলেছে। এটি বিবেচনায় থাকবে বলেও জানায় সূত্রটি।
তবে এবারে নির্বাচনে নতুন মুখের জয়জয়কার। প্রায় ১০০ আসনে এই তরুণ ও নতুন সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন। এটাও প্রভাব ফেলবে নতুন মন্ত্রিসভা গঠনে। এই হিসেবে এবার নতুন মন্ত্রিসভায় তরুণ ও অপেক্ষাকৃত কম বয়েসী মন্ত্রীদের দেখতে পাবে বাংলাদেশ।
এছাড়া মন্ত্রিসভার আলোচনায় আছে, জাতীয় পার্টি, ১৪ দল, নির্বাচিত স্বতন্ত্ররা। আরো আলোচনায় আছেন, টেকনোক্র্যাট কোঠা। সবমিলিয়ে সূত্রটি জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে তরুণদের চাহিদা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সকল সংসদ সদস্য বা দলের নেতা ভূমিকার রাখতে পারবেন তারাই এইবারের শেখ হাসিনার প্রথম পছন্দ।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
















