বোম্বাই মরিচে যে ১২ উপকার পাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৯ ২ সেপ্টেম্বর ২০২৫
দেশে বিভিন্ন ধরনের মরিচ চাষ হয়। এর মধ্যে বোম্বাই অতি পরিচিত জাত। সাধারণত এটি তীব্র ঝাল। এই মরিচ খাবারে ঝালের স্বাদ বাড়ায়। এতে রয়েছে নানা ধরনের ভিটামিন, খনিজ ও জৈব সক্রিয় উপাদান, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই মরিচে উপস্থিত প্রধান উপাদান ক্যাপসাইসিন, যা একে ঝাল করে এবং এটি বহু স্বাস্থ্যগত উপকারে ভূমিকা রাখে।
বোম্বাই মরিচের পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে বিস্তর জানিয়েছেন পুষ্টিবিদরা। তারা বলছেন, এটি শুধু খাবারের স্বাদ ও ঝাল বাড়ানোর জন্য নয়, বরং স্বাস্থ্য রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক পরিমাণে নিয়মিত খেলে এ মরিচ 'স্বাস্থ্যকর মশলা' হিসেবে কাজ করতে পারে।
বোম্বাই মরিচের পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রামে)
শক্তি: ৪০–৪৫ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট: ৮–৯ গ্রাম, প্রোটিন: ২ গ্রাম, চর্বি: ০.৪–০.৫ গ্রাম, আঁশ (ডায়াটারি ফাইবার): ১.৫–২ গ্রাম,
ভিটামিন: ভিটামিন সি ১৪০–১৪৫ মিলিগ্রাম (খুবই সমৃদ্ধ উৎস), ভিটামিন এ (বিটা ক্যারোটিন) ৮৫০–৯০০ আইইউ, ভিটামিন বি ০.৫ মিলিগ্রাম, ফোলেট ২৩–২৫ মাইক্রোগ্রাম, ভিটামিন ই ০.৭ মিলিগ্রাম
খনিজ উপাদান: ক্যালসিয়াম ১৫–১৮ মিলিগ্রাম, আয়রন ১ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ২৩ মিলিগ্রাম, ফসফরাস ৪০–৪২ মিলিগ্রাম, পটাশিয়াম ৩০০–৩২০ মিলিগ্রাম, সোডিয়াম ৭–১০ মিলিগ্রাম
বিশেষ উপাদান: ক্যাপাইসিন ০.১–১% (মরিচের ঝালের মূল কারণ)
ফ্লাবোনয়েড, যেমন: কুয়ারসেটিন, লুটেওলিন
ক্যারোটিনয়েড—লাল রঙ প্রদানকারী প্রাকৃতিক রঞ্জক
বোম্বাই মরিচের উপকারিতা
# রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
বোম্বাই মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ভিটামিন সি একদিকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অন্যদিকে শরীরকে সর্দি-কাশি, সংক্রমণ ও প্রদাহ থেকে রক্ষা করে।
# হৃদরোগ প্রতিরোধ
ক্যাপাইসিন রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। এটি রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায়। ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে মরিচ কার্যকর ভূমিকা রাখতে পারে।
# ওজন নিয়ন্ত্রণ
ক্যাপাইসিন শরীরে তাপ উৎপাদন বাড়িয়ে তোলে এবং ক্যালরি খরচ বাড়ায়। এর ফলে চর্বি জমা কমে ও ওজন নিয়ন্ত্রণ সহজ হয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ঝাল খাবার খেলে ক্ষুধা কিছুটা কমে আসে, যা অতিরিক্ত খাওয়া কমাতে সহায়ক।
# হজম ক্ষমতা বৃদ্ধি
যথাযথ পরিমাণে বোম্বাই মরিচ খেলে পাকস্থলীতে হজমরস নিঃসরণ বাড়ে এবং খাবার সহজে হজম হয়। এ ছাড়া এটি অন্ত্রের গতি নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য কমায়।
# ব্যথা উপশম
ক্যাপাইসিন ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয়। চিকিৎসা বিজ্ঞানে ক্যাপাইসিন ক্রিম আর্থ্রাইটিস, স্নায়ুজনিত ব্যথা, মাইগ্রেন ইত্যাদি ক্ষেত্রে বহুল ব্যবহৃত।
# রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে পারে, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য মরিচ উপকারী হতে পারে। তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত।
# অ্যান্টিঅক্সিডেন্ট
বোম্বাই মরিচে ভিটামিন 'এ', 'সি' ক্যারোটিনয়েড ও ফ্ল্যাভোনয়েড রয়েছে, যা শরীরের ফ্রি র্যাডিক্যাল দূর করে, কোষকে সুরক্ষা দেয় এবং বার্ধক্য বিলম্বিত করে।
# ক্যানসার প্রতিরোধ
বোম্বাই মরিচের অ্যান্টি-টিউমার বৈশিষ্ট্য আছে। এটি কোষ বিভাজনের অস্বাভাবিক প্রবণতা কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত পরিমাণে মরিচ খাওয়া কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
# রক্ত সঞ্চালন
মরিচে থাকা ক্যাপাইসিন রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরকে উষ্ণ রাখে। এজন্য শীতকালে মরিচ খেলে শরীর গরম অনুভূত হয়।
# চামড়া ও চুলের উপকার
ভিটামিন 'সি' ও ক্যারোটিনয়েড চামড়ার কোলাজেন উৎপাদন বাড়ায়, ফলে চামড়া টানটান থাকে এবং অকাল বার্ধক্য ধীরে আসে। এছাড়া লোহিত রক্তকণিকা উৎপাদনে মরিচ সহায়ক হওয়ায় মাথার চুলে রক্ত সঞ্চালন ভালো হয়, যা চুল ঝরে পড়া কমাতে সাহায্য করে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো






