ভরা শীতেও উষ্ণ কাশ্মীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৯ ১৯ জানুয়ারি ২০২৪
স্বাভাবিকভাবে শীতে গুলমার্গে ৪০ দিন ব্যাপক তুষারপাত থাকে। পর্বত ও হিমবাহ এলাকা বরফে ঢেকে যায়। কিন্তু এবারের চিত্র বেশ ভিন্ন।
ভারত শাসিত কাশ্মীরের মনোরম শহর গুলমার্গে ১৭ বছর ধরে হোটেল চালিয়ে আসছেন মঞ্জুর আহমেদ; এই সময়ে তিনি সেখানে তুষারহীন কোনো মৌসুম দেখেননি।
কিন্তু এবারের চিত্র ভিন্ন। সেখানকার তুষার ঢাকা পর্বতগুলো এখন অদ্ভুত রকমের বাদামি আর শুষ্ক।
এমন দৃশ্যকে ‘নজিরবিহীন’ আখ্যায়িত করে মঞ্জুর বলেন, এই অবস্থায় পর্যটকরা হোটেল বুকিং বন্ধ করে দিয়েছেন।
ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজারো পর্যটকের সমাগম হয়। শীতকালে স্কিইং আর দৃষ্টিনন্দন রূপে আপ্লুত হন পর্যটকরা। কিন্তু এবারের ভরা শীতের সময়ে গুলমার্গে তুষারহীন এমন মরুময় চিত্রের কারণে ওই এলাকার পর্যটন নতজানু হয়ে পড়েছে।
বিবিসি জানিয়েছে, গত বছরের জানুয়ারিতে কাশ্মীরে এক লাখ পর্যটকের সমাগম হয়েছে। কিন্তু এবার সেই সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, জম্মু ও কাশ্মীরের জিডিপিতে ৭ শতাংশ অবদান পর্যটন শিল্পের। ফলে তুষারহীন শীত মৌসুম এ অঞ্চলের অর্থনীতিতে ভয়ানক প্রভাব ফেলবে। সেইসঙ্গে কৃষি ও পানির সরবরাহেও ব্যাঘাত ঘটাবে।
পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই অঞ্চলে প্রভাব ফেলছে। চরম আবহাওয়ার সঙ্গে শীত ও গ্রীষ্মের ব্যাপ্তি বাড়ছে। গত ডিসেম্বরে ৭৯ শতাংশ বৃষ্টিপাত ঘাটতি রেকর্ড করেছে জম্মু-কাশ্মীরের আবহাওয়া বিভাগ। জানুয়ারিতে এই ঘাটতি শতভাগ।
জলবায়ু পরিবর্তনে উষ্ণ আবহাওয়ার সম্মুখীন হচ্ছে এ উপত্যকা। সেখানকার বেশিরভাগ আবাহওয়া স্টেশনই এই শীতে তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করছে।
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে