ভোটে দাঁড়াচ্ছেন প্রিয়াংকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫১ ২৭ মার্চ ২০১৯
প্রার্থী হচ্ছেন প্রিয়াংকা গান্ধী। নিজেই জানিয়েছেন, দল চাইলে নির্বাচনে অংশ নেবেন তিনি।
এনডিটিভির খবরে বলা হয়, ভাই রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা ও কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে আজ নির্বাচনী প্রচারণা চালান প্রিয়াঙ্কা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি।
সাংবাদিকরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কি না।
সবাইকে চমকে দিয়ে তিনি উত্তর দিয়েছেন, ‘কেন নয়?’
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা এমনও বলেছেন, যদি আমার দল চায় আমি নির্বাচনে অংশ নিই, তাহলে আমি অবশ্যই প্রার্থী হব।
গত জানুয়ারিতে সক্রিয় রাজনীতিতে আসার পর এই প্রথমবার জনসমক্ষে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেন প্রিয়াঙ্কা। প্রচারণার কাজে আগামীকাল বৃহস্পতিবার আমেথি থেকে রায়বেরিলিতে যাবেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে প্রিয়াঙ্কাকে যখন উত্তর প্রদেশের পূর্বভাগে দলের দায়িত্ব দেয়া হয়েছিল, তখনই গুজব ছড়িয়েছিল, মা সোনিয়া গান্ধীর বদলে প্রিয়াঙ্কাই এবার কংগ্রেসের আরেক ঘাঁটি রায়বেরিলি থেকে নির্বাচনে দাঁড়াবেন। রাজনীতি থেকে অবসর নেবেন সোনিয়া, এমন গুজবও শোনা গিয়েছিল।
তবে এ মাসের শুরুতে প্রথম দফায় নির্বাচনে অংশগ্রহণকারী ১৫ জন প্রার্থীর নাম ঘোষণায় সবার ওপরে সোনিয়া গান্ধীর নাম রেখে সেই গুজবে পানি ঢেলে দেয় কংগ্রেস।
এর আগে বারানসি থেকে নরেন্দ্র মোদির বিপরীতে লড়বেন প্রিয়াঙ্কা — এমন গুজবও শোনা গিয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে সেটিকেও ভিত্তিহীন খবর বলে উড়িয়ে দেওয়া হয়েছিল।
তবে কংগ্রেসের অনেক সদস্য এখন মনে করছেন, প্রিয়াঙ্কা নির্বাচনে অংশ নিলে সেটি কংগ্রেসের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাঁদের অনেকেরই বিশ্বাস, দাদি ইন্দিরা গান্ধীর সঙ্গে সাদৃশ্য থাকায় সাধারণ জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা আদায় করে নেবেন প্রিয়াঙ্কা।
ইদানীং ঘন ঘন জনসমক্ষে আসায় প্রিয়াঙ্কার নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনার পালে আরও জোরে হাওয়া লাগছে।
এর আগে খবর বেরিয়েছিল, নির্বাচনী প্রচারণাসহ দলের অন্যান্য কাজে ব্যস্ত থাকায় এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না ৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা।
আগামী ১১ এপ্রিল থেকে ভারতে শুরু হবে ৭ ধাপের লোকসভা নির্বাচন। শেষ হবে ১৯ মে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






