ভোটের পরদিন সীতাকুণ্ডে যুবলীগ নেতা খুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৫ ৩১ ডিসেম্বর ২০১৮
ভোটের পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডে খুন হলেন যুবলীগের এক নেতা। আজ সোমবার বিকেল চারটার দিকে সীতাকুণ্ড সদরের ভোলাগিরী রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। স্থানীয় সাংসদ দিদারুল আলমের অনুসারীরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তির নাম দাউদ সম্রাট (৩০)। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদ হোসেন নামে পৌর যুবলীগের সদস্য।
হতাহতরা উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুনের অনুসারী বলে পরিচিত।
দলীয় সূত্রগুলো বলছে, চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের সঙ্গে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা এসএম আল মামুনের দ্বন্দ্ব দীর্ঘদিনের।
পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে, নির্বাচনী কোনো সহিংসতা নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হতাহতদের ওপর শহীদুল ইসলাম ওরফে শহীদ ডাকাত দলবল নিয়ে হামলা চালিয়েছে। শহীদকে সাংসদের অনুসারী বলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দাবি করেছেন।
তবে শহীদকে সাংসদ দিদারুল সরাসরি নিজের অনুসারী বলতে নারাজ। তাঁর দাবি, উভয় পক্ষই নির্বাচনে তাঁর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল।
যুবলীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, সাংসদ দিদারুল আলমকে অভিনন্দন জানাতে দলবল নিয়ে যাচ্ছিলেন শহীদ। এ সময় সম্রাটের পক্ষের একজনকে দেখতে পেয়ে ধাওয়া করে তাঁরা। খবর শুনে সম্রাট নিজেই শহীদের দলবলকে আটকাতে ভোলাগিরী রাস্তার মাথায় যান। এ সময় শহীদ লোকজন সেখানে পৌঁছে সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর পরপরই সেখানকার বটতল কালীবাড়ির কাছে সাজ্জাদকে পেয়ে তাঁকে কুপিয়ে আহত করে শহীদের লোকজন। পরে স্থানীয় লোকজন সম্রাট ও সাজ্জাদকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত সাজ্জাদ সেখানে চিকিৎসাধীন।
সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বলেন, সম্রাট নতুন সাংসদকে শুভেচ্ছা জানাতে তাঁর পক্ষের নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শহীদ দলবল নিয়ে সম্রাটকে কুপিয়ে হত্যা করে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই সম্রাট মারা যান। আহত সাজ্জাদ চিকিৎসাধীন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, শহীদ দলবল নিয়ে সম্রাটসহ দুজনের ওপর হামলা চালিয়ে আহত করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তাঁর ধারণা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ ছিল। নির্বাচনে তাঁরা মিলিতভাবে নৌকার পক্ষে কাজ করেছিল। এই সংঘর্ষ নির্বাচন কেন্দ্রিক নয়। এটি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়েছে বলে তাঁর ধারণা। তবুও আইনশৃঙ্খলা যাতে আর অবনতি না হয়, সে জন্য সেনাবাহিনী টহল দিতে শুরু করেছে।
সাংসদ দিদারুল আলম জানান, দুজনই (সম্রাট ও শহীদ) তাঁর নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল। তাঁরা উভয়েই রাতে তাঁকে শুভেচ্ছা জানাতে আসার কথা ছিল। তিনি মনে করেন, বিষয়টি ব্যক্তিগত পর্যায়ের বিরোধ।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



