ভয়াবহ আগুনে ভস্মীভূত প্যারিসের বিশ্বখ্যাত নটরডেম ক্যাথেড্রালে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:০৯ ১৬ এপ্রিল ২০১৯
প্যারিসের বিশ্বখ্যাত নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ আগুন লেগেছে। এতে ভবনের সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের ইল ড্য লা সিটিতে অবস্থিত ১২০০ শতাব্দীর তৈরি নটর ডেম ক্যাথেড্রালে প্যারিস শহরের অন্যতম দর্শনীয় স্থান বলে বিবেচিত।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাতটার দিকে ক্যাথেড্রালে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ক্যাথেড্রালটির ছাদ ও সুউচ্চ চূড়ার দিকে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বহু দূরে থেকে দৃষ্টিগোচর হয়।
আগুন লাগার ঘটনার পরপর হাজার হাজার প্যারিসবাসী ও পর্যটক নটর ডেম ক্যাথেড্রালের চারদিকে ভিড় জমান।
১২ শতকে এই ক্যাথেড্রালের কাজ শুরু হলেও কাজ সমাপ্ত হয় প্রায় ২০০ বছর পর। ক্যাথেড্রালের খিলান ও বাইরের অংশ গোথিক শিল্পশৈলীতে তৈরি। নটর ডেম ক্যাথেড্রালে দৈর্ঘ্য ১২৭ মিটার ও প্রস্থ ৪০ মিটার, ছাদের উচ্চতা ৩৩ মিটার। ক্যাথেড্রালটিতে দুটি সুউচ্চ চূড়া রয়েছে, যা আগুনে ভেঙে পড়েছে।
এমানুয়েল মাখোঁ আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি তা বাতিল করে দিয়েছেন। বলেছেন, আজ ক্যাথলিক সম্প্রদায়ের মানুষসহ ফ্রান্সের সব নাগরিক দুঃখভারাক্রান্ত। এই আগুন যেন আমাদের একটি অংশে জ্বলছে।
তিনি সন্ধ্যাতেই জ্বলন্ত নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শন করেন।
নটর ডেমে ক্যাথেড্রালের মুখপাত্র আন্দ্রে ফিনেট জানিয়েছেন, ক্যাথেড্রালের ওপরের অংশের যার কিছুটা ১৩ শতক এবং আরেকটি অংশ ১৯ শতকে তৈরি, তা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। তবে শেষ পর্যন্ত বিশাল ক্যাথেড্রালের খিলানগুলো রক্ষা পাবে কি না, তা নিশ্চিত নয়।
প্যারিসের মেয়র অ্যানে হিডালগো বলেছেন, ভয়াবহ আগুন আমাদের প্যারিসের ঐতিহ্যবাহী স্মারক ধ্বংস করে দিল।
প্যারিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, আগুনের সূত্রপাত ঘটেছে ক্যাথেড্রালের ওপরের অংশে। বেশ কিছু দিন ধরে ক্যাথেড্রালের ওপরের অংশে সংস্কারকাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সংস্কারকাজে কোনো ক্রটির কারণে এই আগুনের সূত্রপাত।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ কর্মী কাজ করেন।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল






