অক্ষয়কে জানালেন গোপন কথা
মমতার অনেক মায়া মোদীর প্রতি !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৩ ২৪ এপ্রিল ২০১৯
কার্যত ৩৬৫ দিনই রাজনীতি। দেশ থেকে বিদেশ, সবই দক্ষ হাতে সামলান। কিন্তু বিরোধী?এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বিরোধীদের মধ্যেও তাঁর অনেক বন্ধু রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী এখনও তাঁর জন্য ‘মিষ্টি পাঠান’, ‘কুর্তা পছন্দ করে কেনেন’, অক্ষয়কে বললেন মোদী।
রাজনীতির ময়দানে যুযুধান দুই প্রতিপক্ষ বিজেপি-তৃণমূল। আর এখন ভরা ভোটের মরসুম। মোদী-মমতার কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এ রাজ্যে ভোট প্রচারে এসে মোদী যেমন মমতাকে তীব্র আক্রমণ করছেন, তেমনই মমতাও পাল্টা কটাক্ষ, আক্রমণ শানিয়ে যাচ্ছেন। এমনই উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণের মধ্যেই মোদী বললেন, ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বন্ধু।
অক্ষয় কুমারের প্রশ্ন ছিল, ‘বিরোধীদের মধ্যে আপনার কোনও বন্ধু আছে?’মোদীর জবাবে প্রথমেই উঠে এসেছে মমতার নাম।
তিনি বলেন, ‘আপনারা শুনে আশ্চর্য হবেন এবং ভোটের মরসুমে এটা বলা আমার উচিত নয়। কিন্তু মমতা দিদি আমার জন্য প্রতি বছর উপহার পাঠান। একটি বা দু’টি কুর্তা পাঠান এবং সেটা উনি নিজে পছন্দ করেন।’
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে মোদীর এই সাক্ষাৎকারকে ‘অরাজনৈতিক’ বলা হলেও মোদীর এই মন্তব্যে ভোট পরবর্তী রাজনৈতিক সমীকরণের দরজা খুলে রাখার ইঙ্গিত পাচ্ছেন পর্যবেক্ষকরা।
তবে এর পাশাপাশি মোদীর ব্যক্তিগত জীবনের অনেক কথাই উঠে এসেছে সাক্ষাৎকারে। কখনও প্রধানমন্ত্রী হবেন, সেটা কোনওদিনই ভাবেননি, জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ার মিম, সমালোচনাকে যে তিনি ইতিবাচকভাবেই নেন, এবং তার মধ্যে ক্রিয়েটিভিটি দেখেন বলেও জানিয়েছেন।
২৪ ঘণ্টায় মাত্র তিন-চার ঘণ্টা ঘুমের কথা বলতে গিয়ে টেনে এনেছেন বারাক ওবামার কথা। তিনি নাকি দেখা হলেই মোদীকে ঘুম বাড়ানোর পরামর্শ দেন। আনন্দবাজার।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান










